জেলা প্রতিনিধি
প্রকাশিত: আগস্ট ৭, ২০২৬ ৮:১৮ পিএম

কুষ্টিয়ায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের “খ” সার্কেলের পৃথক মাদকবিরোধী অভিযানে ১০০ গ্রাম গাঁজাসহ দুইজনকে আটক করা হয়েছে। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাদের প্রত্যেককে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং এক হাজার টাকা করে অর্থদণ্ড প্রদান করা হয়।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সূত্রে জানা যায়, শুক্রবার (৭ আগস্ট) সকালে কুষ্টিয়া সদর থানার জগতি এলাকায় মাসুমুর রহমানের নিজ বসতবাড়িতে অভিযান পরিচালনা করা হয়। অভিযানে ১০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয় এবং ঘটনাস্থল থেকে দুইজনকে আটক করা হয়।

আটক ব্যক্তিরা হলেন, জগতি এলাকার মৃত আব্দুল করিমের ছেলে মো. মাসুমুর রহমান (৫০) এবং পূর্ব হোসনাবাদ এলাকার আবুল বাশারের ছেলে অনিরুদ্ধ বাশার (৩১)।

অভিযান শেষে উপপরিদর্শক (এসআই) মো. ইকবাল হোসেনের প্রসিকিউশনে জেলা প্রশাসকের কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার মো. জাকিউল আলম ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। আদালত মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর সংশ্লিষ্ট ধারায় দোষ স্বীকার ও প্রাপ্ত তথ্য-প্রমাণের ভিত্তিতে দুই আসামিকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং এক হাজার টাকা করে অর্থদণ্ড প্রদান করেন। রায় ঘোষণার পর তাদের কারাগারে পাঠানো হয়।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপপরিচালক আসলাম হোসেন বলেন, সমাজকে মাদকের অভিশাপ থেকে রক্ষা করতে নিয়মিত গোয়েন্দা নজরদারি, অভিযান এবং ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হচ্ছে। মাদকের অবৈধ উৎপাদন, পরিবহন, বিক্রয় ও সেবনের বিরুদ্ধে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

তিনি আরও বলেন, মাদকের বিস্তার রোধে আইন প্রয়োগের পাশাপাশি জনসচেতনতা বৃদ্ধি এবং সর্বস্তরের মানুষের সহযোগিতাও অত্যন্ত গুরুত্বপূর্ণ। মাদকমুক্ত সমাজ গঠনে প্রশাসনের পাশাপাশি পরিবার, শিক্ষা প্রতিষ্ঠান ও সামাজিক সংগঠনগুলোর সমন্বিত ভূমিকা অপরিহার্য।

টিআর

শেয়ার

পাঠকের মতামত

প্রতিমন্ত্রী টুকু সংবাদপত্র সমাজের দর্পণ, অপ-সাংবাদিকতা পরিহার করতে হবে

অপ-সাংবাদিকতা রোধে প্রকৃত সাংবাদিকদের দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানিয়েছেন টাঙ্গাইল সদর আসনের সংসদ সদস্য ও ...

সমাজকল্যাণ প্রতিমন্ত্রী দলীয় শৃঙ্খলা বজায় রেখে নতুন নেতৃত্ব তৈরি করতে হবে

স্থানীয় বিএনপির নেতারা তৃণমূল সংগঠনকে আরও সুসংগঠিত, শক্তিশালী ও জনমুখী করতে ঐক্যবদ্ধভাবে কাজ করার অঙ্গীকার ...