
বাংলাদেশ আর্মি ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি (বাইউস্ট) কুমিল্লার কোয়ালিটি অ্যাশিউরেন্স কমিটির প্রথম সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (০৭ জুলাই) বিশ্ববিদ্যালয়ের কনফারেন্স রুমে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ কামাল উদ্দিন কমল, এনডিসি, পিএসসি।
সভায় বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরীণ গুণগত মান নিশ্চিতকরণ কার্যক্রম, একাডেমিক ও প্রশাসনিক কার্যক্রমের মানোন্নয়ন, প্রাতিষ্ঠানিক সক্ষমতা বৃদ্ধি, ধারাবাহিক গুণগত উন্নয়ন এবং জাতীয় ও আন্তর্জাতিক মানদন্ডের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ একটি কার্যকর কোয়ালিটি অ্যাশিউরেন্স ব্যবস্থা প্রতিষ্ঠার লক্ষ্যে বিভিন্ন গুরত্বপূর্ণ বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা হয়।
উক্ত সভায় কমিটির সদস্য হিসেবে বিশ্ববিদ্যালয়ের রেজিস্টার লেঃ কর্ণেল খন্দকার মাহমুদ হোসেন, এসপিপি, পিএসসি (অবঃ), ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাশিউরেন্স সেলের (আইকিউএসি) পরিচালক অধ্যাপক ড. মো. তহিদুর রহমান এবং অতিরিক্ত পরিচালক জনাব সালমা পারভীন সুমা, সকল অনুষদের ডিনবৃন্দ এবং ইংরেজি ও ব্যবসায় প্রশাসন বিভাগের প্রধানগণ উপস্থিত ছিলেন।
সভাপতির বক্তব্যে মাননীয় উপাচার্য বিশ্ববিদ্যালয়ের গুণগত শিক্ষা, সুশাসন, জবাবদিহিতা এবং ধারাবাহিক উন্নয়নের সংস্কৃতি আরও সুদৃঢ় করতে কোয়ালিটি অ্যাশিউরেন্স কমিটির সক্রিয় ও কার্যকর ভূমিকার ওপর গুরুত্বারোপ করেন। তিনি সংশ্লিষ্ট সকলকে সমন্বিতভাবে কাজ করে একটি আন্তর্জাতিক মানসম্পন্ন উচ্চশিক্ষা প্রতিষ্ঠান হিসেবে বাইউস্ট-এর অবস্থান আরও সুদৃঢ় করার আহ্বান জানান।
টিআর
- ১শিক্ষকদের অবশ্যই প্রশিক্ষণ গ্রহণ করতে হবে: শিক্ষামন্ত্রী
- ২সংবিধান রক্ষা করেছি, নতুন সরকার দেশ চালাচ্ছে, এসব আমারই কৃতিত্ব
- ৩শেরপুর সীমান্তে ভারতীয় মদসহ ২ চোরাকারবারি আটক
- ৪২০২৭ সালে ৩১ কোটি মানসম্পন্ন বই বিতরণ করা হবে : শিক্ষামন্ত্রী
- ৫কয়রায় প্রাথমিক বিদ্যালয়ের এসএমসি’র সদস্য মনোনয়নে বিতর্ক
- ৬ধর্মকে রাজনৈতিক হাতিয়ার বানিয়ে বিভেদ সৃষ্টির অপচেষ্টা চলছে : তথ্যমন্ত্রী
- ৭আত্মঘাতী বোমা হামলায় পাকিস্তানের ১২ সেনাসহ ১৫ জন নিহত
- ৮মজুরি বৃদ্ধির দাবিতে চা-শ্রমিকদের কর্মবিরতি ও বিক্ষোভ
- ৯কুষ্টিয়া জেলা পরিষদ গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন
- ১০মতিঝিল মেট্রোরেল স্টেশনের নিচে বোমা সদৃশ বস্তু, নিষ্ক্রিয় করেছে পুলিশ
- ১মতিঝিল মেট্রোরেল স্টেশনের নিচে বোমা সদৃশ বস্তু, নিষ্ক্রিয় করেছে পুলিশ
- ২যুক্তরাষ্ট্রের নতুন ঘোষণায় সর্বনিম্ন ১০ শতাংশ শুল্ক পাচ্ছে বাংলাদেশ
- ৩শেরপুরে হাতি সংরক্ষণে জনসচেতনতা বিষয়ক তিনদিনব্যাপী প্রশিক্ষণ
- ৪পাটশিল্পের স্বর্ণযুগ ফেরাতে যবিপ্রবির দুই শিক্ষার্থীর এআই অ্যাপ ‘ম্যাটেরিও’
- ৫বৃষ্টিমুখর পরিবেশে ঢাকার বায়ুর মান ‘ভালো’
- ৬বাংলাদেশ-ভারতের পণ্য আমদানিতে মার্কিন শুল্ক ১০ শতাংশ
- ৭কয়রায় জুলাই বিপ্লবের শহীদ ও আহতদের স্মরণে ছাত্রশিবিরের দোয়া অনুষ্ঠান
- ৮লক্ষ্মীপুরে বিদেশি পিস্তল, গুলি ও মাদক সেবনের সরঞ্জাম উদ্ধার
- ৯চাঁদপুরে বিজয়ী’র উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প
- ১০রাজনগরে যাবজ্জীবন সাজা ও একাধিক মামলার পরোয়ানাভুক্ত আসামি গ্রেপ্তার





পাঠকের মতামত