
ধর্মীয় ভাবগাম্ভীর্য, ভক্তি ও উৎসবমুখর পরিবেশের মধ্য দিয়ে কক্সবাজারের চকরিয়ায় শ্রীশ্রী জগন্নাথ দেবের পবিত্র রথযাত্রা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১৬ জুলাই) বিকেল ৪টায় চকরিয়া পৌরসভার তরছঘাট ও বাটাখালী জলদাসপাড়া থেকে পৃথক রথযাত্রা শুরু হয়। পরে রথযাত্রা শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে থানা সেন্টার হয়ে চকরিয়া কেন্দ্রীয় হরি মন্দির প্রাঙ্গণে গিয়ে শেষ হয়।
রথযাত্রাকে কেন্দ্র করে সকাল থেকেই সনাতন ধর্মাবলম্বীদের মধ্যে উৎসবের আমেজ বিরাজ করে। শঙ্খধ্বনি, উলুধ্বনি, হরিনাম সংকীর্তন ও ভক্তিমূলক সঙ্গীতে মুখরিত হয়ে ওঠে পুরো এলাকা। নারী, পুরুষ, শিশু ও বৃদ্ধসহ হাজারো ভক্ত রথের রশি টেনে ধর্মীয় শোভাযাত্রায় অংশ নেন।
আয়োজক সূত্রে জানা গেছে, চকরিয়া পৌরসভার তরছঘাট ও বাটাখালী জলদাসপাড়াসহ উপজেলার মোট পাঁচটি স্থানে পৃথকভাবে রথযাত্রার আয়োজন করা হয়। প্রতিটি স্থানেই বিপুলসংখ্যক ভক্তের উপস্থিতি দেখা যায়।
রথযাত্রা উপলক্ষে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রশাসনের পক্ষ থেকে বিশেষ নিরাপত্তাব্যবস্থা নেওয়া হয়। উপজেলা প্রশাসন ও পুলিশ প্রশাসনের সার্বক্ষণিক নজরদারি ও দায়িত্বশীল উপস্থিতির কারণে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ছাড়াই শান্তিপূর্ণ পরিবেশে ধর্মীয় অনুষ্ঠান সম্পন্ন হয়েছে বলে সংশ্লিষ্টরা জানান।
রথযাত্রায় উপস্থিত ছিলেন রথযাত্রা উদযাপন কমিটির সদস্যরা, চকরিয়া উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি তপন দাশ, সাধারণ সম্পাদক বাবলা দেবনাথ, কক্সবাজার জেলা পূজা উদযাপন পরিষদের সহ-সভাপতি সুদাম দাশসহ বিভিন্ন মন্দির ও ধর্মীয় সংগঠনের নেতৃবৃন্দ।
অনুষ্ঠানে বক্তারা বলেন, রথযাত্রা শুধু একটি ধর্মীয় উৎসব নয়; এটি ভ্রাতৃত্ব, সম্প্রীতি ও মানবিক মূল্যবোধেরও এক অনন্য প্রতীক। যুগ যুগ ধরে এ উৎসব সনাতন ধর্মাবলম্বীদের মধ্যে ঐক্য, সৌহার্দ্য ও পারস্পরিক বন্ধনকে আরও সুদৃঢ় করে আসছে।
রথযাত্রায় অংশ নেওয়া ভক্তরা বলেন, বর্তমান সময়ে সামাজিক সম্প্রীতি ও পারস্পরিক বন্ধন রক্ষায় এ ধরনের ধর্মীয় আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তাঁদের বিশ্বাস, জগন্নাথ দেবের আশীর্বাদে সমাজে শান্তি, কল্যাণ ও মানবিক মূল্যবোধ আরও বিকশিত হবে।
পবিত্র রথযাত্রা উপলক্ষে চকরিয়ার বিভিন্ন এলাকায় দিনব্যাপী উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়। ধর্মীয় নানা কর্মসূচির মধ্য দিয়ে সনাতন ধর্মাবলম্বীরা আনন্দ, ভক্তি ও উৎসাহের সঙ্গে উৎসবটি পালন করেন।
বিএইচ
- ১শেখ হাসিনাকে ফেরত পাঠানোর অনুরোধ খতিয়ে দেখা হচ্ছে: জয়সওয়াল
- ২মহেশখালীতে কুখ্যাত সন্ত্রাসী মিন্টু আটক
- ৩দেশে যত রাজনৈতিক গণ্ডগোল হয় সবকিছুর রিমোট কন্ট্রোল দিল্লিতে: গোলাম পরওয়ার
- ৪দুর্যোগ মোকাবিলায় সরকারের সব ধরনের প্রস্তুতি রয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী
- ৫চাঁদপুরে এতিমখানার অর্থ ফেরত, তদন্তে যাচ্ছে প্রশাসন
- ৬কুষ্টিয়ায় বিজিবির অভিযানে ভারতীয় মাদক উদ্ধার
- ৭বন্যায় ক্ষতিগ্রস্ত ৫ জেলার কৃষকদের ধান বীজ ও চারা সরবরাহ করা হবে : কৃষিমন্ত্রী
- ৮এলডিসি উত্তরণে বাংলাদেশকে ইইউ ও জি৭৭-এর সমর্থন পুনর্ব্যক্ত
- ৯কুষ্টিয়া-ঝিনাইদহ মহাসড়কে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের বিক্ষোভ মিছিল
- ১০কুড়িগ্রামে জাতীয় জুনিয়র অ্যাথলেটিক্সে পদকজয়ী খেলোয়াড়দের সংবর্ধনা
- ১কুষ্টিয়া-ঝিনাইদহ মহাসড়কে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের বিক্ষোভ মিছিল
- ২জুলাই আন্দোলনে নবীনগরের ছয় শহীদের স্মরণে ‘জুলাই স্মৃতি স্তম্ভ’ উদ্বোধন
- ৩দুর্যোগ মোকাবিলায় সরকারের সব ধরনের প্রস্তুতি রয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী
- ৪কুষ্টিয়ায় বিজিবির অভিযানে ভারতীয় মাদক উদ্ধার
- ৫চাঁদপুরে এতিমখানার অর্থ ফেরত, তদন্তে যাচ্ছে প্রশাসন
- ৬তারেক রহমানের স্বপ্নের পরিচ্ছন্ন বাংলাদেশ গড়তে সবাইকে এগিয়ে আসতে হবে: এমপি খোকন
- ৭কুড়িগ্রাম সীমান্তে মাদক ও চোরাই পণ্যসহ আটক ৩
- ৮পুঁজিবাজার থেকে দীর্ঘমেয়াদি শিল্পায়নে যাচ্ছে না পুঁজি
- ৯এলডিসি উত্তরণে বাংলাদেশকে ইইউ ও জি৭৭-এর সমর্থন পুনর্ব্যক্ত
- ১০সাজিদ হত্যার একবছর: রহস্য উন্মোচন ও দ্রুত বিচারের দাবিতে ইবি ছাত্রশিবিরের বিক্ষোভ





পাঠকের মতামত