
ইরানের বিরুদ্ধে আজ রাতেই আবারও কঠোর হামলা চালানো হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
বুধবার তুরস্কের আঙ্কারায় পশ্চিমা সামরিক জোট ন্যাটোর শীর্ষ সম্মেলনের ফাঁকে এই হুমকি দিয়েছেন তিনি। এর আগে, আঙ্কারায় চলমান ন্যাটো সম্মেলনে ইরানের সঙ্গে ওয়াশিংটনের যুদ্ধবিরতি চুক্তি ‘শেষ’ হয়ে গেছে বলেও ঘোষণা দেন তিনি।
ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকে বসার আগে ট্রাম্প বলেন, আজ রাতে আমরা তাদের ওপর খুব শক্ত আঘাত হানতে যাচ্ছি। এ সময় ইরানের বিরুদ্ধে চুক্তি লঙ্ঘনের অভিযোগ এনে তিনি বলেন, তারা প্রতিদিন চুক্তি ভঙ্গ করছে।
ইরানে আবারও হামলা চালানোর হুমকি দিলেও দেশটির সঙ্গে ওয়াশিংটন পুরোদমে যুদ্ধে জড়িয়ে পড়ছে কি না, সে বিষয়ে স্পষ্ট করে কিছু বলেননি তিনি। আঙ্কারায় ন্যাটোর শীর্ষ সম্মেলনের ফাঁকে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ইরানি কর্মকর্তাদের তীব্র সমালোচনা করেন ট্রাম্প।
তিনি বলেন, ইরান আলোচনার মাধ্যমে হওয়া চুক্তি মেনে চলছে না। এর আগের দিন মার্কিন বাহিনীর হামলার পর বুধবার রাতেও যুক্তরাষ্ট্র আরও হামলা চালাতে পারে বলে সতর্ক করেন তিনি।
জেলেনস্কির সঙ্গে বৈঠকের আগে ন্যাটো সম্মেলনে উপস্থিত সাংবাদিকদের ট্রাম্প বলেন, আমি একটু আগাম সতর্কবার্তা দিয়ে রাখছি, আজ রাতে আমরা তাদের ওপর খুব শক্তভাবে আঘাত হানতে যাচ্ছি।
এর আগে আঙ্কারায় সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ট্রাম্প বলেছিলেন, যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে প্রাথমিক যুদ্ধবিরতির ভিত্তি হিসেবে কাজ করা সমঝোতা স্মারকটি এখন ‘শেষ’। তার এই মন্তব্যের পর বিশ্ববাজারে তেলের দাম হু হু করে বেড়ে যায়।
তবে ওয়াশিংটন পুরোদমে যুদ্ধে ফিরবে কি না কিংবা প্রাথমিক যুদ্ধবিরতিকে একটি স্থায়ী চুক্তিতে রূপ দেওয়ার জন্য আর কোনও আলোচনা হবে কি না; সে বিষয়ে তিনি স্পষ্ট করে কিছু বলেননি।
তেহরানকে কখনোই পারমাণবিক অস্ত্র তৈরি করতে দেওয়া হবে না; নিজের এই যুদ্ধকালীন লক্ষ্যের কথা পুনর্ব্যক্ত করে মার্কিন প্রেসিডেন্ট বলেছেন, চুক্তি ছাড়াও এই লক্ষ্য অর্জন সম্ভব হতে পারে।
তিনি বলেন, আমাদের চুক্তির অধীনে তারা কখনোই পারমাণবিক অস্ত্র তৈরি করতে পারবে না। তবে আমাদের মধ্যে কোনও চুক্তি হবে কি না, তা আমি জানি না। আমরা চুক্তি ছাড়াই এটি করতে পারি। সত্যি বলতে, এটি আরও সহজ। কারণ এসব মানুষ কেবল মিথ্যা বলে আর প্রতারণা করে। সূত্র: রয়টার্স।
বিএইচ
- ১‘ফ্যামিলি কার্ড’ কর্মসূচি বাস্তবায়নে ডব্লিউএফপির সহযোগিতা চাইলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী
- ২রপ্তানি খাতে ক্ষুদ্র উদ্যোক্তাদের ভূমিকা অপরিসীম: বাণিজ্যমন্ত্রী
- ৩পলিথিন ব্যবহার বন্ধে জনসচেতনতা ও আইনের কঠোর প্রয়োগ জরুরি
- ৪এনআরবিসি ব্যাংকে নবনিযুক্ত ম্যানেজমেন্ট ট্রেইনি অফিসারদের ওরিয়েন্টেশন
- ৫বাংলা কিউআরের প্রচারে সোনালী ব্যাংক
- ৬যমুনা ব্যাংকের এজিএম অনুষ্ঠিত
- ৭শিশুরা নিজেদের গড়ে তুললে দেশ সঠিকভাবে গড়ে উঠবে: প্রধানমন্ত্রী
- ৮জাতীয় অধ্যাপক হলেন অর্থনীতিবিদ মাহবুব উল্লাহ
- ৯খাল খননের পাশাপাশি দখল-দূষণমুক্ত করতে কাজ করছে সরকার: পানিসম্পদ মন্ত্রী
- ১০একযোগে ৯৩ শিক্ষানবিশ এএসপিকে বদলি
- ১আইএফআইসি ব্যাংকে ঋণের নামে লুটপাট: ‘নীরব’ ছিল কেন্দ্রীয় ব্যাংক
- ২চীনা অর্থনৈতিক অঞ্চলে এক বিলিয়ন ডলারের বেশি বিনিয়োগ হবে: অর্থমন্ত্রী
- ৩ঢাকা ইন্স্যুরেন্সের বোর্ড সভা ৩০ জুলাই
- ৪২৬ টুথপেস্টে মাইক্রোপ্লাস্টিক : তদন্ত চেয়ে হাইকোর্টে রিট
- ৫লাইসেন্স ফিরে পেল আদ্-দ্বীন হাসপাতাল
- ৬মেঘনায় মিলছে না কাঙ্ক্ষিত ইলিশ, হতাশা নিয়ে ফিরছেন জেলেরা
- ৭ফনিক্স ফাইন্যান্সের বোর্ড সভা ২৮ জুলাই
- ৮নবম শ্রেণির রেজিস্ট্রেশন শুরু ২ আগস্ট
- ৯শিশু ধর্ষণ মামলার প্রধান আসামি চট্টগ্রাম থেকে গ্রেফতার
- ১০রাষ্ট্রপতি নির্বাচনের বিষয়ে ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে বৈঠকে বসছে ইসি





পাঠকের মতামত