
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) ও বিবিএ প্রথম বর্ষে ভর্তি আবেদন আগামী ১৫ নভেম্বর থেকে শুরু হবে। অনলাইনে আবেদন গ্রহণ চলবে ১০ ডিসেম্বর ২০২৬ রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত। একই সঙ্গে আগামী বছরের জানুয়ারিতে পাঁচটি ইউনিটের ভর্তি পরীক্ষার সময়সূচিও নির্ধারণ করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।
রোববার (৯ আগস্ট) বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. রইছ উদ্দীনের সভাপতিত্বে অনুষ্ঠিত একাডেমিক কাউন্সিলের ৮০তম (বিশেষ) সভায় এসব সিদ্ধান্ত নেওয়া হয়।
সভা সূত্রে জানা যায়, ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষে ভর্তি পরীক্ষা পাঁচটি ইউনিটে অনুষ্ঠিত হবে। ইউনিটগুলো হলো— বিজ্ঞান ও লাইফ অ্যান্ড আর্থ সায়েন্স অনুষদভুক্ত ইউনিট-এ, কলা ও আইন অনুষদভুক্ত ইউনিট-বি, বিজনেস স্টাডিজ অনুষদভুক্ত ইউনিট-সি, সামাজিক বিজ্ঞান অনুষদভুক্ত ইউনিট-ডি এবং চারুকলা অনুষদভুক্ত ইউনিট-ই।
নির্ধারিত সময়সূচি অনুযায়ী, ইউনিট-এ-এর ভর্তি পরীক্ষা ১ জানুয়ারি, ইউনিট-ই-এর পরীক্ষা ৮ জানুয়ারি, ইউনিট-বি-এর পরীক্ষা ১৫ জানুয়ারি, ইউনিট-সি-এর পরীক্ষা ২২ জানুয়ারি এবং ইউনিট-ডি-এর পরীক্ষা ২৩ জানুয়ারি ২০২৭ অনুষ্ঠিত হবে। সব ইউনিটের পরীক্ষা সকাল ১০টা থেকে ১১টা পর্যন্ত অনুষ্ঠিত হবে। ভর্তি পরীক্ষা এমসিকিউ পদ্ধতিতে নেওয়া হবে এবং সব পরীক্ষা ঢাকায় অনুষ্ঠিত হবে।
আবেদনের যোগ্যতা হিসেবে ২০২৩ অথবা ২০২৪ সালে এসএসসি/সমমান এবং ২০২৬ সালে এইচএসসি/সমমান পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। ইউনিটভেদে ন্যূনতম জিপিএর শর্তও নির্ধারণ করা হয়েছে।
এর মধ্যে ইউনিট-এ-তে আবেদনের জন্য এসএসসি ও এইচএসসি পরীক্ষার মোট জিপিএ কমপক্ষে ৭.০০ এবং কোনো পরীক্ষায় ৩.০০-এর কম না থাকার শর্ত রাখা হয়েছে। ইউনিট-বি ও ইউনিট-ডি-এর ক্ষেত্রে দুই পরীক্ষায় মোট জিপিএ কমপক্ষে ৬.০০ এবং কোনো পরীক্ষায় ২.৭৫-এর কম হওয়া যাবে না। ইউনিট-সি-এর জন্য মোট জিপিএ কমপক্ষে ৬.৫০ এবং কোনো পরীক্ষায় ৩.০০-এর কম হলে আবেদন করা যাবে না। অন্যদিকে ইউনিট-ই-এর জন্য মোট জিপিএ কমপক্ষে ৫.৫০ এবং কোনো পরীক্ষায় ২.৫০-এর কম হলে আবেদনযোগ্যতা থাকবে না।
সভায় ভর্তি কার্যক্রম সুষ্ঠুভাবে পরিচালনার জন্য কেন্দ্রীয় ভর্তি কমিটি ও ইউনিটভিত্তিক ভর্তি কমিটি গঠন করা হয়। এছাড়া ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের ক্লাস আগামী ৪ এপ্রিল ২০২৭ থেকে শুরু করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
বিশ্ববিদ্যালয় সূত্র জানায়, নির্ধারিত সময়সূচি অনুযায়ী আবেদন, ভর্তি পরীক্ষা ও পরবর্তী ভর্তি কার্যক্রম সম্পন্ন করতে প্রয়োজনীয় প্রস্তুতি গ্রহণ করবে প্রশাসন।
টিআর
- ১নাছিমা-কাদির মোল্লা হাই স্কুলের ৩৮২ শিক্ষার্থীর সবাই জিপিএ-৫
- ২এসএসসিতে কুড়িগ্রামের চার বিদ্যালয়ে পাসের খাতা শূন্য
- ৩চাঁদপুরে হাসপাতাল থেকে ইয়াবাসহ চিকিৎসক গ্রেপ্তার
- ৪ফ্যাসিবাদী সরকার সব ধ্বংস করে গেছে, এখন পুনর্গঠনের পালা: প্রধানমন্ত্রী
- ৫১২ আগস্ট জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ছুটি ঘোষণা
- ৬নিরাপদ ক্যাম্পাসসহ ৪ দফা দাবি ইসলামিক স্টাডিজ বিভাগের শিক্ষার্থীদের
- ৭সোনালি আঁশ ঘিরে মাঠে কর্মচাঞ্চল্য, ভালো দামের অপেক্ষায় কৃষক
- ৮ময়মনসিংহ শিক্ষা বোর্ডে এবার পাসের হার ৫৭ দশমিক ৩৯ শতাংশ
- ৯এসএসসি পরীক্ষার ফলাফল : চট্টগ্রামের ৮ বিদ্যালয়ের কেউই পাস করেনি
- ১০কোনো পুলিশ মাদকের সঙ্গে জড়িত থাকলে তাকেও আইনের আওতায় আনা হবে
- ১রাষ্ট্রপতি পদে বিএনপির প্রার্থী মির্জা ফখরুল, ১১ দলের অলি আহমদ
- ২৩ কোম্পানির লেনদেন সাময়িক স্থগিত
- ৩সালমান শাহ হত্যা মামলায় ডনকে কারাগারে পাঠানোর নির্দেশ
- ৪চাঁদপুর সিভিল সার্জনকে ক্ষমা করে বদলির আদেশ প্রত্যাহার করলেন স্বাস্থ্যমন্ত্রী
- ৫চট্টগ্রাম বোর্ডে এসএসসির ফল বিপর্যয়, পাসের হার ৫৯.৪৮ শতাংশ
- ৬শেরপুরের সীমান্তবর্তী বনে ১৬ লাখ ৭৬ হাজার টাকার ভারতীয় মদ জব্দ
- ৭মৌলভীবাজারে পুত্রবধূকে শ্লীলতাহানির অভিযোগে শ্বশুর কারাগারে
- ৮গাজীপুরে কাভার্ড ভ্যান চাপায় শিক্ষার্থী নিহত, মহাসড়ক অবরোধ
- ৯চুয়াডাঙ্গায় মাসিক আইনশৃঙ্খলা কমিটির সভা
- ১০সাতক্ষীরায় দর্শনার্থীদের দৃষ্টি কাড়ছে ‘সিদ্দিকী’স গ্রীন টেকনোলজির ‘গ্যাস সেভার’





পাঠকের মতামত