তনু হত্যা: সাবেক সেনাসদস্য হাফিজুরকে ২৪ ঘণ্টার মধ্যে আত্মসমর্পণের নির্দেশ
কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের শিক্ষার্থী সোহাগী জাহান তনু হত্যা মামলায় জামিনে মুক্তি পাওয়া অবসরপ্রাপ্ত সেনাসদস্য ...

ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশে (ডিবি) রাজধানীর গুলশান থেকে গাজীপুর-৫ আসনের সাবেক সংসদ সদস্য (এমপি) আখতারুজ্জামানকে (৭৩) গ্রেফতার করেছে।
বুধবার (৫ আগস্ট) রাতে ডিএমপির অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (এডিসি) নিয়াজ মেহেদী এ তথ্য জানান।
এ ব্যাপারে তিনি বলেন, বুধবার রাত ১০টার রাজধানীর গুলশান এলাকার একটি বাসায় অভিযান চালিয়ে গাজীপুর-৫ আসনের সাবেক সংসদ সদস্য আখতারুজ্জামানকে গ্রেফতার করা হয়। কার্যক্রম নিষিদ্ধ সংগঠনের কর্মকাণ্ডে সম্পৃক্ত থাকার অভিযোগে গ্রেফতার হন তিনি। তার বিরুদ্ধে হত্যাসহ একাধিক মামলা রয়েছে।
তার বিরুদ্ধে পরবর্তী প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন বলেও জানিয়েছেন ডিএমপির এই কর্মকর্তা।
এনজে

পাঠকের মতামত