স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: আগস্ট ১৫, ২০২৬ ১০:০৬ এএম

সফররত বাংলাদেশ ক্রিকেট দল অস্ট্রেলিয়ার প্রথম ইনিংসের ১৯৮ রানের বিপরীতে ৪২৬ রানে অলআউট হয়েছে। আজ তৃতীয় দিনের শুরুতে উইকেট হারালেও মিরাজ ঠিকই লেজের দিকের ব্যাটারদের নিয়ে বড় লিড এনে দিয়েছেন। ২২৮ রানের লিড এনে দেওয়ার পথে তুলে নিয়েছেন ক্যারিয়ারের ১০ম ফিফটিও।

ডারউইনে আজ ৬ ‍উইকেটে ৩৫১ রান নিয়ে তৃতীয় দিনের খেলা শুরু করেছিল বাংলাদেশ। গত দিনের দুই অপরাজিত ব্যাটার মিরাজ-হাসান মাহমুদের জুটি আজ দ্রুতই ভেঙে যায়।

দলীয় খাতায় আজ ৩ রান যোগ হতেই বিদায় নেন পেসার হাসান। তবে জশ হ্যাজলউডের বলে ১৪ রানে এলবিডব্লিউ হওয়ার আগে ৯২ বল খেলে অস্ট্রেলিয়াকে ভালোই প্যারা দিয়েছেন এই পেসার। তার বিদায়ে ভেঙে যায় ১৭০ বলে ৪৬ রানের জুটি।

নতুন ব্যাটার তাইজুল ইসলামও ফেরেন দ্রুতই। হ্যাজলউডের শিকার হওয়ার আগে অবশ্য ১ চার ও ১ ছক্কায় ১৭ রানের ইনিংস খেলেন বাঁহাতি স্পিনার। তাতে বাংলাদেশকে দ্রুতই অলআউট করার স্বপ্ন দেখছিল অস্ট্রেলিয়া।

তবে তা হতে দেননি মিরাজ-তাসকিন আহমেদ। দুজনে মিলে পরে প্রথম সেশন কাটিয়ে দেন। অস্ট্রেলিয়ার হতাশা এতটাই বাড়ে যে লাঞ্চে যাওয়ার আগে একই ওভারে ২ ক্যাচ মিস করে। ইনিংসের ১২৯তম ওভারে দুই উইকেট পাওয়ার দ্বারপ্রান্তে ছিলেন কামিন্স। কিন্তু উভয় ক্যাচই মিস করেন তার দুই সতীর্থ। তাতে জীবন পান তাসকিন ও মিরাজ।

প্রথমটা খুব সহজ ছিল। কামিন্সের করা ওভারের প্রথম বলে ডিপ ব্যাকওয়ার্ড স্কয়ার দিয়ে ৪ মারেন তাসকিন। লোভে পরে আবারও মারত যান তিনি। তবে ফিরতি বলে ক্যাচ দিয়ে বসেন। কিন্তু সহজ ক্যাচটা মিস করলেন স্টিভেন স্মিথ। অথচ, গতকাল স্লিপের মতো কঠিন জায়গায় হ্যাটট্রিক ক্যাচ নেন তিনি।

২ বল পর এবার ক্যাচ তুলেন মিরাজ। তবে মিডউইকেটে ওঠা ক্যাচটা একটু কঠিন ছিল ট্রাভিস হেডের জন্য। তবুও প্যাডসহ দৌড়ে বলকে হাতেও পেয়েছিলেন অস্ট্রেলিয়ার বাঁহাতি ওপেনার, তবে তা তালুবন্দী করতে পারেননি।

লাঞ্চের পরপরই অবশ্য আউট হয়েছেন মিরাজ। ব্যক্তিগত ৬৫ রানে হ্যাজলউডের বলে উইকেটরক্ষক অ্যালেক্স ক্যারিকে ক্যাচ দেন। তাতে ১৪তম বারের মতো ৫ উইকেটে নেওয়ার কীর্তি গড়েন তিনি। দলীয় ৮ রান পর ইবাদত হোসেনকে (৭) ফিরিয়ে বাংলাদেশের ইনিংস শেষ করেন অস্ট্রেলিয়ান পেসার। বিপরীতে ১৪ রানে অপরাজিত থাকেন তাসকিন। ৮৯ রানে ৬ উইকেট নেন হ্যাজলউড।

এনজে

শেয়ার

পাঠকের মতামত

ক্রিকেটার নাঈমকে নির্যাতনের অভিযোগে ৩ পুলিশসদস্য প্রত্যাহার

বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের স্পিনার নাঈম হাসানকে সিএনজিচালিত অটোরিকশা থেকে নামিয়ে নির্যাতনের অভিযোগে তিন পুলিশসদস্যকে ...