
টানা চার দিনের ভারী বর্ষণ ও পাহাড়ি ঢলে কক্সবাজারের চকরিয়া উপজেলার ওপর দিয়ে প্রবাহিত মাতামুহুরী নদীর পানি বিপদসীমার ওপর দিয়ে প্রবাহিত হওয়ায় ভয়াবহ বন্যা পরিস্থিতির সৃষ্টি হয়েছে। নদীর পানি বিভিন্ন এলাকা প্লাবিত করে হাজার হাজার ঘরবাড়ি ও বিস্তীর্ণ কৃষিজমি তলিয়ে গেছে। এতে কয়েক হাজার পরিবার পানিবন্দী হয়ে মানবিক সংকটে পড়েছে।
সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে উপজেলার ফাঁসিয়াখালী, কাকারা, মানিকপুর, লক্ষারচর, বড়ইতলী, পূর্ব বড় ভেওলা ইউনিয়ন এবং চকরিয়া পৌরসভার কয়েকটি ওয়ার্ড। নিম্নাঞ্চলের অধিকাংশ বাড়িঘরে পানি ঢুকে পড়ায় বাসিন্দারা চরম দুর্ভোগে দিন কাটাচ্ছেন। বিশেষ করে বৃদ্ধ, শিশু ও নারীরা সবচেয়ে বেশি বিপাকে পড়েছেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, হাজার হেক্টরেরও বেশি আবাদি জমির আমন ও অন্যান্য মৌসুমি ফসল পানির নিচে তলিয়ে গেছে। অনেক কৃষক এক মৌসুমের পুরো বিনিয়োগ হারানোর আশঙ্কায় দিশেহারা। একই সঙ্গে গবাদিপশুর খাদ্য ও নিরাপদ আশ্রয়ের সংকটও প্রকট আকার ধারণ করেছে।
পূর্ব বড় ভেওলা ইউনিয়নের কৃষক আব্দুর রহিম বলেন, “আমার দুই ফসলই পানির নিচে তলিয়ে গেছে। সব শেষ হয়ে গেছে। এখন পর্যন্ত সংশ্লিষ্ট কেউ আমার সঙ্গে যোগাযোগ করেনি, কোনো সহযোগিতাও পাইনি।”
বন্যার পানিতে নলকূপ তলিয়ে যাওয়ায় বিশুদ্ধ পানির তীব্র সংকট দেখা দিয়েছে। পাশাপাশি শুকনো খাবারের অভাবে বহু পরিবার মানবেতর জীবনযাপন করছে। অনেকেই উঁচু স্থান ও সড়কের ওপর আশ্রয় নিয়ে দিন কাটাচ্ছেন।
চকরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহীন দেলোয়ার বলেন, “উপজেলার কয়েকটি ইউনিয়নের অধিকাংশ এলাকা গত তিন থেকে চার দিনের ভারী বৃষ্টিতে প্লাবিত হয়েছে। পরিস্থিতি মোকাবিলায় ইতোমধ্যে মনিটরিং টিম গঠন করা হয়েছে। পর্যাপ্ত বিশুদ্ধ পানি ও শুকনা খাবার মজুদ রয়েছে। দ্রুত ক্ষতিগ্রস্ত এলাকায় প্রয়োজনীয় ত্রাণ ও সহায়তা পৌঁছে দেওয়ার পদক্ষেপ নেওয়া হবে।”
স্থানীয়দের দাবি, জরুরি ভিত্তিতে দুর্গত এলাকায় ত্রাণ, বিশুদ্ধ পানি, শুকনা খাবার, চিকিৎসাসেবা এবং কৃষকদের জন্য পুনর্বাসন সহায়তা নিশ্চিত না করা হলে মানবিক সংকট আরও তীব্র হতে পারে।
টিআর
- ১কনে নিয়ে ফেরার পথে মাইক্রোবাস খাদে পড়ে নিহত ২
- ২সাপ্তাহিক দর বৃদ্ধির শীর্ষে রেনউইক যজ্ঞেশ্বর
- ৩সাপ্তাহিক লেনদেনের শীর্ষে লাভেলো আইসক্রিম
- ৪ইরানে সামরিক অভিযান বাড়ানোর পরিকল্পনা যুক্তরাষ্ট্রের
- ৫ক্যাম্পাসে ফেরার পথে ছিনতাইয়ের শিকার যবিপ্রবির ছাত্রী
- ৬আজ ঢাকার বাতাস মাঝারিমানের
- ৭মার্কিন হামলায় ইরানে ৩৮ জন নিহত, আহত চার শতাধিক
- ৮দেশের ৮ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের আভাস
- ৯৭ দশমিক ৩ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠলো মেক্সিকো
- ১০শেখ হাসিনাকে ফেরত পাঠানোর অনুরোধ খতিয়ে দেখা হচ্ছে: জয়সওয়াল
- ১চাঁদপুরে এতিমখানার অর্থ ফেরত, তদন্তে যাচ্ছে প্রশাসন
- ২কুষ্টিয়া-ঝিনাইদহ মহাসড়কে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের বিক্ষোভ মিছিল
- ৩জুলাই আন্দোলনে নবীনগরের ছয় শহীদের স্মরণে ‘জুলাই স্মৃতি স্তম্ভ’ উদ্বোধন
- ৪কুষ্টিয়ায় বিজিবির অভিযানে ভারতীয় মাদক উদ্ধার
- ৫দুর্যোগ মোকাবিলায় সরকারের সব ধরনের প্রস্তুতি রয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী
- ৬এলডিসি উত্তরণে বাংলাদেশকে ইইউ ও জি৭৭-এর সমর্থন পুনর্ব্যক্ত
- ৭তারেক রহমানের স্বপ্নের পরিচ্ছন্ন বাংলাদেশ গড়তে সবাইকে এগিয়ে আসতে হবে: এমপি খোকন
- ৮বন্যায় ক্ষতিগ্রস্ত ৫ জেলার কৃষকদের ধান বীজ ও চারা সরবরাহ করা হবে : কৃষিমন্ত্রী
- ৯কুড়িগ্রাম সীমান্তে মাদক ও চোরাই পণ্যসহ আটক ৩
- ১০বন্যায় ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনের কাজ শুরু হয়েছে: অর্থমন্ত্রী





পাঠকের মতামত