
যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী ইরানের বিরুদ্ধে নতুন করে হামলা শুরু করার পর আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম ব্যারেলপ্রতি ১ ডলারের বেশি বেড়েছে।
বুধবার দিনের লেনদেন শেষে দুই ধরনের প্রধান অপরিশোধিত তেলের দামই দুই সপ্তাহের বেশি সময়ের মধ্যে সর্বোচ্চ পর্যায়ে পৌঁছায়। এর আগে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের বিরুদ্ধে নতুন হামলার হুমকি দেন এবং বলেন, ইরান যুদ্ধ বন্ধে হওয়া অন্তর্বর্তী চুক্তি (ইন্টারিম ডিল) কার্যত শেষ হয়ে গেছে। তবে তিনি পূর্ণাঙ্গ যুদ্ধের সম্ভাবনা নাকচ করেন।
লেনদেন শেষে ব্রেন্ট ক্রুডের দাম ৫ শতাংশের বেশি বেড়ে ব্যারেলপ্রতি ৭৮ দশমিক ০২ ডলারে দাঁড়ায়। পরবর্তী লেনদেনে তা আরও বেড়ে ৭৯ দশমিক ২৮ ডলারে পৌঁছায়। অন্যদিকে, মার্কিন ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট (ডব্লিউটিআই) ক্রুডের দাম বেড়ে ব্যারেলপ্রতি ৭৪ দশমিক ৭৬ ডলারে ওঠে, যা আগের দিনের ৭৩ দশমিক ৫২ ডলার থেকে বেশি।
মার্কিন সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) জানিয়েছে, হরমুজ প্রণালিতে জাহাজ চলাচল স্বাভাবিক রাখতে ইরানের বিরুদ্ধে নতুন করে হামলা চালানো হচ্ছে। রয়টার্সকে এক মার্কিন কর্মকর্তা জানান, মঙ্গলবারের তুলনায় এবার হামলার পরিধি আরও বড় হতে পারে।
ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম জানিয়েছে, বন্দর আব্বাস, আবু মুসা, বুশেহরসহ দেশের বিভিন্ন এলাকায় বিস্ফোরণের ঘটনা ঘটেছে।
হরমুজ প্রণালিতে জাহাজে ইরানের হামলার পর দুই দেশের মধ্যে উত্তেজনা নতুন করে বাড়ে। এর জেরে গত মাসে স্বাক্ষরিত অন্তর্বর্তী চুক্তির আওতায় ইরানের তেল বিক্রিতে দেওয়া নিষেধাজ্ঞা শিথিলের সিদ্ধান্তও বাতিল করে যুক্তরাষ্ট্র।
এদিকে, ইরান দাবি করেছে তারা বাহরাইন ও কুয়েতে মার্কিন সামরিক ঘাঁটিতে হামলা চালিয়েছে। এর জবাবেই যুক্তরাষ্ট্র পাল্টা হামলা শুরু করেছে।
বিশ্বের মোট তেল সরবরাহের প্রায় ২০ শতাংশ হরমুজ প্রণালি দিয়ে পরিবহন করা হয়। ফলে এ গুরুত্বপূর্ণ নৌপথে সংঘাতের কারণে আন্তর্জাতিক জ্বালানি বাজারে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে।
মঙ্গলবার দুটি তেলবাহী জাহাজে হামলার পর সামুদ্রিক নিরাপত্তা কর্তৃপক্ষ হরমুজ প্রণালিতে চলাচলকারী জাহাজগুলোর জন্য নিরাপত্তা ঝুঁকির মাত্রা “অত্যন্ত গুরুতর” পর্যায়ে উন্নীত করেছে।
সূত্র: রয়টার্স
এনজে
- ১অগ্রণী ইন্স্যুরেন্সের দ্বিতীয় প্রান্তিক প্রকাশ
- ২সিজেপির তীব্র বিক্ষোভে দিল্লির ১৬ মেট্রো স্টেশন বন্ধ
- ৩শাহজালাল ইসলামী ব্যাংকের দ্বিতীয় প্রান্তিক প্রকাশ
- ৪প্রিমিয়ার ব্যাংকের দ্বিতীয় প্রান্তিক প্রকাশ
- ৫লোকসানেও আলহাজ্ব টেক্সটাইলের লভ্যাংশ ঘোষণা
- ৬চাঁদপুরে বাঁশ দিয়ে আটকে দেওয়া হলো মসজিদের প্রবেশপথ
- ৭কুষ্টিয়ায় হজ্ব ও ওমরাহ সেবা নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত
- ৮চকরিয়ায় ২০ প্যাকেট ইয়াবাসহ মাদককারবারী আটক
- ৯রংপুরে প্রি-পেইড মিটার স্থাপন বন্ধের দাবিতে মামলা
- ১০চাঁদপুরে মোটরসাইকেল-অটোরিক্সা সংঘর্ষে কিশোর নিহত
- ১‘বাংলাদেশ ফার্স্ট’ নীতিতেই চলবে বৈদেশিক সম্পর্ক : পররাষ্ট্রমন্ত্রী
- ২একনেক সভায় ১৪ হাজার ৪১ কোটি টাকার ৮ প্রকল্প অনুমোদন
- ৩পারিবারিক বিরোধের জেরে তায়েবাকে হত্যার অভিযোগ, ৪ জনের বিরুদ্ধে চার্জশিট
- ৪এমপি গাজী নজরুলকে জামায়াত থেকে বহিষ্কার
- ৫অনলাইনে রিটার্ন দাখিল ৪৭ লাখ
- ৬টেকসই অর্থায়নে পুঁজিবাজারের ভূমিকা আরও সম্প্রসারণের ওপর গুরুত্বারোপ
- ৭মানিকগঞ্জে বেসরকারি হাসপাতালে অভিযান
- ৮কানাডা থেকে ৪০ হাজার টন এমওপি সার কিনবে সরকার
- ৯শ্রীপুরে জলাবদ্ধতা নিরসনে নিজ অর্থায়নে স্থানীয়দের ড্রেন নির্মাণ
- ১০স্থানীয় সরকার কার্যকর হলেই গণতন্ত্র ও রাষ্ট্রব্যবস্থা শক্তিশালী হবে





পাঠকের মতামত