
মাদারীপুরে নদী থেকে অবৈধভাবে ড্রেজার দিয়ে বালু উত্তোলনের প্রতিবাদে মশাল মিছিল করেছেন বিডিন্ন ইউনিয়নের ভুক্তভোগী পরিবার ও সচেতন মহলের লোকজন। এতে অংশ নেন ছাত্রদল, ছাত্রশিবির, গণধিকার পরিষদ, বৈষম্যের ছাত্র আন্দোলনের নেতাকর্মী ও স্থানীয় ভুক্তভোগী পরিবারের সদস্যরা।
বুধবার রাতে শহরের শকুনি লেকপাড়ে মুক্তমঞ্চে মশাল মিছিল অনুষ্ঠিত হয়। মিছিলকারীরা অবৈধভাবে বালু উত্তোলন বন্ধ, নদীর তীর ও বসতভিটা রক্ষা এবং জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানান।
মিছিলটি শহরের শকুনি লেকপাড়ের মুক্ত মঞ্চ থেকে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে সদর মডেল থানার সামনে গিয়ে শেষ হয়। এসময় সেখানে সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন, জেলা ছাত্রদলের সদস্য সচিব মোঃ কামরুল হাসান, জেলা শিবিরের সাবেক সভাপতি মোঃ বিল্লাল হোসেন, জেলা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক মাহামুদুর হাসান বৈষম বিরোধী ছাত্র আন্দোলনের নেতা ইখতিয়ার আহমেদ, গণধিকার পরিষদের নেতা মোহাম্মদ রফিক, কালকিনি উপজেলার আলিনগর ইউনিয়নের পাঁচ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য কাউসার হোসেনসহ বিভিন্ন ইউনিয়নের ভুক্তভোগী পরিবারের সদস্যরা।
বক্তারা অভিযোগ করেন বলেন, দীর্ঘদিন ধরে প্রভাবশালী একটি মহল নদী থেকে অনুমোদন ছাড়াই ড্রেজার দিয়ে বালু উত্তোলন করছে। এতে নদীর তীর ভাঙন, ফসলি জমি ও বসতভিটা ক্ষতিগ্রস্ত হওয়ার পাশাপাশি স্থানীয় পরিবেশের ওপরও বিরূপ প্রভাব পড়ছে।
ভুক্তভোগী পরিবারের সদস্যরা বলেন, অবৈধভাবে বালু উত্তোলনের কারণে অনেক পরিবার আতঙ্কের মধ্যে দিন কাটাচ্ছে। দ্রুত ড্রেজার দিয়ে বালু উত্তোলন বন্ধ না করা হলে আরও বড় ধরনের ক্ষয়ক্ষতির আশঙ্কা রয়েছে।
মিছিল থেকে অবৈধ বালু উত্তোলন বন্ধে প্রশাসনের জরুরি হস্তক্ষেপ কামনা করা হয়। একই সঙ্গে নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনের সঙ্গে জড়িতদের শনাক্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়ার দাবি জানান আন্দোলনকারীরা।
এনজে
- ১শিশুর পড়াশোনা-স্বাস্থ্যের খোঁজ রাখতে চালু হচ্ছে ‘প্যারেন্ট সার্কেল’
- ২একাদশে ভর্তির আবেদন শুরু ১৫ সেপ্টেম্বর, ১২ নভেম্বর ক্লাস শুরুর চিন্তা
- ৩সব সূচকই উর্ধ্বমুখী, দিন দিন জনপ্রিয় হচ্ছে এজেন্ট ব্যাংকিং
- ৪নির্ধারিত সময়ে ঢাকা-আশুলিয়া এক্সপ্রেসওয়ের কাজ শেষ করার নির্দেশ
- ৫আমদানি বাণিজ্য সহজ করতে এক ছাতার নিচে সব বিধিমালা
- ৬কুড়িগ্রাম সদর হাসপাতালে এন্ডোস্কপি সেবা চালু
- ৭দেশকে সম্পদশালী করাই প্রধানমন্ত্রীর আসল ইচ্ছা: পরিবেশমন্ত্রী
- ৮বিদেশি ব্যাংকের কাস্টডিয়ান কার্যক্রমে জটিলতা দূর করল বিএসইসি
- ৯চাঁদ দেখা যায়নি, ঈদে মিলাদুন্নবী ২৬ আগস্ট
- ১০রামপালের বিদ্যুৎকেন্দ্র নিয়ে মহাবিপাকে সরকার
- ১ডিএসইর এজিএম নাসির উদ্দিনের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ, থানায় জিডি
- ২শেরপুরের গারো পাহাড়ে বিশ্ব হাতি দিবস পালিত
- ৩যবিপ্রবি শিক্ষার্থীদের দুর্ভোগ লাঘবে রেল কর্তৃপক্ষকে প্রশাসনের চিঠি
- ৪‘মন্ত্রীর জুতা টানছে পুলিশ’ প্রচারণা অসত্য ও কল্পনাপ্রসূত : পুলিশ
- ৫রাষ্ট্রপতি নির্বাচনে মির্জা ফখরুলকে বিএনপির প্রার্থী ঘোষণা
- ৬৩ কোটি টাকা আত্মসাতের অভিযোগ সাবেক স্ত্রীর বিরুদ্ধে
- ৭অগ্রণী ব্যাংকের ভল্ট থেকে সাড়ে ৪ কোটি টাকা উধাও, গ্রেপ্তার ২
- ৮কুয়েট অধ্যাপকের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন
- ৯রাষ্ট্রপতি হিসেবে মির্জা ফখরুলকে নির্বাচিত করতে চায় বিএনপি: চিফ হুইপ
- ১০মৌলভীবাজারে বিসিক শিল্পনগরী’র দুই প্রতিষ্ঠানকে সোয়া ২ লাখ অর্থদণ্ড





পাঠকের মতামত