
ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে সরকারি কাজে বাধা দেওয়ার অভিযোগে করা একটি মামলায় সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচিত ব্যক্তি মোয়াজ্জেমকে গ্রেপ্তার করেছে পুলিশ।
শনিবার (১ আগস্ট) রাতে তাঁকে গ্রেপ্তার করা হয়। পরে রোববার আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত ২৬ জুলাই নবীনগর পল্লী বিদ্যুৎ সমিতির উপমহাব্যবস্থাপক (ডিজিএম) মোহাম্মদ ওয়াদুদ হোসেন বাদী হয়ে নবীনগর থানায় সরকারি কাজে বাধা দেওয়ার অভিযোগে একটি মামলা করেন। ওই মামলার ভিত্তিতে পুলিশ মোয়াজ্জেমকে গ্রেপ্তার করে।
মোয়াজ্জেম বিভিন্ন সময় সামাজিক যোগাযোগমাধ্যমে লাইভে এসে নানা বক্তব্য দেওয়ার কারণে এলাকায় পরিচিত ছিলেন। এর আগে জাতীয় সংসদ নির্বাচনে জাতীয় পার্টির লাঙ্গল প্রতীকে প্রার্থী হওয়ার ঘোষণা এবং বিভিন্ন রাজনৈতিক ও সমসাময়িক বিষয় নিয়ে তার বক্তব্য সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনার জন্ম দেয়।
সম্প্রতি নবীনগর থানার সামনে এক স্থানীয় সংবাদকর্মীর সঙ্গে তার বাগ্বিতণ্ডা ও মারধরের অভিযোগ ওঠে। ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে স্থানীয় সাংবাদিকদের মধ্যে প্রতিক্রিয়া দেখা দেয়। এ ছাড়া বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠানের বিরুদ্ধে আপত্তিকর মন্তব্য করার অভিযোগও রয়েছে তাঁর বিরুদ্ধে।
নবীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোরশেদুল আলম চৌধুরী গণমাধ্যমকে বলেন, সরকারি কাজে বাধা দেওয়ার অভিযোগে দায়ের করা মামলায় মোয়াজ্জেমকে গ্রেপ্তার করা হয়েছে। পরে তাকে আদালতে পাঠানো হয়েছে।
টিআর
- ১আমরা যেন জুলাইকে হারিয়ে না ফেলি : রাষ্ট্রপতি
- ২জুলাইয়ের চেতনায় প্রাতিষ্ঠানিক সংস্কার অব্যাহত থাকবে: আনসার ডিজি
- ৩জুলাইয়ে পুঁজিবাজারে বিও হিসাব কমেছে প্রায় ২৩ হাজার
- ৪‘বাংলাদেশ ফার্স্ট’ নীতি বাস্তবায়নের পথে বহুমুখী চ্যালেঞ্জ রয়েছে
- ৫জুলাইয়ে বাংলা কিউআরে পেমেন্ট ছাড়াল ১২৫০ কোটি টাকা
- ৬জুলাই শহীদদের নামে প্রতিষ্ঠানের নামকরণ করা হবে: তথ্য প্রতিমন্ত্রী
- ৭তারেক রহমানের নেতৃত্বেই জুলাই গণঅভ্যুত্থান সফল হয়েছিল : শামীম
- ৮মোড়লগঞ্জে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত
- ৯নজরুল বিশ্ববিদ্যালয়ে ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ পালিত
- ১০বেরোবিতে জুলাই গণঅভ্যুত্থান দিবসে এক মঞ্চে ছাত্রদল-শিবির
- ১শহীদদের আত্মত্যাগ জাতির চিরন্তন অনুপ্রেরণা: ইউএনও রোমানা আফরোজ
- ২কুবিতে জুলাই গণ-অভ্যুত্থান দিবসে ‘দায়সারা’ আয়োজনের অভিযোগ
- ৩জুলাইয়ের ডকুমেন্টারি ঘিরে রাষ্ট্রপতির সামনেই হট্টগোল
- ৪যমুনায় গোসলে নেমে নিখোঁজ দুই স্কুলছাত্রের একজনের মরদেহ উদ্ধার
- ৫কুষ্টিয়ায় ‘জুলাই গণঅভ্যুত্থান দিবসে শহিদ পরিবার ও জুলাই যোদ্ধাদের সংবর্ধনা
- ৬কয়রায় দুঃস্থ ও অসহায়দের মাঝে ব্যাটারিচালিত ভ্যান বিতরণ
- ৭ময়মনসিংহে জুলাই গণঅভ্যুত্থানে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন
- ৮যে ডকুমেন্টারিতে আবু সাঈদের ছবি নেই, সেটা কোনো ডকুমেন্টারি নয়
- ৯‘আরেকটি বিপ্লব আসন্ন’, দেশবাসীকে প্রস্তুত থাকার আহ্বান জামায়াত আমিরের
- ১০লোহিত সাগরে হামলায় ভারতীয় কার্গো জাহাজ ডুবি





পাঠকের মতামত