
‘মাঠে মাঠে উল্লাস, খেলাধুলা বারো মাস; খেলাধুলায় মন দেই, মাদককে বিদায় দেই’এই স্লোগানকে সামনে রেখে শেরপুরের নালিতাবাড়ীতে উৎসবমুখর পরিবেশে শুরু হয়েছে মাদকবিরোধী ফুটবল টুর্নামেন্ট ২০২৬।
শনিবার (১ আগস্ট) বিকেলে উপজেলার আব্দুল খালেক মিনি স্টেডিয়াম মাঠে ফিতা কেটে এই টুর্নামেন্টের জমকালো উদ্বোধন করা হয়।
সামিউল হক স্পোর্টস একাডেমির আয়োজন এবং নালিতাবাড়ী উপজেলা প্রশাসনের সহযোগিতায় এই টুর্নামেন্ট অনুষ্ঠিত হচ্ছে। টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হয় নালিতাবাড়ী ইউনিয়ন একাদশ ও রামচন্দ্রকুড়া ইউনিয়ন একাদশ। মাঠে নালিতাবাড়ী ইউনিয়ন একাদশের ফুটবলারদের নৈপুণ্যে দাপুটে জয় হয়। শেষ পর্যন্ত রামচন্দ্রকুড়া ইউনিয়ন একাদশকে ৪-০ গোলের বড় ব্যবধানে পরাজিত করে টুর্নামেন্টে শুভ সূচনা করে নালিতাবাড়ী ইউনিয়ন। গ্যালারিতে উপস্থিত হাজারো ক্রীড়াপ্রেমী দর্শক করতালি দিয়ে দুই দলের খেলোয়াড়দের পুরো ম্যাচজুড়ে উৎসাহ জোগান।
এর আগে টুর্নামেন্টের মূল আনুষ্ঠানিকতার শুরুতে শেরপুরের জেলা প্রশাসক ফরিদা ইয়াসমিন প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে টুর্নামেন্টের শুভ উদ্বোধন ঘোষণা করেন। উদ্বোধনী মঞ্চে প্রধান অতিথিকে আয়োজকদের পক্ষ থেকে ফুল ও সম্মাননা ক্রেস্ট দিয়ে আন্তরিকভাবে বরণ করে নেওয়া হয়। উদ্বোধনের ঠিক পূর্বে মাদকবিরোধী একটি বিশেষ থিম সংয়ের সাথে চমৎকার নৃত্য পরিবেশন করেন স্থানীয় নৃত্যশিল্পীরা, যা উপস্থিত দর্শকদের দারুণভাবে মুগ্ধ করে।
নালিতাবাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো: আব্দুল মালেক এর সভাপতিত্বে এবং সাংবাদিক ক্লোডিয়া নকরেক কেয়া ও অভিজিৎ সাহার যৌথ সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) জনাব সাইফুল ইসলাম কমল, সহকারী কমিশনার (ভূমি) আনিসুর রহমান, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা: আবু সাঈম ও উপজেলা কৃষি কর্মকর্তা মশিউর রহমান।
এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নয়াবিল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মিজানুর রহমান, সামিউল হক স্পোর্টস একাডেমির চেয়ারম্যান সামিউল হক, জ্যেষ্ঠ সাংবাদিক হাকাম হীরা, জ্যেষ্ঠ সাংবাদিক সামেদুল ইসলাম তালুকদার, রামচন্দ্রকুড়া ইউনিয়ন বিএনপির সভাপতি ফজলুল হক দেলোয়ার, পোঁড়াগাও ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক ফারুক হোসেন, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মিজানুর রহমান মিজান, উপজেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক সাইদুল ইসলামসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, অভিভাবক ও ক্রীড়ামোদী যুবসমাজ।
উদ্বোধনী অনুষ্ঠানে বক্তারা বলেন, খেলাধুলা যুবসমাজকে ইতিবাচক কর্মকাণ্ডে সম্পৃক্ত করে শৃঙ্খলা ও নেতৃত্বের গুণাবলি বিকাশে সহায়তা করে। মাদকের মতো ভয়াবহ সামাজিক ব্যাধি থেকে তরুণ প্রজন্মকে দূরে রাখতে ফুটবলসহ বিভিন্ন ক্রীড়া কার্যক্রম বিশ্বব্যাপী একটি কার্যকর মাধ্যম হিসেবে প্রমাণিত। বক্তারা সকল তরুণকে মাদকের অন্ধকার পথ ছেড়ে খেলার মাঠে ফিরে আসার আহ্বান জানান এবং খেলাধুলার মাধ্যমে একটি সুস্থ, সুন্দর, সচেতন ও সম্ভাবনাময় মাদকমুক্ত আগামী সমাজ গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেন।
টিআর
- ১ঢাকায় আসছেন মার্কিন নৌ কমান্ডার
- ২লেনদেনের শীর্ষে মালেক স্পিনিং
- ৩সূচকের মিশ্রাবস্থায় সপ্তাহ শুরু
- ৪আন্দোলন স্থগিত করে শাহবাগ ছাড়লেন প্রাথমিকের সুপারিশপ্রাপ্ত শিক্ষকরা
- ৫নবীনগরে সরকারি কাজে বাধা দেওয়ার মামলায় আলোচিত ব্যক্তি গ্রেপ্তার
- ৬দুবাইয়ের কারাগার থেকে মুক্তি পেলেন বেনজীর
- ৭বাংলাদেশ-নেপালের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও সুদৃঢ় হবে: মির্জা ফখরুল
- ৮ফ্যাসিস্টদের ফটোকপি বিএনপির মধ্যে দেখতে পাচ্ছি : জামায়াত আমির
- ৯প্রবাসীদের পাসপোর্ট নিয়ে আবেদন দ্রুত নিষ্পত্তির নির্দেশ
- ১০ঢাকার নৌপথে আবারও ওয়াটার বাস চালু করা হবে: নৌমন্ত্রী
- ১প্রাইজবন্ডের ১২৪তম ড্র আজ, প্রথম পুরস্কার ৬ লাখ টাকা
- ২পুলিশ কোনো বিশেষ দল বা গোষ্ঠীর লাঠিয়াল বাহিনী নয়: স্বরাষ্ট্রমন্ত্রী
- ৩যুক্তরাষ্ট্রের শীর্ষ ২৫ ব্যবসাপ্রতিষ্ঠানের প্রতিনিধিরা ঢাকায় আসছেন: মাহদী আমিন
- ৪বাংলাদেশ আসিয়ানের সদস্য হওয়ার সম্ভাবনা নেই: মহাসচিব
- ৫নালিতাবাড়ীতে মাদকবিরোধী ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন
- ৬চকরিয়ার যাত্রীদের জন্য নতুন ট্রেন চালুর পরিকল্পনার ইঙ্গিত
- ৭সমন্বিত প্রচেষ্টায় অর্থনীতিতে ইতিবাচক পরিবর্তন সম্ভব : প্রধানমন্ত্রী
- ৮হবিগঞ্জে বাংলাদেশ ব্যাংকের ‘বাংলা কিউআর’ সচেতনতা সভা
- ৯জুলাইয়ে নির্যাতনের শিকার ৫০ সাংবাদিক
- ১০জামায়াত কখনো গুপ্ত ছিল না: গোলাম পরওয়ার





পাঠকের মতামত