
শেরপুরের নকলা উপজেলায় এসএসসি পরীক্ষায় চার বিষয়ে ফেল করায় অন্তি (১৬) নামে এক পরীক্ষার্থী আত্মহত্যা করেছে।
মঙ্গলবার (১১ আগস্ট) ভোরে উপজেলার চন্দ্রকোণা ইউনিয়নের চরবাছুর আলগা গ্রামের সরকার বাড়িতে ওই ঘটনা ঘটে।
নিহত অন্তি ওই গ্রামের দুলাল উদ্দিনের মেয়ে। সে চন্দ্রকোণা বালিকা উচ্চ বিদ্যালয় থেকে চলতি বছরের এসএসসি পরীক্ষায় অংশ নিয়েছিল।
স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা যায়, সোমবারে সারাদেশে এসএসসি পরীক্ষার ফল প্রকাশিত হলে চার বিষয়ে অন্তি অকৃতকার্য হয়। অকৃতকার্যের বিষয়টি জানতে পেরে দুপুর থেকেই অন্তির মন খারাপ ছিল। মঙ্গলবার ভোরে পরিবারের সদস্যরা বসতঘরের বারান্দায় ঝুঁলন্ত অবস্থায় দেখে পুলিশে সংবাদ দেয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করেন।
অন্তির মৃত্যুর প্রকৃত কারণ তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া না গেলেও ধারণা করা হচ্ছে, পরীক্ষায় চার বিষয়ে ফেল করায় লজ্জায় ও ক্ষোভে আত্মহত্যা করতে পারে। অন্তির মৃত্যুতে পরিবার, স্বজন ও স্থানীয়দের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।
নকলা থানার ওসি রিপন চন্দ্র গোপ বলেন, প্রাথমিকভাবে অন্তির মরদেহের সুরতহাল প্রস্তুত করা হয়েছে। পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে এবছর এসএসসি পরীক্ষা দিয়েছিল। গতকাল ফল প্রকাশিত হলে চার বিষয়ে অকৃতকার্য হয় অন্তি। ফল প্রকাশের পর থেকেই অন্তির মন খারাপ ছিল। সেই লজ্জা বা ক্ষোভে আত্মহত্যা করতে পারে। পরবর্তী আইনি কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
এনজে
- ১প্রধানমন্ত্রী তারেক রহমানকে দুটি আমন্ত্রণ জানিয়েছে ভারত : জয়সওয়াল
- ২ট্রাম্পের বিরুদ্ধে মার্কিন চার মানবাধিকার সংস্থার মামলা
- ৩পুলিশের ঊর্ধ্বতন ১০ কর্মকর্তাকে বদলি
- ৪কলম্বিয়ায় ভূমিকম্পে প্রাণহানির ঘটনায় পররাষ্ট্রমন্ত্রীর শোক
- ৫বিমানে ৫০ শতাংশ পর্যন্ত ছাড় পেতে পারেন জুলাই যোদ্ধারা : বিমানমন্ত্রী
- ৬চাঁদপুরে জিপিএ-৫ অর্জনের পাশাপাশি সর্বোচ্চ নম্বর পেয়েছে তিন শিক্ষার্থী
- ৭এসএসসিতে পিপিআইএমএসসির বাজিমাত, পাসের হার ৯৮.৮০ শতাংশ; জিপিএ-৫ পেল ৪১ জন
- ৮মোড়লগঞ্জে পুলিশের বিশেষ অভিযানে গ্রেপ্তার ১০
- ৯জনগণ অর্থনৈতিকভাবে শক্তিশালী হলেই রাষ্ট্র শক্তিশালী হবে : প্রধানমন্ত্রী
- ১০বাগেরহাটে হাসপাতালের গেটে অ্যাম্বুলেন্সে ভয়াবহ আগুন
- ১এসএসসির ফলে খুলনা সবার শীর্ষে, দ্বিতীয় যশোর, তৃতীয় চুয়াডাঙ্গা
- ২ওয়েলিংটনে এমএফএটির সঙ্গে বৈঠকে বাংলাদেশের ৩ দফা কৌশলগত প্রস্তাব
- ৩চাঁদপুরে বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষে তিনজন নিহত
- ৪বাইউস্টের ১৭তম ফাইন্যান্স কমিটির সভা অনুষ্ঠিত
- ৫পাবনা ক্যাডেট কলেজে ৫২ জন অংশ নিয়ে জিপিএ-৫ পেয়েছে সবাই
- ৬২০ আগস্ট রাষ্ট্রপতি নির্বাচন, প্রার্থীর নাম ঘোষণা ১৮ আগস্ট
- ৭সাকিব আল হাসান নষ্ট, পচে যাওয়া মানুষ : প্রধানমন্ত্রীর উপদেষ্টা
- ৮শেরপরে এসএসসি পরীক্ষায় চার বিষয়ে ফেল;শিক্ষার্থীর আত্মহত্যা
- ৯সরিষাবাড়ীর ৩টি শিক্ষা প্রতিষ্ঠানে শতভাগ ফেল : একটিতে পাশ একজন
- ১০বাড়লো সূচক ও লেনদেন





পাঠকের মতামত