
ডেঙ্গু ও অন্যান্য মশাবাহিত রোগের বিস্তার রোধে বাগেরহাটের মোড়লগঞ্জ উপজেলায় ১৭টি ফগার মেশিন বিতরণ করেছে উপজেলা প্রশাসন। এডিবির অর্থায়নে বাস্তবায়িত এ উদ্যোগের আওতায় উপজেলার ১৬টি ইউনিয়ন পরিষদে একটি করে এবং উপজেলা পরিষদের জন্য একটি ফগার মেশিন প্রদান করা হয়েছে। একই সঙ্গে প্রতিটি মেশিনের সঙ্গে ১০ লিটার করে মশা নিধনকারী ওষুধও সরবরাহ করা হয়েছে।
রোববার দুপুর ১২টায় উপজেলা পরিষদ সভাকক্ষে আয়োজিত বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাগেরহাট-৪ আসনের সংসদ সদস্য অধ্যক্ষ আব্দুল আলিম। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হাবিবুল্লাহ।
প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য বলেন, বর্ষা মৌসুমে মশার উপদ্রব আশঙ্কাজনক হারে বৃদ্ধি পায়। জনস্বাস্থ্য সুরক্ষা ও ডেঙ্গুসহ মশাবাহিত রোগ প্রতিরোধে দ্রুত কার্যকর ব্যবস্থা নেওয়ার অংশ হিসেবে এডিবির অর্থায়নে সাড়ে ১৪ লাখ টাকা ব্যয়ে ১৭টি ফগার মেশিন বিতরণ করা হয়েছে। তিনি সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদগুলোকে নিয়মিতভাবে মশা নিধন কার্যক্রম পরিচালনার নির্দেশনা দেন, যাতে সাধারণ মানুষ এর সুফল পায়।
সভাপতির বক্তব্যে ইউএনও হাবিবুল্লাহ বলেন, শুধু ফগারিং করলেই মশার উপদ্রব পুরোপুরি নিয়ন্ত্রণ করা সম্ভব নয়। এর পাশাপাশি জমে থাকা পানি অপসারণ, পরিষ্কার-পরিচ্ছন্নতা বজায় রাখা এবং জনসচেতনতা বৃদ্ধি অত্যন্ত জরুরি। উপজেলা প্রশাসন এ বিষয়ে সমন্বিত উদ্যোগ অব্যাহত রাখবে।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উপজেলা প্রকৌশলী মো. আরিফুল ইসলাম, জামায়াতে ইসলামীর পৌর আমির রফিকুল ইসলাম, উপজেলা জামায়াতে ইসলামীর যুগ্ম সাধারণ সম্পাদক অধ্যক্ষ আব্দুল আলিম, বিভিন্ন ইউনিয়নের প্রশাসনিক কর্মকর্তারা, রাজনৈতিক নেতৃবৃন্দ এবং গণমাধ্যমকর্মীরা।
স্থানীয়রা আশা প্রকাশ করেছেন, নিয়মিত ফগারিং কার্যক্রম পরিচালিত হলে মশার উপদ্রব কমবে এবং ডেঙ্গুসহ মশাবাহিত রোগের ঝুঁকি হ্রাস পাবে। তবে তারা এ কার্যক্রমের পাশাপাশি পরিচ্ছন্নতা অভিযান জোরদার এবং স্থায়ীভাবে মশার প্রজননস্থল ধ্বংসে কার্যকর উদ্যোগ গ্রহণেরও দাবি জানান।
টিআর
- ১‘ফ্যামিলি কার্ড’ কর্মসূচি বাস্তবায়নে ডব্লিউএফপির সহযোগিতা চাইলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী
- ২রপ্তানি খাতে ক্ষুদ্র উদ্যোক্তাদের ভূমিকা অপরিসীম: বাণিজ্যমন্ত্রী
- ৩পলিথিন ব্যবহার বন্ধে জনসচেতনতা ও আইনের কঠোর প্রয়োগ জরুরি
- ৪এনআরবিসি ব্যাংকে নবনিযুক্ত ম্যানেজমেন্ট ট্রেইনি অফিসারদের ওরিয়েন্টেশন
- ৫বাংলা কিউআরের প্রচারে সোনালী ব্যাংক
- ৬যমুনা ব্যাংকের এজিএম অনুষ্ঠিত
- ৭শিশুরা নিজেদের গড়ে তুললে দেশ সঠিকভাবে গড়ে উঠবে: প্রধানমন্ত্রী
- ৮জাতীয় অধ্যাপক হলেন অর্থনীতিবিদ মাহবুব উল্লাহ
- ৯খাল খননের পাশাপাশি দখল-দূষণমুক্ত করতে কাজ করছে সরকার: পানিসম্পদ মন্ত্রী
- ১০একযোগে ৯৩ শিক্ষানবিশ এএসপিকে বদলি
- ১আইএফআইসি ব্যাংকে ঋণের নামে লুটপাট: ‘নীরব’ ছিল কেন্দ্রীয় ব্যাংক
- ২চীনা অর্থনৈতিক অঞ্চলে এক বিলিয়ন ডলারের বেশি বিনিয়োগ হবে: অর্থমন্ত্রী
- ৩ঢাকা ইন্স্যুরেন্সের বোর্ড সভা ৩০ জুলাই
- ৪২৬ টুথপেস্টে মাইক্রোপ্লাস্টিক : তদন্ত চেয়ে হাইকোর্টে রিট
- ৫লাইসেন্স ফিরে পেল আদ্-দ্বীন হাসপাতাল
- ৬শিশু ধর্ষণ মামলার প্রধান আসামি চট্টগ্রাম থেকে গ্রেফতার
- ৭মেঘনায় মিলছে না কাঙ্ক্ষিত ইলিশ, হতাশা নিয়ে ফিরছেন জেলেরা
- ৮ফনিক্স ফাইন্যান্সের বোর্ড সভা ২৮ জুলাই
- ৯রাষ্ট্রপতি নির্বাচনের বিষয়ে ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে বৈঠকে বসছে ইসি
- ১০নবম শ্রেণির রেজিস্ট্রেশন শুরু ২ আগস্ট





পাঠকের মতামত