দিদারুল আলম
প্রকাশিত: আগস্ট ১৩, ২০২৬ ৩:১৬ পিএম

চট্টগ্রামের লালদীঘির পাড় জেলা পরিষদ ভবনে অবস্থিত অগ্রণী ব্যাংক পিএলসির লালদীঘি পূর্ব কর্পোরেট শাখার ভল্ট থেকে বিভিন্ন গ্রাহকের আমানতের ৪ কোটি ৩৮ লাখ টাকা উধাও হয়ে গেছে। ব্যাংকের অভ্যন্তরীণ হিসাবে বড় ধরনের এই ‘ঘাটতি’ ধরা পড়ার পর পুলিশ শাখার ক্যাশ ইনচার্জ মো. কামরুল হোসেন (৪১) এবং তাঁর সহযোগী মো. জাফরুল্লাহ তানভীর (২৫) নামের এক যুবককে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠিয়েছে।

কোতোয়ালী থানায় দায়ের করা মামলার এজাহারসূত্রে জানা যায়, গত ৯ আগস্ট লেনদেন শেষে নগদ অর্থের সাথে ভল্টের সংরক্ষিত হিসাব মেলাতে গিয়ে বড় রকমের গরমিল দেখতে পান ব্যাংক কর্মকর্তারা। পরবর্তীতে রেকর্ডপত্র ও নথি যাচাই-বাছাই করে ৪ কোটি ৩৮ লাখ টাকার নিখোঁজ হওয়ার তথ্য নিশ্চিত হওয়া যায়। ভল্টের দায়িত্বে থাকা সিনিয়র অফিসার ও ক্যাশ ইনচার্জ কামরুল হোসেন এ ঘাটতির বিষয়ে কোনো সন্তোষজনক জবাব দিতে পারেননি।

প্রাথমিক অনুসন্ধানে জানা গেছে, ভল্টে গচ্ছিত রাখার সময় ১ হাজার টাকার বড় বান্ডিলের মাঝখানে ১০০ টাকা কিংবা তার চেয়ে কম মূল্যমানের নোট লুকিয়ে রেখে সাজানো হতো। ফলে বাহ্যিকভাবে বান্ডিলগুলো পূর্ণ মনে হলেও বাস্তবে ভেতরে অর্থ কম থাকতো। ব্যাংকের অর্থ কৌশলে সরিয়ে আসামিরা হাটহাজারীর উত্তর বুড়িশ্চর এলাকায় ‘ইশরাত এগ্রো’ নামে একটি গরুর খামারে যৌথভাবে বিনিয়োগ করেন, যেখানে বর্তমানে ৫০-৬০টি গরু রয়েছে।

ব্যাংকের জেনারেল ম্যানেজার মোস্তাক আহমেদ বাদী হয়ে কোতোয়ালী থানায় মামলাটি করার পর পুলিশ প্রধান দুই আসামিকে গ্রেপ্তার করে। এ সময় তাদের কাছ থেকে মোবাইল ফোন ও ৬৪ জিবি ধারণক্ষমতার একটি পেনড্রাইভসহ বিভিন্ন তথ্য-প্রমাণ জব্দ করা হয়।

অন্যদিকে, গ্রেপ্তার জাফরুল্লাহ তানভীরের পরিবার এই অভিযোগ অস্বীকার করে দাবি করেছে, তানভীরকে ব্যাংকে ডেকে এনে চক্রান্ত করে ফাঁসানো হয়েছে এবং জোড়পূর্বক স্ট্যাম্পে স্বাক্ষর নেওয়া হয়েছে। তবে আইনি বিশেষজ্ঞদের মতে, ব্যাংকের অভ্যন্তরীণ তদারকি ও তদারককারী উর্ধ্বতন কর্মকর্তাদের ভুমিকাও এই তদন্তের আওতায় আনা প্রয়োজন।

মামলার তদন্তকারী কর্মকর্তা কোতোয়ালী থানার পরিদর্শক (তদন্ত) মো. ইকবাল হোসেন জানান, টাকা আত্মসাতের অভিযোগে দায়ের করা মামলায় গ্রেপ্তার দুই আসামিকে কারাগারে পাঠানো হয়েছে এবং ঘটনার সাথে আর কেউ জড়িত আছে কি না তা খতিয়ে দেখতে জোর তদন্ত চলছে।

এনজে

শেয়ার

পাঠকের মতামত

নেত্রকোনায় পিকআপ-ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নারীসহ নিহত ৪

নেত্রকোনার পূর্বধলায় পিকআপভ্যান ও সারবোঝাই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নারীসহ চারজন নিহত হয়েছেন। বৃহস্পতিবার (১৩ আগস্ট) ...

চকরিয়ায় বাস-জিপের মুখোমুখি সংঘর্ষে নিহত ৪

কক্সবাজারের চকরিয়ায় চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে লাল-সবুজ পরিবহনের যাত্রীবাহী বাস ও বিপরীতমুখী লোকাল জিপের  মুখোমুখি সংঘর্ষে চারজন ...