
এশিয়ান ক্লিয়ারিং ইউনিয়নের (আকু) আমদানি বিল পরিশোধের পর দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ কমেছে। ১ দশমিক ৪৮ বিলিয়ন ডলারের আকু দায় পরিশোধের পর মোট রিজার্ভ দাঁড়িয়েছে ৩৬ দশমিক ১৭২ বিলিয়ন মার্কিন ডলারে।
মঙ্গলবার (৭ জুলাই) বাংলাদেশ ব্যাংকের প্রকাশিত সর্বশেষ তথ্য অনুযায়ী, দীর্ঘমেয়াদি বৈদেশিক অর্থায়ন তহবিল (এলটিএফএফ) সমন্বয় ছাড়া দেশের মোট বৈদেশিক মুদ্রার রিজার্ভ রয়েছে ৩৬ দশমিক ৩৬৩ বিলিয়ন ডলার। আর আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) বিপিএম-৬ পদ্ধতি অনুযায়ী অফিসিয়াল রিজার্ভের পরিমাণ ৩১ দশমিক ৭২২ বিলিয়ন ডলার। বাজারমূল্যে নিট আন্তর্জাতিক রিজার্ভ (এনআইআর) দাঁড়িয়েছে ২৭ দশমিক ৯২৯ বিলিয়ন ডলারে।
এর আগে আকুর বিল পরিশোধের আগে দেশের মোট রিজার্ভ ছিল প্রায় ৩৭ দশমিক ৬৫ বিলিয়ন ডলার। নিয়মিত দুই মাস পরপর আকুর দায় পরিশোধের কারণে রিজার্ভে এমন সাময়িক হ্রাস দেখা যায়।
এদিকে নতুন অর্থবছর ২০২৬-২৭-এর শুরুতেই প্রবাসী আয় প্রবাহে ইতিবাচক ধারা দেখা যাচ্ছে। চলতি জুলাই মাসের প্রথম ছয় দিনে (১-৬ জুলাই) দেশে ৬৯৬ মিলিয়ন ডলার রেমিট্যান্স এসেছে, যা গত অর্থবছরের একই সময়ের ৪২৭ মিলিয়ন ডলারের তুলনায় ৬২ দশমিক ৮ শতাংশ বেশি।
বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, শুধু ৬ জুলাই একদিনেই প্রবাসী বাংলাদেশিরা দেশে ১২৯ মিলিয়ন ডলার পাঠিয়েছেন।
প্রতি দুই মাস অন্তর এশিয়ান ক্লিয়ারিং ইউনিয়নের মাধ্যমে সদস্য দেশগুলোর মধ্যে আমদানি-রপ্তানির লেনদেন নিষ্পত্তি করা হয়। এ সময় বাংলাদেশকে আমদানি বিল পরিশোধ করতে হওয়ায় কেন্দ্রীয় ব্যাংকের রিজার্ভ থেকে অর্থ ছাড় করা হয়, ফলে রিজার্ভ সাময়িকভাবে কমে যায়।
এশিয়ান ক্লিয়ারিং ইউনিয়ন (আকু) হলো সদস্য দেশগুলোর কেন্দ্রীয় ব্যাংকের মাধ্যমে পরিচালিত একটি আঞ্চলিক লেনদেন নিষ্পত্তি ব্যবস্থা। বর্তমানে এর সদস্য দেশ হলো বাংলাদেশ, ভারত, ইরান, নেপাল, পাকিস্তান, শ্রীলঙ্কা, মিয়ানমার, ভুটান ও মালদ্বীপ।
সদস্য দেশগুলোর মধ্যে আমদানি-রপ্তানির হিসাব দুই মাস পরপর একবারে নিষ্পত্তি করা হয়। এ কারণে নির্ধারিত সময়ে আকুর বিল পরিশোধের পর বাংলাদেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভে সাময়িক চাপ তৈরি হলেও পরবর্তী সময়ে রপ্তানি আয়, রেমিট্যান্স ও অন্যান্য বৈদেশিক মুদ্রা প্রবাহের মাধ্যমে রিজার্ভ আবার বাড়তে থাকে।
এএ
- ১মাদক সংশ্লিষ্টতার সঙ্গে পুলিশ জড়িত থাকলেও ছাড় নয়: ডিআইজি
- ২ঘরে ঘরে স্বাস্থ্য পরীক্ষা কার্যক্রম চালু করা হবে : স্বাস্থ্যমন্ত্রী
- ৩স্বাস্থ্য অধিদপ্তরের নতুন পরিচালক ডা. নুরুল ইসলাম
- ৪পোশাকশিল্পের বিকাশে সব ধরনের সহযোগিতা দেবে সরকার: প্রধানমন্ত্রী
- ৫পারিবারিক বিরোধের জেরে তায়েবাকে হত্যার অভিযোগ, ৪ জনের বিরুদ্ধে চার্জশিট
- ৬বন্যাকবলিত ৩ হাজার ৫০ পরিবারকে ত্রাণ দিল শাহ্জালাল ইসলামী ব্যাংক ফাউন্ডেশন
- ৭সাতক্ষীরায় দুর্নীতি প্রতিরোধ বিষয়ক রচনা ও বিতর্ক প্রতিযোগিতা
- ৮‘বাংলাদেশ ফার্স্ট’ নীতিতেই চলবে বৈদেশিক সম্পর্ক : পররাষ্ট্রমন্ত্রী
- ৯মেঘনা নদীর ভাঙন রোধে জিও ব্যাগ ফেলা শুরু
- ১০UCB Price Sensitive Information
- ১এক মাসে ব্যাংকের বাইরে নগদ টাকা বেড়েছে ৫০ হাজার কোটি
- ২ভরা মৌসুমে চাঁদপুরে মাছঘাটে প্রচুর পাঙ্গাস আমদানি
- ৩একনেক সভায় ১৪ হাজার ৪১ কোটি টাকার ৮ প্রকল্প অনুমোদন
- ৪এমপি গাজী নজরুলকে জামায়াত থেকে বহিষ্কার
- ৫মানিকগঞ্জে বেসরকারি হাসপাতালে অভিযান
- ৬শ্রীপুরে জলাবদ্ধতা নিরসনে নিজ অর্থায়নে স্থানীয়দের ড্রেন নির্মাণ
- ৭সবার জন্য চালু হচ্ছে ‘ন্যাশনাল হেলথ কার্ড’: আইসিটিমন্ত্রী
- ৮আস্থাহীন পুঁজিবাজারে আস্থা ফেরাতে পারবে কি নতুন কমিশন?
- ৯অনলাইনে রিটার্ন দাখিল ৪৭ লাখ
- ১০স্থানীয় সরকার কার্যকর হলেই গণতন্ত্র ও রাষ্ট্রব্যবস্থা শক্তিশালী হবে





পাঠকের মতামত