জেলা প্রতিনিধি
প্রকাশিত: জুলাই ১৮, ২০২৬ ১১:৫৫ এএম

মৌলভীবাজারের কুলাউড়ার পৃথিমপাশা ইউনিয়নের রবিরবাজারে অনলাইন জু’য়া’র আসরে অভিযান চালিয়ে চার জনকে আটক করেছে র‍্যাব-৯ শ্রীমঙ্গল। এ সময় জব্দ করা হয়েছে অনলাইন জুয়া পরিচালনায় ব্যবহৃত মোবাইলসহ বিভিন্ন সরঞ্জামাদি।

র‍্যাব-৯, সিপিসি-২ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার (১৭ই জুলাই) দিবাগত রাত ১টা ৫৫ মিনিটে র‍্যাব-৯ শ্রীমঙ্গল ক্যাম্পের কম্পানি কমান্ডার এএসপি মো. আরিফুর রহমানের নেতৃত্বে র‍্যাবের একটি দল দক্ষিণ রবিরবাজারে আলী আমজাদ স্কুল মার্কেটে ব্রাদার্স টেলিকমে অভিযান চালায়।

অভিযানকালে অ্যান্ড্রয়েড মোবাইল ফোনের মাধ্যমে বিভিন্ন অনলাইন জুয়ার ওয়েবসাইট ব্যবহার করে জুয়া খেলার সময় চারজনকে আটক করা হয়। আটককৃতরা হলেন পৃথিমপাশা ইউনিয়নের ইউসুফ সদর গ্রামের অজিত আলীর ছেলে মকবুল হোসেন (৩৮), পৃথিমপাশা ইউনিয়নের মৃত মাসুদ মিয়ার ছেলে বাবুল মিয়া (২৮), মৃত ফারুক মিয়ার ছেলে মো. সোয়েব আহমেদ (৩৮) ও টিলাগাঁও ইউনিয়নের দক্ষিণ বিজলী গ্রামের আলিম উল্লাহর ছেলে আব্দুল বাসিত (৩৬)। প্রাথমিক তদন্তে মকবুল হোসেনকে এ চক্রের মূল হোতা হিসেবে শনাক্ত করা হয়েছে বলে জানা গেছে।

র‍্যাব জানায়, আটক ব্যক্তিদের বিরুদ্ধে জুয়া প্রতিরোধ আইন, ২০২৬ অনুযায়ী মামলা দায়ের করা হয়েছে এবং আসামিদের কুলাউড়া থানায় হস্তান্তর করা হয়েছে।

কুলাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জহিরুল ইসলাম মুন্না জানান, র‍্যাবের পক্ষ থেকে জুয়া প্রতিরোধ আইনে মামলা করা হয়েছে। আটককৃত আসামিদের শুক্রবার দুপুরে মৌলভীবাজার আদালত প্রেরণ করা হয়েছে।

এনজে

শেয়ার

পাঠকের মতামত

খুলনাঞ্চলের ১৬ সড়ক উন্নয়নে আড়াই হাজার কোটি টাকার প্রস্তাব

দক্ষিণ-পশ্চিমাঞ্চলের অন্যতম গুরুত্বপূর্ণ বাণিজ্যিক মহাসড়ক খুলনা অঞ্চলের যোগাযোগ অবকাঠামোয় বড় ধরনের পরিবর্তন আনতে ১৬টি গুরুত্বপূর্ণ ...

মোড়লগঞ্জে জলবায়ু ঝুঁকিতে থাকা জনগোষ্ঠীর অধিকার সুরক্ষায় সংলাপ

বিশ্বের সর্ববৃহৎ ম্যানগ্রোভ বনাঞ্চল ও মৎস্যভান্ডার হিসেবে খ্যাত বিশ্ব ঐতিহ্য সুন্দরবন সংলগ্ন বাগেরহাটের মোরেলগঞ্জ উপজেলার ...

স্ক্যাভেটর দিয়ে দিনের আলোয় পাহাড় কেটে মাটি সংগ্রহের অভিযোগ

বান্দরবানের লামা উপজেলার ফাইতং ইউনিয়নে অবস্থিত এমএমবি ব্রিকফিল্ডের বিরুদ্ধে প্রকাশ্যে পাহাড় কেটে মাটি সংগ্রহের গুরুতর ...