
কক্সবাজারের মহেশখালীতে মাতারবাড়ি গভীর সমুদ্রবন্দর, কয়লা বিদ্যুৎকেন্দ্রসহ মহেশখালীর সমন্বিত মেগাপ্রকল্পের বিভিন্ন উন্নয়ন কার্যক্রম পরিদর্শন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
রোববার (৯ আগস্ট) সকাল সাড়ে ১০টার দিকে প্রধানমন্ত্রী হেলিকপ্টারযোগে মাতারবাড়িতে এসে পৌঁছালে হেলিপ্যাডে অভ্যর্থনা জানান বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত।
প্রধানমন্ত্রীর সঙ্গে হেলিকপ্টার থেকে নামেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী, স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ এবং বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু।
এ সময় তিনি মাতারবাড়ি কয়লা বিদ্যুৎকেন্দ্রের উৎপাদন কার্যক্রম, অবকাঠামো এবং সার্বিক অগ্রগতি সম্পর্কে সংশ্লিষ্টদের কাছ থেকে অবহিত হন। এ ছাড়া মাতারবাড়ি গভীর সমুদ্রবন্দরসহ চলমান বিভিন্ন উন্নয়ন কার্যক্রমের অগ্রগতিও পরিদর্শন করেন প্রধানমন্ত্রী। পরে প্রধানমন্ত্রী মহেশখালী সমন্বিত উন্নয়ন কর্তৃপক্ষের (মিডা) সভায় যোগ দেন।
প্রধানমন্ত্রীকে একনজরে দেখতে মাতারবাড়ি এলাকায় বিএনপি ও সহযোগী সংগঠনের হাজারো নেতাকর্মীসহ স্থানীয় অসংখ্য মানুষ ভিড় জমান।
মহেশখালী ও কুতুবদিয়া নিয়ে গঠিত কক্সবাজার-২ আসনের সংসদ সদস্য আলমগীর মুহাম্মদ মাহফুজ উল্লাহ ফরিদ বলেন, প্রধানমন্ত্রীর এই সফর বৃহত্তর মহেশখালী-কুতুবদিয়া অঞ্চলের মানুষের জন্য অনেক বড় প্রাপ্তির। বিএনপি জনগণের সরকার, জনগণের আকাঙ্খা বাস্তবায়নে তারেক রহমান দিন-রাত কাজ করে যাচ্ছেন।
প্রধানমন্ত্রীর আগমনকে কেন্দ্র করে মাতারবাড়ি এলাকায় বলবৎ রয়েছে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা। প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য এবং সংশ্লিষ্ট কর্মকর্তারা নির্ধারিত এলাকায় অবস্থান নিয়েছেন।
মহেশখালীর কর্মসূচি শেষে হেলিকপ্টারে প্রধানমন্ত্রী বন্যাকবলিত বাঁশখালী ও হাটহাজারী এলাকায় যাবেন এবং বন্যায় ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনে নতুন ঘর হস্তান্তরের কথা রয়েছে।
বিএইচ
- ১সাসপেন্ড ইসলামী ব্যাংক কর্মকর্তা
- ২মার্জিন ঋণে নতুন নিয়ম, শেয়ারের সর্বোচ্চ পিই ৪০
- ৩প্রধানমন্ত্রী তারেক রহমানকে দুটি আমন্ত্রণ জানিয়েছে ভারত : জয়সওয়াল
- ৪ট্রাম্পের বিরুদ্ধে মার্কিন চার মানবাধিকার সংস্থার মামলা
- ৫পুলিশের ঊর্ধ্বতন ১০ কর্মকর্তাকে বদলি
- ৬কলম্বিয়ায় ভূমিকম্পে প্রাণহানির ঘটনায় পররাষ্ট্রমন্ত্রীর শোক
- ৭বিমানে ৫০ শতাংশ পর্যন্ত ছাড় পেতে পারেন জুলাই যোদ্ধারা : বিমানমন্ত্রী
- ৮চাঁদপুরে জিপিএ-৫ অর্জনের পাশাপাশি সর্বোচ্চ নম্বর পেয়েছে তিন শিক্ষার্থী
- ৯এসএসসিতে পিপিআইএমএসসির বাজিমাত, পাসের হার ৯৮.৮০ শতাংশ; জিপিএ-৫ পেল ৪১ জন
- ১০মোড়লগঞ্জে পুলিশের বিশেষ অভিযানে গ্রেপ্তার ১০
- ১এসএসসির ফলে খুলনা সবার শীর্ষে, দ্বিতীয় যশোর, তৃতীয় চুয়াডাঙ্গা
- ২মার্জিন ঋণে নতুন নিয়ম, শেয়ারের সর্বোচ্চ পিই ৪০
- ৩চাঁদপুরে জিপিএ-৫ অর্জনের পাশাপাশি সর্বোচ্চ নম্বর পেয়েছে তিন শিক্ষার্থী
- ৪জনগণ অর্থনৈতিকভাবে শক্তিশালী হলেই রাষ্ট্র শক্তিশালী হবে : প্রধানমন্ত্রী
- ৫শেরপরে এসএসসি পরীক্ষায় চার বিষয়ে ফেল;শিক্ষার্থীর আত্মহত্যা
- ৬২০ আগস্ট রাষ্ট্রপতি নির্বাচন, প্রার্থীর নাম ঘোষণা ১৮ আগস্ট
- ৭ওয়েলিংটনে এমএফএটির সঙ্গে বৈঠকে বাংলাদেশের ৩ দফা কৌশলগত প্রস্তাব
- ৮সাকিব আল হাসান নষ্ট, পচে যাওয়া মানুষ : প্রধানমন্ত্রীর উপদেষ্টা
- ৯চাঁদপুরে বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষে তিনজন নিহত
- ১০বাইউস্টের ১৭তম ফাইন্যান্স কমিটির সভা অনুষ্ঠিত





পাঠকের মতামত