
ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে হরমুজ প্রণালি নিয়ে নতুন করে পাল্টাপাল্টি হামলা শুরু হয়েছে। আর এতে বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম আবারও লাফিয়ে লাফিয়ে বাড়ছে। আন্তর্জাতিক জ্বালানি বিশেষজ্ঞরা বলছেন, তেলের আন্তর্জাতিক বেঞ্চমার্ক ‘ব্রেন্ট ক্রুড’-এর দাম খুব দ্রুতই প্রতি ব্যারেল ৮০ ডলার ছাড়িয়ে যেতে পারে।
হরমুজ প্রণালিতে অচলাবস্থার জেরে ইরানে যুক্তরাষ্ট্রের নতুন বিমান হামলার পরপরই তেলের দাম ব্যাপক বৃদ্ধি পায়। আন্তর্জাতিক বাজারের সর্বশেষ তথ্য অনুযায়ী, রোববার (১ জুলাই) দিনের শুরুর ট্রেডিং বা প্রারম্ভিক বাণিজ্যে ব্রেন্ট ক্রুডের দাম একলাফে ৩.৩ শতাংশ বৃদ্ধি পেয়ে প্রতি ব্যারেল ৭৮.৫০ ডলারে গিয়ে পৌঁছেছে। অথচ কিছুদিন আগেই তেলের বাজার কিছুটা নিম্নমুখী হয়ে সাম্প্রতিক সর্বনিম্ন স্তর ৭০.১৪ ডলারে নেমে এসেছিল। ব্রেন্ট ক্রুডের পাশাপাশি মার্কিন অপরিশোধিত জ্বালানি তেল বা ‘ইউএস ক্রুড’-এর দামও ৩.৪ শতাংশ বৃদ্ধি পেয়ে প্রতি ব্যারেল ৭৩.৮৩ ডলারে দাঁড়িয়েছে।
জ্বালানি বিশেষজ্ঞ ও জর্জ মেসন ইউনিভার্সিটির সিনিয়র ভিজিটিং ফেলো ওমিদ শোকরি কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরাকে বলেন, চলমান সংঘাতের কারণে তেলের বাজারে এক ধরণের ভূ-রাজনৈতিক ঝুঁকি তৈরি হয়েছে। আর এই ঝুঁকির কারণে ব্যবসায়ীরা তেলের মূল্যের সাথে একটি বাড়তি ‘জিওপলিটিক্যাল রিস্ক প্রিমিয়াম’ (ভূ-রাজনৈতিক ঝুঁকি ভাতা) যুক্ত করছেন, যার ফলে ব্রেন্ট ক্রুডের দাম ৮০ ডলারের উপরে চলে যাওয়ার প্রবল শঙ্কা তৈরি হচ্ছে।
তিনি আরও সতর্ক করেন যে, যদি এই সামরিক লড়াইয়ের কারণে শেষ পর্যন্ত পারস্য উপসাগরের হরমুজ প্রণালি দিয়ে আন্তর্জাতিক তেলবাহী ট্যাঙ্কার চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টি হয়, কিংবা উপসাগরীয় অঞ্চলের তেল উৎপাদন ও রপ্তানি অবকাঠামোগুলো ক্ষতিগ্রস্ত হয়, তবে তেলের দাম বৃদ্ধির এই ঊর্ধ্বমুখী ঝুঁকি বহুগুণ বেড়ে আরও ভয়াবহ রূপ নিতে পারে।
সূত্র: আল-জাজিরা
এনজে
- ১মে মাসে ইসলামি ব্যাংকগুলোর আমানতে বড় ধাক্কা
- ২চাঁদপুরে এক কালভার্ট বদলে দেবে ৮ গ্রামের মানুষের জীবন
- ৩আসছে বিশেষ ট্রাইব্যুনাল, ৮২ লাখ মাদকাসক্তকে রক্ষায় আইনি সংস্কার
- ৪ভালো ফলন ও ন্যায্যমূল্যে হাসি ফুটেছে চাষিদের মুখে
- ৫হুমকির মুখে ১২০০ বিঘা আমন আবাদ, ঝুঁকিতে মাছ চাষ
- ৬পায়ে শিকল বাঁধা সেই নারী ফিরলেন স্বজনদের কাছে
- ৭কুড়িগ্রামের কাঁচকোলে ভাঙন মোকাবিলায় দিনরাত পাউবোর কাজ
- ৮জুলাইয়ের ১৮ দিনে এলো ১৮০ কোটি ডলারের রেমিট্যান্স
- ৯রেমিট্যান্স আহরণে বাংলাদেশ কৃষি ব্যাংকের মাইলফলক অর্জন
- ১০মোস্ট সাসটেইনেবল কোম্পানি অব দ্য ইয়ার পুরস্কার জিতেছে ইউনিলিভার বাংলাদেশ
- ১সিরাজগঞ্জে ১১ বছরের শিশুকে ধর্ষণের মামলার প্রধান আসামি গ্রেপ্তার
- ২কক্সবাজারে পরিবার পরিকল্পনা কমিটির মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত
- ৩নির্মাণাধীন চাঁদপুর শহর সংরক্ষণ বাঁধের কাজ দৃশ্যমান
- ৪রবি আজিয়াটার বোর্ড সভা ২৮ জুলাই
- ৫প্রতিবন্ধীদের অধিকার নিশ্চিত করা রাষ্ট্র-সমাজের যৌথ দায়িত্ব: ডিএসসিসি প্রশাসক
- ৬ঠাকুরগাঁওয়ে ধর্ষণ মামলায় তিনজনের আমৃত্যু কারাদণ্ড, তিনজনের যাবজ্জীবন
- ৭ইরানের হামলায় ২ মার্কিন সেনা নিহত, জবাবে ভয়াবহ হামলা যুক্তরাষ্ট্রের
- ৮যমুনা ব্যাংকের বোর্ড সভা ২২ জুলাই
- ৯চিলমারীতে ফের তীররক্ষা বাঁধে ধস, আতঙ্কে নদীপাড়ের মানুষ
- ১০১৫ বছরের ধ্বংসযজ্ঞ অল্প সময়ে কাটিয়ে ওঠা সম্ভব নয়, তবে কাজ শুরু হয়েছে





পাঠকের মতামত