জেলা প্রতিনিধি
প্রকাশিত: আগস্ট ৪, ২০২৬ ৯:৩৮ এএম

বেগম খালেদা জিয়ার গাড়িবহরে হামলা মামলার আসামি হান্নান মিয়াকে গ্রেপ্তার করা হয়েছে।

রবিবার (২ আগস্ট) দিবাগত রাতে চাঁদপুর মডেল থানার পরিদর্শক গাজী কালামের নেতৃত্বে পুলিশের অভিযানে গ্রেপ্তার হন তিনি।

গ্রেপ্তারকৃত হান্নান মিয়া চাঁদপুর সদর উপজেলার তরপুচণ্ডী এলাকার বাসিন্দা। দীর্ঘদিন আত্মগোপনে থাকার পর গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত অভিযানে তাকে আটকের বিষয়টি নিশ্চিত করেন চাঁদপুর মডেল থানা পুলিশ।

চাঁদপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফয়েজ আহমেদ জানান,তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। বিশেষ করে খালেদা জিয়ার গাড়িবহরে হামলার ঘটনায় যে মামলা হয়েছে ওই মামলার একজন অন্যতম আসামি হান্নান মিয়া।

এনজে

শেয়ার

পাঠকের মতামত

চাঁদপুরে মাদকবিরোধী অভিযানে প্রবাসীর মৃত্যুর অভিযোগ

চাঁদপুর সদর উপজেলায় শাহমাহমুদপুর ইউনিয়নের মান্দারী এলাকায় স্থানীয়দের কথিত মাদকবিরোধী অভিযানের সময় শাহজাহান পাটওয়ারী (৪৫) ...

গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে কয়রায় জামায়াতে ইসলামীর দোয়া ও গণমিছিল

খুলনার কয়রা উপজেলায় “জুলাই ছাত্র অভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকী উপলক্ষে বাংলাদেশ জামায়াতে ইসলামীর উদ্যোগে দোয়া ও ...

জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে চাঁদপুরে ১১ দলীয় ঐক্যের গণমিছিল

ফ্যাসিস্ট সরকারের গুম-খুন-দুর্নীতিসহ সকল রাষ্ট্রবিরোধী কর্মকান্ডের বিচার এবং গণভোটের রায় ও জুলাই সনদের পূর্নাঙ্গ বাস্তবায়নের ...