জেলা প্রতিনিধি
প্রকাশিত: জুলাই ১৪, ২০২৬ ৭:৩১ পিএম

খুলনার কয়রা উপজেলায় মদিনাবাদ সরকারি মডেল মাধ্যমিক বিদ্যালয়ের পুকুরে মৎস পোনা অবমুক্তি কার্যক্রম ২০২৬-এর শুভ উদ্বোধন করা করা হয়েছে।

মঙ্গলবার (১৪ জুলাই) দুপুর ১ টায় প্রতিষ্ঠানের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক প্রফেসর ইসমাইল হোসেনের নেতৃত্বে রুই ও কাতল মাছের পোনা অবমুক্ত করা হয়।

এসময় আরো উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানের শিক্ষক প্রভাষক মঈন উদ্দিন, সাঈদুর রহমান, সহকারি শিক্ষক সুচিত্র কুমার মন্ডল, মাস্টার আবু মুসা, আজিজুল ইসলাম, সহকারি শিক্ষিকা মেরিনা খাতুন, রাধারাণী মন্ডল ও হাফিজা খাতুনসহ প্রতিষ্ঠানের শিক্ষার্থীবৃন্দ।

দেশের মৎসসম্পদ বৃদ্ধি ও জীববৈচিত্র সংরক্ষণের লক্ষ্যে আয়োজিত এ কর্মসূচিতে প্রধান শিক্ষক ইসমাইল হোসেন শিক্ষার পাশাপাশি শিক্ষার্থীদেরকে দেশের অর্থনীতির অন্যতম চালিকাশক্তি মৎস চাষে উৎসাহিত করাই হচ্ছে অন্যতম উদ্দেশ্য এবং এর মাধ্যমে পুকুরের অব্যবহৃত জলাশয় উৎপাদনমুখী হয়।

এসময় শিক্ষক-শিক্ষার্থীদের মধ্যে এক উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়।

টিআর

শেয়ার

পাঠকের মতামত

বিয়ের প্রলোভনে কলেজছাত্রীকে ধর্ষণ, চট্টগ্রামে এনসিপির শীর্ষ নেতা গ্রেপ্তার

চট্টগ্রামে বিয়ের প্রলোভন দেখিয়ে কলেজছাত্রীকে ধর্ষণের অভিযোগে আফতাব মজুমদার জয় নামে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) ...

চাঁদপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভিসি ও প্রো-ভিসিকে ছাত্রদলের শুভেচ্ছা

চাঁদপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চাঁবিপ্রবি) নবনিযুক্ত উপাচার্য (ভিসি) অধ্যাপক ড. এম. আতিকুর রহমান এবং ...

চাঁদপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে নতুন ভিসি ও প্রো-ভিসি নিয়োগ

চাঁদপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চাঁবিপ্রবি) নতুন উপাচার্য (ভিসি) ও উপ-উপাচার্য (প্রো-ভিসি) নিয়োগ দিয়েছে সরকার। ...