
ভেটেরিনারি শিক্ষা ও গবেষণার অর্জিত জ্ঞান মাঠপর্যায়ে প্রয়োগের মাধ্যমে টেকসই প্রাণিসম্পদ উন্নয়ন ও বৈশ্বিক স্বাস্থ্য সুরক্ষার লক্ষ্যে বাংলাদেশ সোসাইটি ফর ভেটেরিনারি এডুকেশন অ্যান্ড রিসার্চ (বিএসভিইআর)-এর ৩২তম আন্তর্জাতিক বৈজ্ঞানিক সম্মেলন শুরু হচ্ছে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি)।
আগামী ৮ আগস্ট বিশ্ববিদ্যালয়ের শিল্পাচার্য জয়নুল আবেদীন মিলনায়তনে সম্মেলনের আনুষ্ঠানিক উদ্বোধন হবে। ৭ থেকে ৯ আগস্ট পর্যন্ত তিন দিনব্যাপী এ সম্মেলন চলবে। এর আগে বৃহস্পতিবার (৬ আগস্ট) বিশ্ববিদ্যালয়ের ভেটেরিনারি অনুষদের সম্মেলন কক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে সম্মেলনের বিভিন্ন দিক তুলে ধরেন আয়োজকরা।
সংবাদ সম্মেলনে বিএসভিইআরের সাধারণ সম্পাদক অধ্যাপক ড. সুকুমার সাহা বলেন, সম্মেলনের সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে। এবারের সম্মেলনে দেশি-বিদেশি গবেষকদের ৩১৮টি গবেষণাপত্র উপস্থাপিত হবে। এর মধ্যে ১১৬টি মৌখিক এবং ২০২টি পোস্টার উপস্থাপনা রয়েছে। সম্মেলনে দেশ-বিদেশের বিজ্ঞানী, গবেষক, শিক্ষক, ভেটেরিনারিয়ান, নীতিনির্ধারক, প্রাণিসম্পদ উদ্যোক্তা ও শিক্ষার্থীরা অংশ নেবেন। ভেটেরিনারি শিক্ষা ও গবেষণার উদ্ভাবনকে বাস্তবে প্রয়োগের মাধ্যমে প্রাণিসম্পদ উন্নয়ন এবং বৈশ্বিক স্বাস্থ্য সুরক্ষায় অবদান রাখাই এবারের সম্মেলনের মূল লক্ষ্য।
তিনি জানান, উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু, এমপি উপস্থিত থাকবেন। বিশেষ অতিথি হিসেবে থাকবেন ময়মনসিংহ-৪ আসনের সংসদ সদস্য মো. আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ। প্রধান পৃষ্ঠপোষক হিসেবে উপস্থিত থাকবেন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ. কে. ফজলুল হক ভূঁইয়া।
সম্মেলনে আন্তর্জাতিক কী-নোট বক্তৃতা, অ্যানুয়াল লেকচার, সিম্পোজিয়াম, প্লেনারি সেশন, ১৬টি সমান্তরাল বৈজ্ঞানিক অধিবেশন, পোস্টার উপস্থাপনা, বিশেষজ্ঞদের আলোচনা, সাংস্কৃতিক অনুষ্ঠান, ‘উদ্যোক্তা বিষয়ক আয়োজন এবং বিএসভিইআরের বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে।
এবারের সম্মেলনে প্রাণির সংক্রামক রোগ, ভ্যাকসিন উন্নয়ন, মলিকুলার ডায়াগনস্টিকস, খাদ্য নিরাপত্তা, অ্যান্টিমাইক্রোবিয়াল রেজিস্ট্যান্স (এএমআর), জনস্বাস্থ্য, বন্যপ্রাণি ও জলজ প্রাণির স্বাস্থ্য, কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহার এবং ওয়ান হেলথ ভিত্তিক গবেষণাসহ বিভিন্ন বিষয়ে ৩১৮টি গবেষণাপত্র উপস্থাপিত হবে।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন বিএসভিইআরের সভাপতি ও সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আলিমুল ইসলাম, বাকৃবির ভেটেরিনারি অনুষদের ডিন অধ্যাপক ড. মো. বাহানুর রহমান, সম্মেলনের অর্গানাইজিং সেক্রেটারি অধ্যাপক ড. তাহসিন ফারজানা এবং আয়োজক কমিটির চেয়ারম্যান অধ্যাপক ড. মো. মাহবুব আলম।
ভেটেরিনারি অনুষদের ডিন অধ্যাপক ড. মো. বাহানুর রহমান বলেন, সম্মেলনের মাধ্যমে শিক্ষার্থী, বিশেষ করে মাস্টার্স ও পিএইচডি গবেষকরা আন্তর্জাতিক মানের বৈজ্ঞানিক পরিমণ্ডলে তাদের গবেষণা উপস্থাপনের সুযোগ পাবেন। এতে তাদের গবেষণার মান ও উপস্থাপনা দক্ষতা আরও সমৃদ্ধ হবে।
তিনি বলেন, আমরা শুধু গবেষণার মধ্যেই সীমাবদ্ধ থাকতে চাই না। গবেষণার ফল যেন খামারিদের হাতে পৌঁছায় এবং তারা যেন এর বাস্তব সুফল পান, সেটিই আমাদের লক্ষ্য। গবেষণার মাধ্যমে দেশের মানুষের পুষ্টি নিশ্চিত করার পাশাপাশি জাতীয় অর্থনীতিতেও ইতিবাচক অবদান রাখতে চাই।
তিনি আরও বলেন, তরুণদের উদ্যোক্তা হিসেবে গড়ে তুলতে সম্মেলনে উদ্যোক্তা বিষয়ক সেশনের আয়োজন করা হয়েছে। সেখানে সফল উদ্যোক্তারা তাদের অভিজ্ঞতা তুলে ধরবেন, যা নতুন উদ্যোক্তাদের অনুপ্রাণিত করবে।
বিএসভিইআরের সভাপতি অধ্যাপক ড. মো. আলিমুল ইসলাম বলেন, গবেষণাগারে উদ্ভাবিত প্রযুক্তিকে মাঠপর্যায়ে পৌঁছে দেওয়াই এ সম্মেলনের অন্যতম প্রধান লক্ষ্য। অ্যান্টিমাইক্রোবিয়াল রেজিস্ট্যান্স (এএমআর) নিয়ন্ত্রণ, ভ্যাকসিনের কার্যকর ব্যবহার, মলিকুলার ডায়াগনোসিস এবং দ্রুত রোগ শনাক্তকরণের মাধ্যমে প্রাণির মৃত্যুহার কমিয়ে উৎপাদন বৃদ্ধির উপায় নিয়ে সম্মেলনে বিস্তারিত আলোচনা হবে।
তিনি বলেন, শিক্ষক, গবেষক, মাঠপর্যায়ের ভেটেরিনারিয়ান, উদ্যোক্তা ও নীতিনির্ধারকদের সমন্বয়ে সম্মেলনে প্রাপ্ত সুপারিশগুলো সংকলন করে সরকারের কাছে উপস্থাপন করা হবে। এসব সুপারিশ ভবিষ্যতে প্রাণিসম্পদ উন্নয়ন ও জনস্বাস্থ্যবিষয়ক নীতিনির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
টিআর
- ১চাঁদপুরে ১৫০ ঘন্টা বিদ্যুৎবিহীন অর্ধশতাধিক পরিবার
- ২সিরাজগঞ্জে অনলাইন জুয়া চক্রের তিন সদস্য গ্রেপ্তার
- ৩চাঁদপুরে নারীর পেট থেকে ৪ কেজি ৮ শ গ্রামের টিউমার অপসারণ
- ৪ভারতে অবৈধ অনুপ্রবেশের সময় ৮ বাংলাদেশি নারী আটক
- ৫জামায়াত-এনসিপির মব রাজনীতিই আ’লীগের ফেরার পথ তৈরি করছে
- ৬কুষ্টিয়ায় গাঁজাসহ দুইজন আটক
- ৭বাকৃবিতে শুরু হচ্ছে বিএসভিইআরের আন্তর্জাতিক বৈজ্ঞানিক সম্মেলন
- ৮সংবাদপত্র সমাজের দর্পণ, অপ-সাংবাদিকতা পরিহার করতে হবে
- ৯ব্লু ইকোনমি সম্ভাবনাকে কাজে লাগাতে সরকার বিভিন্ন পরিকল্পনা নিয়েছে
- ১০গাজীপুরে শ্রমিক কল্যাণ ফেডারেশনের দায়িত্বশীল সমাবেশ
- ১চাঁদপুরে একযোগে বদলি ৩১ ইউপি প্রশাসনিক কর্মকর্তা
- ২নিয়মনীতির তোয়াক্কা না করে বিসিক শিল্পনগরী’র গাছ বিক্রির অভিযোগ
- ৩চাঁদপুরে ফুটবল মাঠ উদ্বোধন করলেন শেখ ফরিদ আহম্মেদ
- ৪মানুষ আস্থা ও বিশ্বাস রাখতে পারবে এমন বিচার বিভাগ চাই: আইনমন্ত্রী
- ৫আগামী রবিবার মহেশখালী আসছেন প্রধানমন্ত্রী
- ৬সংবাদপত্র সমাজের দর্পণ, অপ-সাংবাদিকতা পরিহার করতে হবে
- ৭ভরিতে ৩২৬৬ টাকা কমলো সোনার দাম
- ৮জবির লোক প্রশাসন বিভাগের অ্যালামনাই অ্যাসোসিয়েশন গঠন
- ৯১৫ আগস্ট ৭৫ হাজার অবসরপ্রাপ্ত শিক্ষক-কর্মচারীর হাতে অবসর সুবিধার টাকা
- ১০গাজীপুরে শ্রমিক কল্যাণ ফেডারেশনের দায়িত্বশীল সমাবেশ





পাঠকের মতামত