
লন্ডনের ওয়েম্বলি স্টেডিয়ামে রোববার লিগ কাপের ফাইনালে টটেনহাম হটস্পার্সকে ১-০ গোলের ব্যবধানে হারিয়ে রেকর্ড শিরোপা জয় ম্যানচেস্টার সিটির। গোটা ম্যাচ জুড়েই স্পার্সের ওপর ছড়িয়ে ঘুরিয়েও যখন গোলের দেখা মিলছিল না তখন রক্ষণভাগ থেকে সিটিজেনদের ত্রাতা হয়ে এলেন এমেরিক লাপোর্ত। তার একমাত্র গোলেই টানা চতুর্থবারের মতো লিগ কাপের শিরোপা জিতল সিটি।
এর আগে টানা চারবার লিগ কাপের জয়ের রেকর্ড ছিল কেবল লিভারপুলের। ১৯৮১ থেকে ১৯৮৪ পর্যন্ত টানা চারবার এই শিরোপা ঘরে তুলেছিল অল রেডসরা। আর এই নিয়ে লিভারপুলের সমান সর্বোচ্চ সংখ্যক আটবার লিগ কাপ ঘরে তোলার রেকর্ডও গড়ল ম্যানচেস্টার সিটি।
ওয়েব্লিতে ম্যাচের শুরু থেকেই বল দখলে রেখে গোছালো আক্রমণ ম্যানচেস্টার সিটির। সপ্তাহখানেক আগে জোসে মোরিনহোকে কোচের পদ থেকে বহিষ্কার করা স্পার্স যেন পাত্তায় পাচ্ছিল না সিটির কাছে। সিটিজেনরা এগিয়ে যেতে পারত ম্যাচের ৭ম মিনিটের মাথায়, তবে রাহিম স্টার্লিংয়ের পাসে কাছ থেকে লক্ষ্যভ্রষ্ট শট নেন ফিল ফোডেন। এরপর ৩০তম মিনিটে ভালো পজিশনে বল পেয়ে গোলের বাইরে শট নেন স্টার্লি।
ম্যাচের ৩৭তম মিনিটে সুযোগ পান রিয়াদ মাহরেজও। ডি বক্সে এক ডিফেন্ডারকে কাটিয়ে উড়িয়ে মারেন তিনি। প্রথমার্ধের শেষ দিকে এসে মাহারেজের জোরালো শট রুখে দেন স্পার্স গোলরক্ষক হুগো লরিস।
তবে দ্বিতীয়ার্ধে কিছুটা খোলস ছেড়ে বেরিয়ে আসে স্পার্স। বিরতি থেকে ফিরেই এগিয়ে যেতে পারত স্পার্স তবে সিটিজেন গোলরক্ষকের দৃঢ়তায় জিওভানি লো সেলসোর চেষ্টা ব্যর্থ হয়। ম্যাচের ৫৫তম মিনিটে আরও একবার গোলের সুযোগ হাতছাড়া করেন স্টার্লিং। খেলার ৮২তম মিনিটে সিটিজেনদের জয়সূচক গোলটি করেন ডিফেন্ডার লাপোর্ত। বাঁ দিক থেকে কেভিন ডে ব্রুইনের ফ্রি কিকে লাফিয়ে হেডে জাল খুঁজে নেন এই ফরাসি ডিফেন্ডার। উল্লাসে মাতে সিটি।
এদিকে ইংলিশ প্রিমিয়ার লিগের শিরোপা জয়েরও দ্বারপ্রান্তে দাঁড়িয়ে পেপ গার্দিওলার দল। শেষ পাঁচ রাউন্ডে দুটি জয় পেলেই প্রিমিয়ার লিগের শিরোপা পুনরুদ্ধার করবে সিটি। আগামী বুধবার চ্যাম্পিয়ন্স লিগের সেমি-ফাইনালের প্রথম লেগে পিএসজির বিপক্ষে খেলবে তারা।
- ১জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে চাঁদপুরে ১১ দলীয় ঐক্যের গণমিছিল
- ২১০ জেলায় বন্যার আশঙ্কা
- ৩আমরা যেন জুলাইকে হারিয়ে না ফেলি : রাষ্ট্রপতি
- ৪জুলাইয়ের চেতনায় প্রাতিষ্ঠানিক সংস্কার অব্যাহত থাকবে: আনসার ডিজি
- ৫জুলাইয়ে পুঁজিবাজারে বিও হিসাব কমেছে প্রায় ২৩ হাজার
- ৬‘বাংলাদেশ ফার্স্ট’ নীতি বাস্তবায়নের পথে বহুমুখী চ্যালেঞ্জ রয়েছে
- ৭জুলাইয়ে বাংলা কিউআরে পেমেন্ট ছাড়াল ১২৫০ কোটি টাকা
- ৮জুলাই শহীদদের নামে প্রতিষ্ঠানের নামকরণ করা হবে: তথ্য প্রতিমন্ত্রী
- ৯তারেক রহমানের নেতৃত্বেই জুলাই গণঅভ্যুত্থান সফল হয়েছিল : শামীম
- ১০মোড়লগঞ্জে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত
- ১শহীদদের আত্মত্যাগ জাতির চিরন্তন অনুপ্রেরণা: ইউএনও রোমানা আফরোজ
- ২কুবিতে জুলাই গণ-অভ্যুত্থান দিবসে ‘দায়সারা’ আয়োজনের অভিযোগ
- ৩জুলাইয়ের ডকুমেন্টারি ঘিরে রাষ্ট্রপতির সামনেই হট্টগোল
- ৪যমুনায় গোসলে নেমে নিখোঁজ দুই স্কুলছাত্রের একজনের মরদেহ উদ্ধার
- ৫কয়রায় দুঃস্থ ও অসহায়দের মাঝে ব্যাটারিচালিত ভ্যান বিতরণ
- ৬কুষ্টিয়ায় ‘জুলাই গণঅভ্যুত্থান দিবসে শহিদ পরিবার ও জুলাই যোদ্ধাদের সংবর্ধনা
- ৭ময়মনসিংহে জুলাই গণঅভ্যুত্থানে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন
- ৮যে ডকুমেন্টারিতে আবু সাঈদের ছবি নেই, সেটা কোনো ডকুমেন্টারি নয়
- ৯লোহিত সাগরে হামলায় ভারতীয় কার্গো জাহাজ ডুবি
- ১০‘আরেকটি বিপ্লব আসন্ন’, দেশবাসীকে প্রস্তুত থাকার আহ্বান জামায়াত আমিরের





পাঠকের মতামত