
মাদারীপুর-৩ আসনের সংসদ সদস্য আনিছুর রহমান তালুকদার খোকন বলেন, ” টার্মিনাল শুধু নির্মাণ করলেই হবে না, এটি পরিচ্ছন্ন ও সুশৃঙ্খল রাখা সবার দায়িত্ব। প্রধানমন্ত্রী তারেক রহমান যেভাবে একটি সুন্দর ও পরিচ্ছন্ন বাংলাদেশ গড়ে তুলতে চান, সেই লক্ষ্য বাস্তবায়নে সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। আপনারা এই টার্মিনাল এমনভাবে রক্ষণাবেক্ষণ করবেন, যাতে এটি দক্ষিণাঞ্চলের অন্যতম সেরা বাস টার্মিনালে পরিণত হয় এবং সবাই এর প্রশংসা করে।”
মাদারীপুরের কালকিনি উপজেলার গুরুত্বপূর্ণ সংযোগস্থল ভূরঘাটায় নবনির্মিত পৌর বাস টার্মিনালের শুভ উদ্বোধন উপলক্ষে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে এবং উক্ত অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। শুক্রবার (১৭ জুলাই) দুপুরে ঢাকা-বরিশাল মহাসড়কসংলগ্ন ভূরঘাটা পৌর বাস টার্মিনাল প্রাঙ্গণে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ফিতা কেটে টার্মিনালের উদ্বোধন করেন মাদারীপুর-৩ আসনের সংসদ সদস্য এবং বিএনপির কেন্দ্রীয় কমিটির সহ-গণশিক্ষাবিষয়ক সম্পাদক আনিছুর রহমান তালুকদার খোকন।
এ সময় উপস্থিত ছিলেন কালকিনি উপজেলা বিএনপির সাবেক সভাপতি ফজলুল হক বেপারী, সাবেক সাধারণ সম্পাদক মাহবুব হোসেন মুন্সী, কালকিনি পৌরসভার প্রকৌশলী রাকিব হোসেনসহ বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।
ঢাকা বিভাগের সঙ্গে বরিশাল বিভাগের অন্যতম প্রবেশদ্বার হিসেবে পরিচিত ভূরঘাটায় এতদিন কোনো নির্ধারিত বাস টার্মিনাল না থাকায় মহাসড়কের ওপর বাস দাঁড় করিয়ে যাত্রী ওঠানামা করাতে হতো। ফলে প্রায়ই তীব্র যানজটের সৃষ্টি হতো এবং জনদুর্ভোগ বাড়ত। দীর্ঘদিনের সেই প্রত্যাশার অবসান ঘটিয়ে পৌর প্রশাসনের উদ্যোগে ও তত্ত্বাবধানে নির্মিত এই বাস টার্মিনাল আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়েছে।
স্থানীয়রা জানান, নতুন বাস টার্মিনাল চালু হওয়ায় মহাসড়কে যানজট কমবে, যাত্রীসেবা আরও সহজ হবে এবং ভূরঘাটা এলাকার যোগাযোগ ব্যবস্থায় নতুন গতি সঞ্চার হবে।
টিআর
- ১কনে নিয়ে ফেরার পথে মাইক্রোবাস খাদে পড়ে নিহত ২
- ২সাপ্তাহিক দর বৃদ্ধির শীর্ষে রেনউইক যজ্ঞেশ্বর
- ৩সাপ্তাহিক লেনদেনের শীর্ষে লাভেলো আইসক্রিম
- ৪ইরানে সামরিক অভিযান বাড়ানোর পরিকল্পনা যুক্তরাষ্ট্রের
- ৫ক্যাম্পাসে ফেরার পথে ছিনতাইয়ের শিকার যবিপ্রবির ছাত্রী
- ৬আজ ঢাকার বাতাস মাঝারিমানের
- ৭মার্কিন হামলায় ইরানে ৩৮ জন নিহত, আহত চার শতাধিক
- ৮দেশের ৮ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের আভাস
- ৯৭ দশমিক ৩ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠলো মেক্সিকো
- ১০শেখ হাসিনাকে ফেরত পাঠানোর অনুরোধ খতিয়ে দেখা হচ্ছে: জয়সওয়াল
- ১চাঁদপুরে এতিমখানার অর্থ ফেরত, তদন্তে যাচ্ছে প্রশাসন
- ২কুষ্টিয়া-ঝিনাইদহ মহাসড়কে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের বিক্ষোভ মিছিল
- ৩জুলাই আন্দোলনে নবীনগরের ছয় শহীদের স্মরণে ‘জুলাই স্মৃতি স্তম্ভ’ উদ্বোধন
- ৪কুষ্টিয়ায় বিজিবির অভিযানে ভারতীয় মাদক উদ্ধার
- ৫দুর্যোগ মোকাবিলায় সরকারের সব ধরনের প্রস্তুতি রয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী
- ৬এলডিসি উত্তরণে বাংলাদেশকে ইইউ ও জি৭৭-এর সমর্থন পুনর্ব্যক্ত
- ৭তারেক রহমানের স্বপ্নের পরিচ্ছন্ন বাংলাদেশ গড়তে সবাইকে এগিয়ে আসতে হবে: এমপি খোকন
- ৮বন্যায় ক্ষতিগ্রস্ত ৫ জেলার কৃষকদের ধান বীজ ও চারা সরবরাহ করা হবে : কৃষিমন্ত্রী
- ৯কুড়িগ্রাম সীমান্তে মাদক ও চোরাই পণ্যসহ আটক ৩
- ১০বন্যায় ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনের কাজ শুরু হয়েছে: অর্থমন্ত্রী





পাঠকের মতামত