
মশাবাহিত রোগ প্রতিরোধ ও পরিবেশ সুরক্ষায় বাগেরহাটে পরিচ্ছন্নতা অভিযান, মশক নিধন স্প্রে ও বৃক্ষরোপণ কর্মসূচি পালন করেছে বাংলাদেশ ন্যাশনাল ক্যাডেট কোর (বিএনসিসি)।
বৃহস্পতিবার (১৩ আগস্ট) দুপুরে বাগেরহাট সরকারি প্রফুল্ল চন্দ্র কলেজে ২২ বিএনসিসি ব্যাটালিয়ন, সুন্দরবন রেজিমেন্টের উদ্যোগে এসব কর্মসূচি বাস্তবায়ন করা হয়।
কলেজের অধ্যক্ষ প্রফেসর মিসেস পারভীন আক্তার কর্মসূচির উদ্বোধন করেন। এ সময় বিএনসিসির ক্যাপ্টেন আনোয়ার হোসেন মৃধা, কোম্পানি কমান্ডার মো. সাইফুর রহমান ফারুকী, ক্যাডেট আন্ডার অফিসার জান্নাতুন নাঈম, ক্যাডেট কর্পোরাল মো. ফাহিম ফয়সল, মিরাজ চাকলাদার, ক্যাডেট ল্যান্স কর্পোরাল মাদীন বিল্লাহ, সৈকত, জয়ন্ত, হাসনাই, জিহাদ, সাজিদ, সাকিব, হুমায়রা, যুথি, খাদিজা ও লুনাসহ বিএনসিসির ক্যাডেটরা উপস্থিত ছিলেন।
কর্মসূচির শুরুতে বিএনসিসি ক্যাডেট ও শিক্ষকরা একটি সচেতনতামূলক র্যালি বের করেন। পরে কলেজ ক্যাম্পাস ও আশপাশের এলাকায় পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করা হয়। এ সময় মশার প্রজননস্থল চিহ্নিত করে ধ্বংস করা, জমে থাকা পানি অপসারণ এবং আবর্জনা পরিষ্কারের পাশাপাশি শিক্ষার্থী ও স্থানীয়দের সচেতন করা হয়।
মশাবাহিত রোগের বিস্তার ঠেকাতে কলেজের বিভিন্ন স্থান ও আশপাশের এলাকায় মশক নিধন স্প্রেও করা হয়। একই সঙ্গে পরিবেশের ভারসাম্য রক্ষা ও সবুজায়নের লক্ষ্যে কলেজের পুকুরপাড়ে বৃক্ষরোপণ করা হয়।
বিএনসিসির কোম্পানি কমান্ডার মো. সাইফুর রহমান ফারুকী বলেন, মশাবাহিত রোগ প্রতিরোধে শুধু অভিযান পরিচালনা করলেই হবে না; প্রত্যেককে নিজ নিজ বাড়ি ও আশপাশের পরিবেশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখতে হবে। বিশেষ করে মশার প্রজননস্থল ধ্বংস এবং জমে থাকা পানি অপসারণে সবাইকে সচেতন হতে হবে।
তিনি আরও বলেন, পরিবেশ সুরক্ষায় বৃক্ষরোপণের বিকল্প নেই। তাই শিক্ষার্থীদের পাশাপাশি সমাজের সর্বস্তরের মানুষকে বেশি বেশি গাছ লাগানোর উদ্যোগ নিতে হবে। পরিচ্ছন্ন পরিবেশ ও সবুজ ক্যাম্পাস গড়ে তুলতে বিএনসিসির এ ধরনের সামাজিক কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
কর্মসূচিতে অংশ নেওয়া ক্যাডেটরা বলেন, পরিচ্ছন্নতা ও পরিবেশ রক্ষার দায়িত্ব শুধু কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের নয়; এটি সবার সম্মিলিত দায়িত্ব। নিজেদের ক্যাম্পাস থেকে শুরু করে পুরো সমাজকে পরিচ্ছন্ন, সবুজ ও রোগমুক্ত রাখতে তারা নিয়মিত জনসচেতনতামূলক কার্যক্রম চালিয়ে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করেন।
এ সময় আয়োজকরা বলেন, তরুণ প্রজন্মকে সামাজিক দায়িত্ববোধে উদ্বুদ্ধ করার পাশাপাশি মশাবাহিত রোগ প্রতিরোধ, পরিবেশ সংরক্ষণ ও বৃক্ষরোপণের গুরুত্ব সম্পর্কে সচেতন করাই এ কর্মসূচির মূল লক্ষ্য।
টিআর
- ১শিশুর পড়াশোনা-স্বাস্থ্যের খোঁজ রাখতে চালু হচ্ছে ‘প্যারেন্ট সার্কেল’
- ২একাদশে ভর্তির আবেদন শুরু ১৫ সেপ্টেম্বর, ১২ নভেম্বর ক্লাস শুরুর চিন্তা
- ৩সব সূচকই উর্ধ্বমুখী, দিন দিন জনপ্রিয় হচ্ছে এজেন্ট ব্যাংকিং
- ৪নির্ধারিত সময়ে ঢাকা-আশুলিয়া এক্সপ্রেসওয়ের কাজ শেষ করার নির্দেশ
- ৫আমদানি বাণিজ্য সহজ করতে এক ছাতার নিচে সব বিধিমালা
- ৬কুড়িগ্রাম সদর হাসপাতালে এন্ডোস্কপি সেবা চালু
- ৭দেশকে সম্পদশালী করাই প্রধানমন্ত্রীর আসল ইচ্ছা: পরিবেশমন্ত্রী
- ৮বিদেশি ব্যাংকের কাস্টডিয়ান কার্যক্রমে জটিলতা দূর করল বিএসইসি
- ৯চাঁদ দেখা যায়নি, ঈদে মিলাদুন্নবী ২৬ আগস্ট
- ১০রামপালের বিদ্যুৎকেন্দ্র নিয়ে মহাবিপাকে সরকার
- ১ডিএসইর এজিএম নাসির উদ্দিনের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ, থানায় জিডি
- ২শেরপুরের গারো পাহাড়ে বিশ্ব হাতি দিবস পালিত
- ৩যবিপ্রবি শিক্ষার্থীদের দুর্ভোগ লাঘবে রেল কর্তৃপক্ষকে প্রশাসনের চিঠি
- ৪‘মন্ত্রীর জুতা টানছে পুলিশ’ প্রচারণা অসত্য ও কল্পনাপ্রসূত : পুলিশ
- ৫রাষ্ট্রপতি নির্বাচনে মির্জা ফখরুলকে বিএনপির প্রার্থী ঘোষণা
- ৬৩ কোটি টাকা আত্মসাতের অভিযোগ সাবেক স্ত্রীর বিরুদ্ধে
- ৭রাষ্ট্রপতি হিসেবে মির্জা ফখরুলকে নির্বাচিত করতে চায় বিএনপি: চিফ হুইপ
- ৮অগ্রণী ব্যাংকের ভল্ট থেকে সাড়ে ৪ কোটি টাকা উধাও, গ্রেপ্তার ২
- ৯কুয়েট অধ্যাপকের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন
- ১০মৌলভীবাজারে বিসিক শিল্পনগরী’র দুই প্রতিষ্ঠানকে সোয়া ২ লাখ অর্থদণ্ড





পাঠকের মতামত