
উৎসাহ-উদ্দীপনা ও নানা কর্মসূচির মধ্য দিয়ে পাবনায় সমতল আদিবাসী নারী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। সম্মেলনে সমতলের আদিবাসী নারীদের অধিকার প্রতিষ্ঠা, পারিবারিক ও সামাজিক সহিংসতা প্রতিরোধ, নারী নির্যাতন বন্ধ এবং সরকারি আইনগত সহায়তা পাওয়ার অধিকার সম্পর্কে সচেতন হওয়ার ওপর গুরুত্বারোপ করা হয়।
রোববার (৯ আগস্ট) সকালে পাবনা শহরের বনমালী শিল্পকলা কেন্দ্রে এ সম্মেলন অনুষ্ঠিত হয়। সমতলের আদিবাসী নারীদের জীবনমান উন্নয়ন, অধিকার সুরক্ষা ও সামাজিক সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে যৌথভাবে সম্মেলনের আয়োজন করে আমরাই পারি পারিবারিক নির্যাতন প্রতিরোধ জোট, ব্রেড, বাঁচতে চাই ও এসডিকেএস। ক্রিশ্চিয়ান এইডের সহযোগিতায় সম্মেলনটির অর্থায়ন করে ইউরোপীয় ইউনিয়ন।
আদিবাসী নেত্রী অনিতা রানী মুরাদির সভাপতিত্বে অনুষ্ঠিত সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন জেলা লিগ্যাল এইড কর্মকর্তা ও সহকারী সিভিল জজ মো. আজহারুল ইসলাম, জেলা যুব উন্নয়ন অধিদপ্তরের উপপরিচালক আব্দুল মান্নান, জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের উপপরিচালক জিলাল উদ্দিন, পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের সহকারী অধ্যাপক শাহনাজ পারভীন, আমরাই পারি জোটের জেলা আহ্বায়ক ও প্রবীণ সাংবাদিক আব্দুল মতীন খান, পাবনা প্রেসক্লাবের সাবেক সভাপতি এবিএম ফজলুর রহমান এবং মাছরাঙা টেলিভিশনের উত্তরাঞ্চলীয় ব্যুরো চিফ উৎপল মির্জা।
অনুষ্ঠানে জেলা লিগ্যাল এইড কর্মকর্তা ও সহকারী সিভিল জজ মো. আজহারুল ইসলাম বলেন, দেশের প্রচলিত আইন অনুযায়ী দরিদ্র ও অসহায় মানুষ বিনামূল্যে আইনগত সহায়তা পাওয়ার সুযোগ রাখেন। কোনো নারী পারিবারিক নির্যাতন, বাল্যবিবাহ, যৌতুক, ভরণপোষণ, নারী ও শিশু নির্যাতন কিংবা অন্যান্য আইনগত সমস্যার শিকার হলে আইনের আশ্রয় নেওয়ার পাশাপাশি সরকারি লিগ্যাল এইডের সহায়তা নিতে পারেন। তিনি আদিবাসী নারীদের নিজেদের আইনগত অধিকার সম্পর্কে জানতে এবং অন্যায়ের বিরুদ্ধে আইনগত প্রতিকার গ্রহণে সচেতন হওয়ার আহ্বান জানান।
তিনি বলেন, সমতলের আদিবাসী নারীদের জীবনযাত্রার মানোন্নয়ন, তাদের অধিকার রক্ষা এবং পরিবার ও সমাজে সব ধরনের সহিংসতা প্রতিরোধে সবাইকে সম্মিলিতভাবে কাজ করতে হবে। শুধু আইন থাকলেই হবে না, সেই আইন সম্পর্কে মানুষের জ্ঞান ও সচেতনতা বাড়ানো জরুরি।
কবি ও আবৃত্তিশিল্পী অঞ্জলী ভৌমিকের উপস্থাপনায় এবং সাংবাদিক ও উন্নয়নকর্মী কামাল আহমেদ সিদ্দিকীর সার্বিক পরিচালনায় অনুষ্ঠিত সম্মেলনের শুরুতেই জাতীয় সংগীত পরিবেশন করা হয়। স্বাগত বক্তব্য দেন আমরাই পারি পারিবারিক নির্যাতন প্রতিরোধ জোট-এর প্রোগ্রাম অফিসার নাজমুস সাকিব।
সম্মেলনে বক্তব্য দেন বাঁচতে চাই সমাজ উন্নয়ন সমিতির নির্বাহী পরিচালক আব্দুর রব মন্টু, ব্রেডের নির্বাহী পরিচালক শহীদুল ইসলাম, দৈনিক সমকালের ঈশ্বরদী প্রতিনিধি সেলিম সরদার, এসডিকেএসের নাসির উদ্দিন ময়নুল, সুচিতা সমাজ উন্নয়ন সমিতির নির্বাহী পরিচালক নাসরিন পারভীন এবং আদিবাসী নারীদের মধ্যে অনিতা রানী মাহাতো, লিপি রানী বিশ্বাস, শান্তি রানী মাহাতোসহ অনেকে।
বক্তারা বলেন, সমতলের আদিবাসী নারীরা পরিবার, সমাজ ও কর্মক্ষেত্রে বিভিন্ন ধরনের বৈষম্য ও সহিংসতার মুখোমুখি হন। অনেক ক্ষেত্রে অধিকার লঙ্ঘনের শিকার হলেও আইনগত প্রতিকার সম্পর্কে পর্যাপ্ত ধারণা না থাকায় তারা ন্যায়বিচার থেকে বঞ্চিত হন। তাই সরকারি আইনগত সহায়তা, নারী ও শিশু নির্যাতন প্রতিরোধে বিদ্যমান আইন, সম্পত্তি ও উত্তরাধিকার সংক্রান্ত অধিকার, বাল্যবিবাহ ও যৌতুকবিরোধী আইনসহ বিভিন্ন আইন সম্পর্কে তাদের সচেতন করে তোলা জরুরি।
অনুষ্ঠানের একপর্যায়ে আদিবাসীদের অধিকার ও জীবনসংগ্রাম নিয়ে সাংবাদিক কামাল আহমেদ সিদ্দিকীর লেখা দু’টি কবিতা আবৃত্তি করেন কবি ও আবৃত্তিশিল্পী অঞ্জলী ভৌমিক। কবিতায় আদিবাসী মানুষের অধিকার, বৈষম্য ও ন্যায়বিচারের আকাঙ্ক্ষা তুলে ধরা হলে উপস্থিতদের মধ্যে আবেগঘন পরিবেশের সৃষ্টি হয়।
টিআর
- ১সাসপেন্ড ইসলামী ব্যাংক কর্মকর্তা
- ২মার্জিন ঋণে নতুন নিয়ম, শেয়ারের সর্বোচ্চ পিই ৪০
- ৩প্রধানমন্ত্রী তারেক রহমানকে দুটি আমন্ত্রণ জানিয়েছে ভারত : জয়সওয়াল
- ৪ট্রাম্পের বিরুদ্ধে মার্কিন চার মানবাধিকার সংস্থার মামলা
- ৫পুলিশের ঊর্ধ্বতন ১০ কর্মকর্তাকে বদলি
- ৬কলম্বিয়ায় ভূমিকম্পে প্রাণহানির ঘটনায় পররাষ্ট্রমন্ত্রীর শোক
- ৭বিমানে ৫০ শতাংশ পর্যন্ত ছাড় পেতে পারেন জুলাই যোদ্ধারা : বিমানমন্ত্রী
- ৮চাঁদপুরে জিপিএ-৫ অর্জনের পাশাপাশি সর্বোচ্চ নম্বর পেয়েছে তিন শিক্ষার্থী
- ৯এসএসসিতে পিপিআইএমএসসির বাজিমাত, পাসের হার ৯৮.৮০ শতাংশ; জিপিএ-৫ পেল ৪১ জন
- ১০মোড়লগঞ্জে পুলিশের বিশেষ অভিযানে গ্রেপ্তার ১০
- ১এসএসসির ফলে খুলনা সবার শীর্ষে, দ্বিতীয় যশোর, তৃতীয় চুয়াডাঙ্গা
- ২মার্জিন ঋণে নতুন নিয়ম, শেয়ারের সর্বোচ্চ পিই ৪০
- ৩চাঁদপুরে জিপিএ-৫ অর্জনের পাশাপাশি সর্বোচ্চ নম্বর পেয়েছে তিন শিক্ষার্থী
- ৪জনগণ অর্থনৈতিকভাবে শক্তিশালী হলেই রাষ্ট্র শক্তিশালী হবে : প্রধানমন্ত্রী
- ৫২০ আগস্ট রাষ্ট্রপতি নির্বাচন, প্রার্থীর নাম ঘোষণা ১৮ আগস্ট
- ৬শেরপরে এসএসসি পরীক্ষায় চার বিষয়ে ফেল;শিক্ষার্থীর আত্মহত্যা
- ৭ওয়েলিংটনে এমএফএটির সঙ্গে বৈঠকে বাংলাদেশের ৩ দফা কৌশলগত প্রস্তাব
- ৮চাঁদপুরে বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষে তিনজন নিহত
- ৯বাইউস্টের ১৭তম ফাইন্যান্স কমিটির সভা অনুষ্ঠিত
- ১০পাবনা ক্যাডেট কলেজে ৫২ জন অংশ নিয়ে জিপিএ-৫ পেয়েছে সবাই





পাঠকের মতামত