ডেস্ক নিউজ
প্রকাশিত: আগস্ট ৯, ২০২৬ ১:১৪ পিএম

দিনাজপুরে যমুনা ব্যাংক পিএলসির উদ্যোগে ‘ক্লিন নোট ম্যানেজমেন্ট এবং ময়লা, ছেঁড়া-ফাটা ও ত্রুটিযুক্ত নোট বিনিময়’ বিষয়ক দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (৮ আগস্ট) সকালে দিনাজপুরের ব্র্যাক লার্নিং সেন্টারে অনুষ্ঠিত কর্মশালায় প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ ব্যাংক, রংপুর অফিসের পরিচালক মোঃ দেওয়ান সিরাজ।

বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত পরিচালক মোঃ হাসান রুহি ইসলাম ও যুগ্ম পরিচালক মোঃ আব্দুল্লাহ আল মামুন। কর্মশালায় সভাপতিত্ব ও স্বাগত বক্তব্য দেন যমুনা ব্যাংকের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট ও জোনাল হেড, রাজশাহী জোন মুহাম্মদ ফজলুল হক।

সভাপতির বক্তব্যে ফজলুল হক বলেন, “টাকা শুধু কাগজের নোট নয়; টাকা মানে মানুষের শ্রম, আয়, সঞ্চয় ও স্বপ্ন। আমরা শুধু টাকা গুনি না, আমরা মানুষের আস্থা ও স্বপ্নের মূল্য রক্ষা করি।”

তিনি নোটের সঠিক যাচাই, বাছাই, সংরক্ষণ ও বিনিময়ের ক্ষেত্রে বাংলাদেশ ব্যাংকের নির্দেশনা যথাযথভাবে অনুসরণের আহ্বান জানান।

ফজলুল হক ক্যাশ কর্মকর্তাদের উদ্দেশে বলেন, “রাইট নোট, রাইট হ্যান্ডলিং, রাইট প্রসেস”—এই তিনটি বিষয় ক্যাশ অপারেশনের মূলনীতি হতে হবে।

কর্মশালায় নোট যাচাই, বাছাই, সংরক্ষণ ও ত্রুটিযুক্ত নোট বিনিময়ের নিয়ম ও প্রক্রিয়া নিয়ে ব্যবহারিক দিকনির্দেশনা দেওয়া হয়। এতে যমুনা ব্যাংকের রংপুর বিভাগের ১২টি শাখা ও ১৭টি উপশাখার কর্মকর্তারা অংশগ্রহণ করেন।

টিআর

শেয়ার

পাঠকের মতামত

ইসলামী ব্যাংকের উদ্যোগে বিশিষ্ট আলেমদের সঙ্গে মতবিনিময় সভা

ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসির উদ্যোগে ক্যাশলেস বাংলাদেশ বিনির্মাণে ধর্মীয় প্রতিষ্ঠানসমূহে বাংলা কিউআর-এর ব্যবহার বৃদ্ধির লক্ষ্যে ...

শাহ্জালাল ইসলামী ব্যাংক ও পদ্মা ডায়াগনস্টিক সেন্টারের মধ্যে চুক্তি

শাহ্জালাল ইসলামী ব্যাংক পিএলসি ও পদ্মা ডায়াগনস্টিক সেন্টার লিমিটেড এর মধ্যে একটি চুক্তি স্বাক্ষরিত হয়েছে। ...

২৫ বছর পূর্তিতে ব্র্যাক ব্যাংকের নতুন থিম সং ও মিউজিক ভিডিও প্রকাশ

ব্র্যাক ব্যাংকের ২৫ বছর পূর্তি উপলক্ষ্যে এর চিরচেনা অফিশিয়াল থিম সংগীতকে নতুনভাবে উপস্থাপন করেছে ব্যাংকটি। ...

আইসিএসবির প্রেসিডেন্ট নির্বাচিত হলেন মোহাম্মদ শাহজাহান

মোহাম্মদ শাহজাহান এফসিএস, সিপিএফএ ইনস্টিটিউট অব চার্টার্ড সেক্রেটারীজ অব বাংলাদেশ (আইসিএসবি) এর প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন। ...

প্রাইম ব্যাংক ও এশিয়ান ডিস্ট্রিবিউশনের চুক্তি ওমোডা-জাইকু গাড়ির সার্ভিসিংয়ে বিশেষ সুবিধা পাবেন প্রাইম ব্যাংকের গ্রাহকরা

প্রাইম ব্যাংক পিএলসি.-এর গ্রাহকরা এখন বাংলাদেশে ওমোডা-জাইকু (Omoda Jaecoo) ব্র্যান্ডের গাড়ির অনুমোদিত পরিবেশক এশিয়ান ডিস্ট্রিবিউশন ...