নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: জুলাই ১৩, ২০২৬ ৫:২১ পিএম , আপডেট: আগস্ট ৫, ২০২৬ ৩:১২ পিএম

দেশ ও পরিবেশ রক্ষায় সবাইকে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করতে হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

সোমবার (১৩ জুলাই) দুপুর সোয়া ২টায় বরিশাল নগরের ত্রিশ গোডাউন-সংলগ্ন সাগরদী খালের দুই পাশে একযোগে সাড়ে তিনশ গাছের চারা রোপণ কর্মসূচির উদ্বোধনকালে তিনি এ কথা বলেন।

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, ধর্ম-বর্ণ নির্বিশেষে সব মানুষ মিলে যুদ্ধ করে আমরা এ দেশ স্বাধীন করেছি। মাত্র কয়েকদিন আগেই আমরা স্বৈরাচারকে এ দেশ থেকে বিদায় করেছি। সব শ্রেণি-পেশার, ধর্ম-বর্ণের মানুষ রাজপথে নেমে এসে স্বৈরাচারকে দেশ থেকে হটিয়েছে। এভাবে সবাই যদি কাঁধে কাঁধ মিলিয়ে দেশের জন্য, মানুষের জন্য ভালো কাজ করি, তাহলে সবাই উপকৃত হবো।

তিনি সবাইকে আহ্বান জানিয়ে বলেন, আসুন, এই বৃক্ষরোপণ দিবসে আমরা প্রতিশ্রুতিবদ্ধ হই, যে যার অবস্থান থেকে পরিবেশকে সুন্দর ও সুরক্ষিত রাখতে সর্বোচ্চ চেষ্টা করব।

প্রধানমন্ত্রী বলেন, নিজেদের পরিবেশ নিজেদেরই রক্ষা করতে হবে। নিজেদের ঘর যদি নিজেরা গুছিয়ে না রাখি, তাহলে ঘর যেমন অপরিচ্ছন্ন হয়ে যায়, ঠিক তেমনি আমরা যদি আমাদের এলাকা, পাড়া ও দেশ পরিষ্কার-পরিচ্ছন্ন না রাখি এবং পরিবেশের দিকে খেয়াল না রাখি, তাহলে এর ভুক্তভোগী হবো আমরাই। অন্য দেশের সুন্দর পরিবেশ দেখে আফসোস করব, অথচ নিজেদের দেশকে নষ্ট করে ফেলব—এটা হতে পারে না।

তিনি বলেন, গাছের চারা রোপণ করলেই দায়িত্ব শেষ হয়ে যায় না। যারা চারা রোপণ করেছেন, তারা সবাই মিলে গাছগুলোর যত্ন নেবেন। গাছগুলো বড় হলে শুধু স্থানীয় বাসিন্দারাই নয়, এখানে আগত সবাই উপকৃত হবেন।

সাগরদী খাল রক্ষার বিষয়ে প্রধানমন্ত্রী বলেন, এই গুরুত্বপূর্ণ ও প্রবহমান খালের যত্ন নেওয়া শুধু সিটি করপোরেশনের একার দায়িত্ব নয়। খালের দুই পাশের বাসিন্দাদেরও দায়িত্ব রয়েছে। খালের মধ্যে পলিথিন, প্লাস্টিকের বোতল বা অন্য কোনো বর্জ্য ফেলবেন না এবং অন্যদেরও তা করতে নিরুৎসাহিত করবেন। সিটি করপোরেশনের নির্ধারিত ডাস্টবিনে বোতল, টিস্যুসহ সব ধরনের বর্জ্য ফেলতে হবে। এ বিষয়ে সিটি করপোরেশনকেও ব্যাপক জনসচেতনতামূলক প্রচারণা চালাতে হবে।

অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর সঙ্গে উপস্থিত ছিলেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন, নৌপরিবহন প্রতিমন্ত্রী মো. রাজিব আহসান, বরিশাল-৫ (সদর) আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট মজিবর রহমান সরোয়ার, বরিশাল-৬ (বাকেরগঞ্জ) আসনের সংসদ সদস্য আবুল হোসেন খান, বরিশাল সিটি করপোরেশনের প্রশাসক অ্যাডভোকেট বিলকিস আক্তার জাহান শিরীন, বরিশাল জেলা পরিষদের প্রশাসক আকন কুদ্দুসুর রহমান, প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং বিএনপির নেতাকর্মীরা।

এর আগে সোমবার সকাল সাড়ে ৯টার দিকে ঢাকা-কুয়াকাটা মহাসড়ক হয়ে বরিশালের গৌরনদী উপজেলার ভূরঘাটা এলাকায় পৌঁছান প্রধানমন্ত্রী তারেক রহমান। সরকার গঠনের পর এটিই প্রধানমন্ত্রী হিসেবে তার প্রথম বরিশাল সফর। এ সময় স্থানীয় প্রশাসন ও বিএনপির নেতাকর্মীরা তাকে আনুষ্ঠানিকভাবে স্বাগত জানান।

গৌরনদীতে বৃক্ষরোপণ ও ফ্যামিলি কার্ড বিতরণ কর্মসূচিতে অংশগ্রহণ শেষে তিনি বরিশাল নগরের উদ্দেশে রওনা হন। পথে সড়কের দুই পাশে হাজারো মানুষের মানবপ্রাচীরের মধ্য দিয়ে তার গাড়িবহর বেলা ২টার দিকে নগরের বান্দরোড এলাকায় পৌঁছায়।

বিএইচ

শেয়ার

পাঠকের মতামত

জ্বালানি উৎসের বৈচিত্র্য নিশ্চিত করার তাগিদ প্রধানমন্ত্রীর

দেশের ক্রমবর্ধমান বিদ্যুৎ চাহিদা পূরণের পাশাপাশি জ্বালানি উৎসের বৈচিত্র্য নিশ্চিত করার তাগিদ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক ...

কল-কারখানা স্থাপন করে উপকূলের বেকার সমস্যা সমাধান করা হবে: প্রধানমন্ত্রী

চট্টগ্রামের বাঁশখালীতে সমুদ্র সংলগ্ন এলাকায় কল-কারখানা স্থাপন করে এই অঞ্চলের বেকার সমস্যা সমাধান করা হবে ...

পরিবেশ প্রতিমন্ত্রী জীববৈচিত্র্য-দ্বীপবাসী দুটোই সেন্টমার্টিনের গুরুত্বপূর্ণ অংশ

পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম বলেছেন, সেন্টমার্টিনের জীববৈচিত্র্য রক্ষায় দ্বীপে ...

সবার সম্মিলিত প্রচেষ্টায় সুন্দর বাংলাদেশ গড়তে চাই: প্রধানমন্ত্রী

সবার সম্মিলিত প্রচেষ্টায় একটি সুন্দর ও উন্নত বাংলাদেশ গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেছেন প্রধানমন্ত্রী তারেক ...

উষ্ণমণ্ডলের তুলনায় নাতিশীতোষ্ণ অঞ্চলে জীববৈচিত্র্য বিলুপ্তির ঝুঁকি বেশি

জলবায়ু পরিবর্তনের প্রভাবে ক্রান্তীয় (উষ্ণমণ্ডলীয়) অঞ্চলের তুলনায় নাতিশীতোষ্ণ (টেম্পারেট) অঞ্চলের উদ্ভিদ ও প্রাণীকুল বেশি হারে ...

বাংলাদেশে খাদ্য, এআই ও জ্বালানি খাতে বিনিয়োগে আগ্রহী সৌদি আরব

বাংলাদেশে খাদ্য, কৃষিভিত্তিক শিল্প, তথ্যপ্রযুক্তি, কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই), নবায়নযোগ্য জ্বালানিসহ বিভিন্ন খাতে সৌদি আরব বিনিয়োগে ...

পরিবেশ সংরক্ষণে সবাইকে দায়িত্বশীল হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর

পরিবেশ সংরক্ষণে নাগরিকদের আরও দায়িত্বশীল হওয়ার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেছেন, পরিচ্ছন্ন ও ...