
ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি)-এর প্রশাসক বীর মুক্তিযোদ্ধা আবদুস সালামের সাথে মতবিনিময় সভা করেছেন বৃহত্তর ঢাকা সাংবাদিক ফোরামের নবনির্বাচিত নেতৃবৃন্দ।
সোমবার (১০ আগস্ট) বিকেলে নগর ভবনে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভা শেষে ফোরামের নবনির্বাচিত কমিটিকে ফুলেল শুভেচ্ছা জানান ডিএসসিসি প্রশাসক। পরবর্তীতে সাংবাদিক ফোরামের নেতৃবৃন্দও প্রশাসককে শুভকামনা ও ফুলেল শুভেচ্ছা জ্ঞাপন করেন।
মতবিনিময়কালে ডিএসসিসি প্রশাসক আবদুস সালাম ঢাকাকে একটি আধুনিক, পরিচ্ছন্ন ও বসবাসযোগ্য নগরী হিসেবে গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেন। তিনি সিটি করপোরেশনের জনকল্যাণমুখী কাজের গতি ত্বরান্বিত করতে সাংবাদিকদের সার্বিক সহযোগিতা কামনা করেন।
ডিএসসিসি প্রশাসক বলেন, “একটি সুন্দর ও গতিশীল নগর গঠনে গণমাধ্যমের ভূমিকা অপরিসীম। বস্তনিষ্ঠ সংবাদ পরিবেশনের মাধ্যমে নগরের সমস্যা ও সম্ভাবনা তুলে ধরে আপনারা শহরটিকে এগিয়ে নিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারেন।”
ফোরামের নেতৃবৃন্দ প্রশাসককে ধন্যবাদ জানান এবং ঢাকার উন্নয়ন ও নাগরিক সেবা নিশ্চিতকরণে গণমাধ্যমকর্মী হিসেবে পাশে থাকার আশ্বাস দেন। তারা আশা প্রকাশ করেন, অভিজ্ঞ ও দূরদর্শী নেতৃত্বের মাধ্যমে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন নাগরিক সেবা নিশ্চিতে এক নতুন দৃষ্টান্ত স্থাপন করবে।
উক্ত মতবিনিময় সভায় বৃহত্তর ঢাকা সাংবাদিক ফোরামের নবনির্বাচিত কমিটির সভাপতি নুরুদ্দিন আহমেদ, সাধারণ সম্পাদক মোহাম্মদ মোমিন হোসেনসহ নির্বাহী কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন।
টিআর
- ১সাসপেন্ড ইসলামী ব্যাংক কর্মকর্তা
- ২মার্জিন ঋণে নতুন নিয়ম, শেয়ারের সর্বোচ্চ পিই ৪০
- ৩প্রধানমন্ত্রী তারেক রহমানকে দুটি আমন্ত্রণ জানিয়েছে ভারত : জয়সওয়াল
- ৪ট্রাম্পের বিরুদ্ধে মার্কিন চার মানবাধিকার সংস্থার মামলা
- ৫পুলিশের ঊর্ধ্বতন ১০ কর্মকর্তাকে বদলি
- ৬কলম্বিয়ায় ভূমিকম্পে প্রাণহানির ঘটনায় পররাষ্ট্রমন্ত্রীর শোক
- ৭বিমানে ৫০ শতাংশ পর্যন্ত ছাড় পেতে পারেন জুলাই যোদ্ধারা : বিমানমন্ত্রী
- ৮চাঁদপুরে জিপিএ-৫ অর্জনের পাশাপাশি সর্বোচ্চ নম্বর পেয়েছে তিন শিক্ষার্থী
- ৯এসএসসিতে পিপিআইএমএসসির বাজিমাত, পাসের হার ৯৮.৮০ শতাংশ; জিপিএ-৫ পেল ৪১ জন
- ১০মোড়লগঞ্জে পুলিশের বিশেষ অভিযানে গ্রেপ্তার ১০
- ১এসএসসির ফলে খুলনা সবার শীর্ষে, দ্বিতীয় যশোর, তৃতীয় চুয়াডাঙ্গা
- ২মার্জিন ঋণে নতুন নিয়ম, শেয়ারের সর্বোচ্চ পিই ৪০
- ৩জনগণ অর্থনৈতিকভাবে শক্তিশালী হলেই রাষ্ট্র শক্তিশালী হবে : প্রধানমন্ত্রী
- ৪চাঁদপুরে জিপিএ-৫ অর্জনের পাশাপাশি সর্বোচ্চ নম্বর পেয়েছে তিন শিক্ষার্থী
- ৫২০ আগস্ট রাষ্ট্রপতি নির্বাচন, প্রার্থীর নাম ঘোষণা ১৮ আগস্ট
- ৬ওয়েলিংটনে এমএফএটির সঙ্গে বৈঠকে বাংলাদেশের ৩ দফা কৌশলগত প্রস্তাব
- ৭শেরপরে এসএসসি পরীক্ষায় চার বিষয়ে ফেল;শিক্ষার্থীর আত্মহত্যা
- ৮চাঁদপুরে বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষে তিনজন নিহত
- ৯বাইউস্টের ১৭তম ফাইন্যান্স কমিটির সভা অনুষ্ঠিত
- ১০সাকিব আল হাসান নষ্ট, পচে যাওয়া মানুষ : প্রধানমন্ত্রীর উপদেষ্টা





পাঠকের মতামত