
বর্তমান সরকার বীর মুক্তিযোদ্ধাদের সঠিক ও পূর্ণাঙ্গ তালিকা প্রকাশ করবে বলে জানিয়েছেন সংসদ নেতা ও প্রধানমন্ত্রী তারেক রহমান।
বুধবার (১৫ জুলাই) বিকেলে জাতীয় সংসদ অধিবেশনের প্রশ্নোত্তর পর্বে কুড়িগ্রাম-১ আসনের সংসদ সদস্য আনোয়ারুল ইসলামের সম্পূরক প্রশ্নের জবাবে এমনটা জানান তিনি।
এদিন সংসদ অধিবেশনের সভাপতিত্ব করেন ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল। প্রশ্নোত্তর পর্বের একপর্যায়ে ডেপুটি স্পিকারের মাধ্যমে প্রধানমন্ত্রীর উদ্দেশ্যে সম্পূরক প্রশ্ন করেন কুড়িগ্রাম-১ আসনের সংসদ সদস্য আনোয়ারুল ইসলাম।
তিনি বলেন, অতীতে বিভিন্ন সময়ে দেখা গেছে, যারা সরকারে থাকে তারা দলীয় কিছু লোকদের মুক্তিযোদ্ধার তালিকাভুক্ত করে। আবার সরকার পরিবর্তন হলে নতুন সরকার সেই তালিকা থেকে কিছু ছাঁটাই-বাছাই করে। স্বাধীনতার ৫৫ বছর পরও আজকে জাতি কেন প্রকৃত মুক্তিযোদ্ধাদের তালিকা জানতে পারছে না, বর্তমান সরকারের প্রকৃত মুক্তিযোদ্ধাদের চিহ্নিত করে প্রকৃত মুক্তিযোদ্ধার তালিকা জাতির সামনে প্রকাশ করার কোনো পরিকল্পনা আছে কিনা?
জবাবে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি শহিদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের গঠিত দল। তিনি একজন মুক্তিযোদ্ধা ছিলেন, মাঠে থেকে যুদ্ধ করেছেন। শুধু তাই নয়, শহিদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন। বর্তমানে বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি দেশ পরিচালনার দায়িত্বে রয়েছে। স্বাভাবিকভাবে বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি মনে-প্রাণে বিশ্বাস করে, মুক্তিযোদ্ধা এবং মুক্তিযুদ্ধের প্রতি তাদের পবিত্র একটি দায়িত্ব রয়েছে।
তিনি বলেন, দেশ স্বাধীনের পর একটি সঠিক ও নিরপেক্ষ মুক্তিযোদ্ধাদের তালিকা তৈরি করা যাদের দায়িত্ব ছিল, তারা সেটি করেনি। পরবর্তীতে বিভিন্ন সময়ে এই তালিকা তৈরিতে নানা রকম সমস্যা তৈরি হয়েছে। তবে বর্তমানে সরকার বিশেষজ্ঞদের নিয়ে যাতে একটি পূর্ণাঙ্গ এবং সঠিক মুক্তিযোদ্ধাদের তালিকা তৈরি করা যায় সেই চেষ্টা করছে।
বিএইচ
- ১ইউনাইটেড ফাইন্যান্সের বোর্ড সভা ২৯ জুলাই
- ২ইসলামী ব্যাংক রাজশাহী জোনের অর্ধ-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত
- ৩ডেল্টা লাইফের বোর্ড সভা ৩০ জুলাই
- ৪ইসলামী কমার্শিয়াল ইন্স্যুরেন্সের বোর্ড সভা ২৯ জুলাই
- ৫জিয়াউর রহমান ও খালেদা জিয়ার কবরে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির শ্রদ্ধা
- ৬রাষ্ট্রপ্রতির বিরুদ্ধে মামলা করা যায় না : স্বরাষ্ট্রমন্ত্রী
- ৭চাঁদপুর জেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি আনোয়ার বাবলু মারা গেছেন
- ৮ইরানকে দুর্বল ও হরমুজে নিজের লক্ষ্য অর্জনে ব্যর্থ হয়েছে যুক্তরাষ্ট্র
- ৯সোনালী লাইফ ইন্স্যুরেন্সের বোর্ড সভা ৩০ জুলাই
- ১০৪৮ ঘণ্টার হরতালের প্রথম দিনে থমকে গেল ফটিকছড়ির উত্তরাঞ্চল
- ১চা শ্রমিককে মারধরের অভিযোগে দুই ঘণ্টার কর্মবিরতি ও মানববন্ধন
- ২বীরগঞ্জে সাজাপ্রাপ্ত ওয়ারেন্টভুক্ত আসামী গ্রেফতার
- ৩চকরিয়ায় বন্যার্ত ৫০ পরিবারকে ধরা’র ত্রাণ বিতরণ
- ৪তুরস্ক সফর শেষে দেশে ফিরেছেন সেনাপ্রধান
- ৫রংপুর বিভাগের নেতাদের সঙ্গে সাংগঠনিক সভায় তারেক রহমান
- ৬ইসলামী ব্যাংকের শেয়ার কেলেঙ্কারিতে সাবেক রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন জড়িত
- ৭সার্ককে আরও গতিশীল করতে চায় বাংলাদেশ-মালদ্বীপ
- ৮হামের উপসর্গে আরও ৬ শিশুর মৃত্যু
- ৯কুড়িগ্রামে রয়েল হাসপাতালকে জরিমানা ও কার্যক্রম বন্ধের নির্দেশ
- ১০‘তেলাপোকাদের’ চিহ্নিত করে গুন্ডা দমন আইনে মামলার ঘোষণা শুভেন্দুর





পাঠকের মতামত