
বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক স্পিকার ব্যারিস্টার জমির উদ্দিন সরকারের মৃত্যুতে আগামীকাল (সোমবার) ঢাকা মহানগরীসহ সারাদেশে একদিনের শোক পালনের কর্মসূচি ঘোষণা করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)।
রোববার (১২ জুলাই) দলের নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে এ কর্মসূচির কথা জানান বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।
রিজভী বলেন, ব্যারিস্টার জমির উদ্দিন সরকার বিভিন্ন গণতান্ত্রিক আন্দোলনে অংশগ্রহণ করেছেন। মন্ত্রী হিসেবে উন্নয়ন ও উৎপাদনেও তার ভূমিকা ছিল। তিনি শিক্ষামন্ত্রী থাকাকালে প্রথম বেসরকারি বিশ্ববিদ্যালয় আইন প্রণয়ন হয় এবং তার সময় থেকেই দেশে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের কার্যক্রম শুরু হয়।
এছাড়া জগন্নাথ কলেজকে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে রূপান্তরসহ উচ্চশিক্ষা ও শিক্ষা কার্যক্রম সম্প্রসারণে বেগম খালেদা জিয়ার নেতৃত্বে তিনি অব্যাহতভাবে অবদান রেখেছেন।
রিজভী বলেন, দেশে যখন গণতন্ত্রের পথচলা শুরু হয়েছে এবং তারেক রহমানের নেতৃত্বে গণতন্ত্র এগিয়ে যাচ্ছে, তখন এ ধরনের একজন বর্ষীয়ান রাজনীতিবিদের বেঁচে থাকা অত্যন্ত জরুরি ছিল।
তিনি মরহুমের আত্মার মাগফিরাত কামনা করে বলেন, আল্লাহ যেন তাকে বেহেশত নসিব করেন।
রিজভী জানান, ব্যারিস্টার জমির উদ্দিন সরকারের প্রথম জানাজা ধানমন্ডির তাকওয়া মসজিদে অনুষ্ঠিত হবে। পরে জাতীয় সংসদ প্রাঙ্গণে বাদ আসর, বিকেল পাঁচটায় দ্বিতীয় জানাজা অনুষ্ঠিত হবে। তবে মসজিদের বিষয়টি পরে নিশ্চিত করা হবে বলেও জানান তিনি।
সংবাদ সংম্মেলনে রিজভী বলেন, জমির উদ্দিন সরকারের মৃত্যুতে আগামীকাল ঢাকা মহানগরীসহ সারাদেশে শোক দিবস পালন করবে বিএনপি। এ উপলক্ষে সব দলীয় কার্যালয়ে কালো পতাকা উত্তোলন করা হবে এবং নেতা-কর্মীরা কালো ব্যাজ ধারণ করবেন।
তিনি বলেন, চট্টগ্রামসহ দেশের বিস্তীর্ণ অঞ্চল পানিতে ডুবে গেছে। বন্যাদুর্গত মানুষের জন্য দোয়া করার আহ্বান জানিয়ে তিনি বলেন, প্রধানমন্ত্রী ও দলের চেয়ারম্যান বিএনপির নেতা-কর্মীদের বন্যার্ত মানুষের পাশে দাঁড়ানোর নির্দেশ দিয়েছেন। তিনি দলের সব নেতাকর্মীকে বন্যাদুর্গত মানুষের সহায়তায় ঝাঁপিয়ে পড়ার আহ্বান জানান।
এ সময় বিএনপির যুগ্ম মহাসচিব হাবিবুন নবী খান সোহেল, অ্যাডভোকেট আব্দুস সালাম আজাদ এমপি প্রমুখ উপস্থিত ছিলেন।
বিএইচ
- ১বাংলাদেশের ব্যবসা-বাণিজ্যে এআইর ব্যবহার সম্ভাবনাময়
- ২সমাজের সঙ্গে বিশ্ববিদ্যালয়ের সংযোগ বাড়াতে হবে : ইউজিসি চেয়ারম্যান
- ৩অন্য দল করায় ১৭ বছরে অনেকের চাকরি-প্রোমোশন হয়নি: রিজভী
- ৪ডেঙ্গুতে আরও ১ মৃত্যু, নতুন ভর্তি রোগী ২৪২
- ৫আগামী মাসে আসছে ‘প্রবাসী কার্ড’, মিলবে ১০ বিশেষ সুবিধা
- ৬গণভোট ব্যর্থ হলে এই সরকারকেও ব্যর্থ করে দেওয়া হবে: জামায়াত আমির
- ৭৫ মাসে সব মন্ত্রণালয়েই সফলতা এসেছে: মাহদী আমিন
- ৮৩১ দফা ও জুলাই সনদ একসঙ্গে বাস্তবায়ন হচ্ছে: প্রেস সচিব
- ৯স্লুইসগেট রক্ষণাবেক্ষণ করবে স্থানীয় প্রশাসন: স্বরাষ্ট্রমন্ত্রী
- ১০চাঁদপুরে আলোচিত মিম হত্যায় দোষীদের সর্বোচ্চ শাস্তির দাবিতে মানববন্ধন
- ১কোটরাবাদ প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি সাইফুল, সদস্য সচিব হাছিনা
- ২আয়নাঘর থেকে মুক্ত চাঁদপুরের রফিক মিজির সংগ্রামের গল্প
- ৩ঝিনাইদহে ওসির সামনে দুই সাংবাদিকের ওপর হামলা
- ৪কুলাউড়ার র্যাবের অভিযানে ৪ জুয়ারী আটক
- ৫হামের উপসর্গে ৪ শিশুর মৃত্যু
- ৬আ. লীগ শুধু গত ১৭ বছর নয়, জন্মলগ্ন থেকেই দেশের ক্ষতি করেছে
- ৭বায়ু-শব্দদূষণ রোধে দ্রুত কার্যকর পদক্ষেপের নির্দেশ প্রধানমন্ত্রীর
- ৮মার্জিন বিধিমালা সংশোধনের উদ্যোগকে স্বাগত জানাল ডিবিএ
- ৯চাঁদপুরে আলোচিত মিম হত্যায় দোষীদের সর্বোচ্চ শাস্তির দাবিতে মানববন্ধন
- ১০প্রধানমন্ত্রীর কার্যালয়ে সংবাদ সম্মেলন বিকেলে





পাঠকের মতামত