
চট্টগ্রাম বিভাগে সাম্প্রতিক অতিবৃষ্টিতে সৃষ্ট ভয়াবহ বন্যার পর ক্ষতিগ্রস্ত মানুষের পুনর্বাসনই এখন সরকারের প্রধান অগ্রাধিকার বলে জানিয়েছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু। তিনি বলেন, এ বন্যায় প্রায় ৬ লাখ ৯ হাজার ৪৪১টি পরিবার ক্ষতিগ্রস্ত হয়েছে। এখন পর্যন্ত ৫৪ জনের মৃত্যুর তথ্য পাওয়া গেছে, যার বেশির ভাগই পাহাড়ধসে।
তিনি বলেন, বন্যাকবলিত এলাকায় এরই মধ্যে জরুরি ত্রাণ কার্যক্রম জোরদার করা হয়েছে। পাশাপাশি ক্ষয়ক্ষতির মূল্যায়ন শুরু হয়েছে। ক্ষতিগ্রস্ত সড়ক দ্রুত মেরামত এবং দুর্গত মানুষের জন্য খাদ্য সহায়তা অব্যাহত রাখার সিদ্ধান্ত নিয়েছে সরকার।
মঙ্গলবার (১৪ জুলাই) সচিবালয়ে বন্যাজনিত দুর্যোগ মোকাবিলা, জরুরি সাড়াদান ও সমন্বয় বিষয়ে অনুষ্ঠিত আন্তঃমন্ত্রণালয় সভা শেষে সংবাদ সম্মেলনে এ কথা বলেন তিনি।
এ সময় স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন, কৃষি, মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী এম ইকবাল হোসাইন, পানিসম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ এবং দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সচিব মো. সাইদুর রহমান খান উপস্থিত ছিলেন।
ত্রাণমন্ত্রী বলেন, অতিবৃষ্টির কারণে চট্টগ্রাম বিভাগের পার্বত্য তিন জেলা, কক্সবাজার, চট্টগ্রাম এবং পরবর্তীতে হবিগঞ্জ, মৌলভীবাজার ও সিলেটের কিছু অংশে ব্যাপক বন্যা দেখা দিয়েছে। এ পরিস্থিতি মোকাবিলায় স্থানীয় সরকার মন্ত্রণালয়ের নেতৃত্বে আন্তঃমন্ত্রণালয় সভায় সংশ্লিষ্ট মন্ত্রী, সচিব ও ঊর্ধ্বতন কর্মকর্তারা অংশ নেন।
আসাদুল হাবিব দুলু বলেন, বর্তমানে অনেক এলাকায় পানি কমতে শুরু করায় সরকার পুনর্বাসন কার্যক্রমকে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে। কৃষিখাতে ক্ষয়ক্ষতির মূল্যায়ন চলছে এবং ক্ষতি কাটিয়ে উঠতে প্রয়োজনীয় কর্মপরিকল্পনা নেওয়া হচ্ছে। একই সঙ্গে বন্যা-পরবর্তী স্বাস্থ্যঝুঁকি মোকাবিলায় স্বাস্থ্য মন্ত্রণালয় প্রস্তুতি নিয়েছে।
তিনি বলেন, বন্যায় এখন পর্যন্ত সাতটি জেলা এবং সিলেটসহ মোট আটটি জেলা ক্ষতিগ্রস্ত হয়েছে। এসব জেলার ৫৯টি উপজেলা, ৩৬৮টি ইউনিয়ন ও ১২টি পৌরসভা বন্যাকবলিত হয়েছে। প্রায় ৬ লাখ ৯ হাজার ৪৪১ পরিবার ক্ষতিগ্রস্ত হয়েছে। এ দুর্যোগে এখন পর্যন্ত ৫৪ জনের মৃত্যু হয়েছে, যার বেশির ভাগই পাহাড়ধসে।
ক্ষতিগ্রস্ত মানুষের সহায়তায় সরকার তাৎক্ষণিকভাবে ১ কোটি ৭৫ লাখ টাকা এবং ৩ হাজার ২৫০ মেট্রিক টন চাল বরাদ্দ দিয়েছে। পাশাপাশি শুকনা খাবার বিতরণ করা হচ্ছে। প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিল থেকে প্রতিটি ক্ষতিগ্রস্ত জেলায় অতিরিক্ত ২০ লাখ টাকা বরাদ্দ দেওয়া হয়েছে।
আশ্রয়কেন্দ্রগুলোতে রান্না করা খাবার ও শুকনা খাবার সরবরাহ করা হচ্ছে। উদ্ধার কাজে সেনাবাহিনী, বিজিবি ও কোস্ট গার্ডকে নিয়োজিত করা হয়েছে। উদ্ধার কার্যক্রমে সহায়তার জন্য স্পিডবোট ও রাবার বোটও পাঠানো হয়েছে।
সভায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পুনর্বাসনে একাধিক গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সড়ক ও জনপথ অধিদপ্তর তাদের আওতাধীন ক্ষতিগ্রস্ত সড়ক দ্রুত মেরামত করবে। স্থানীয় সরকার মন্ত্রণালয়ও নিজস্ব সড়ক সংস্কারের কাজ করবে। ত্রাণ মন্ত্রণালয় কাবিখা ও কাবিটা কর্মসূচির মাধ্যমে কাঁচা সড়ক সংস্কার করবে। এছাড়া খাদ্য মন্ত্রণালয়ের মাধ্যমে ক্ষতিগ্রস্ত এলাকায় খাদ্যবান্ধব কর্মসূচি অব্যাহত রাখা হবে।
ত্রাণমন্ত্রী বলেন, চলতি বছরে চট্টগ্রাম ও আশপাশের এলাকায় এটি সবচেয়ে ভয়াবহ বন্যা। তাই সরকার পরিস্থিতিকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করছে। প্রধানমন্ত্রী একাধিকবার সংশ্লিষ্ট কর্মকর্তা, বিভাগীয় প্রশাসন ও জেলা প্রশাসকদের সঙ্গে বৈঠক করে প্রয়োজনীয় নির্দেশনা দিয়েছেন।
তিনি বলেন, প্রধানমন্ত্রীর নির্দেশনায় তিনি বুধবার থেকে ক্ষতিগ্রস্ত এলাকা ব্যাপকভাবে পরিদর্শন করবেন। এরই অংশ হিসেবে মঙ্গলবারই তিনি চট্টগ্রামের উদ্দেশে রওনা হচ্ছেন।
বিএইচ
- ১একনেক সভায় ১৪ হাজার ৪১ কোটি টাকার ৮ প্রকল্প অনুমোদন
- ২পরীক্ষা কেন্দ্রে ছাত্রীদের যৌন হয়রানির অভিযোগ: নিরপেক্ষ তদন্তের দাবি
- ৩শ্রীপুরে জলাবদ্ধতা নিরসনে নিজ অর্থায়নে স্থানীয়দের ড্রেন নির্মাণ
- ৪প্রবাসে থাকা ছেলের ঔষধ পাঠাতে গিয়ে চাঁদপুরে মায়ের মৃত্যু
- ৫এলজিইডি চাঁদপুরের নতুন নির্বাহী প্রকৌশলী নূরুজ্জামানের দায়িত্ব গ্রহণ
- ৬ইউপি চেয়ারম্যানের শিক্ষাগত যোগ্যতা নির্ধারণে হাইকোর্টের রুল
- ৭আইসিবি ইসলামী ব্যাংকের বোর্ড সভা ২৮ জুলাই
- ৮২ কোম্পানির বৃহস্পতিবার লেনদেন চালু
- ৯ক্লিন ক্যাম্পাসের অংশ হিসেবে প্রশাসনের উদ্যোগে ইবিতে ডাস্টবিন স্থাপন
- ১০৪ কোম্পানির বৃহস্পতিবার লেনদেন বন্ধ
- ১শিক্ষাপ্রতিষ্ঠানে নিয়োগের ক্ষমতা ফিরল কমিটির হাতে
- ২নবীনগরে সরকারি পুকুরপাড়ের লিজ নিয়ে বিতর্ক
- ৩পাথরঘাটায় তরুণী নিখোঁজ
- ৪ময়মনসিংহে ট্রাক চাপায় নারীসহ অটোরিকশার তিন যাত্রী নিহত
- ৫কয়রায় চরম ঝুঁকি নিয়ে চলছে ৪ হাজার মানুষের চলাচল
- ৬শারীরিক প্রতিবন্ধকতাকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে বিসিএসের স্বপ্নে প্রিয়ন্তী
- ৭নতুন বিনিয়োগ সৃষ্টি ও ব্যবসার সম্প্রসারণে কাজ করছে সরকার
- ৮প্রবাসী কার্ডে মিলবে প্রায়োরিটি চেক-ইন ও বোর্ডিং সুবিধা
- ৯পাবনার এসপিসহ পুলিশের ১০ ঊর্ধ্বতন কর্মকর্তা বদলি
- ১০সরকারের প্রতিজ্ঞা ভাঙ্গার কারণে সবকিছু হতাশায় পরিণত হয়েছে





পাঠকের মতামত