
রাষ্ট্রপতি নির্বাচনে প্রতিদ্বন্দ্বী দুই প্রার্থীর মনোনয়নপত্র বাছাই আজ রোববার (১৬ আগস্ট)। বিএনপি ও সমমনা দলগুলোর প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং ১১ দলীয় জোটের প্রার্থী লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) চেয়ারম্যান কর্নেল (অব.) অলি আহমদের মনোনয়নপত্র পরীক্ষা করবে নির্বাচন কমিশন (ইসি)।
ইসি সূত্র জানায়, আজ সকাল ১০টা থেকে রাজধানীর নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনারের কার্যালয়ে মনোনয়নপত্র বাছাই শুরু হবে। প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) নির্বাচনী কর্তা হিসেবে মনোনয়নপত্রগুলো যাচাই করবেন। বাছাইয়ের কার্যক্রম শেষ না হওয়া পর্যন্ত তা চলবে।
ইসি সচিব আখতার আহমেদ জানান, এবারের রাষ্ট্রপতি নির্বাচনে মোট তিনটি মনোনয়নপত্র জমা পড়েছে। এর মধ্যে অলি আহমদের পক্ষে দুটি এবং মির্জা ফখরুল ইসলাম আলমগীরের পক্ষে একটি মনোনয়নপত্র জমা দেওয়া হয়েছে।
মনোনয়নপত্র বাছাইয়ের সময় সংসদ সচিবালয়ের একজন প্রতিনিধি উপস্থিত থাকবেন বলেও জানান তিনি।
নির্বাচন কমিশনের ঘোষিত তফসিল অনুযায়ী, মনোনয়নপত্র বাছাই শেষে প্রার্থিতা প্রত্যাহারের সুযোগ থাকবে আগামী ১৮ আগস্ট বিকেল ৪টা পর্যন্ত। আর আগামী ২০ আগস্ট অনুষ্ঠিত হবে ২৩তম রাষ্ট্রপতি নির্বাচন।
দীর্ঘ ৩৫ বছর পর এবার রাষ্ট্রপতি নির্বাচনে ভোটের প্রয়োজন হতে পারে। ১৯৯১ সালের পর এটাই প্রথমবার, যখন একাধিক প্রার্থী রাষ্ট্রপতি পদে প্রতিদ্বন্দ্বিতায় রয়েছেন।
এর আগে গত ২৪ জুলাই ২২তম রাষ্ট্রপতি অসুস্থতার কারণ দেখিয়ে পদত্যাগ করলে রাষ্ট্রপতির পদটি শূন্য হয়। পরে গত ৬ আগস্ট শূন্য পদে নির্বাচন আয়োজনের জন্য তফসিল ঘোষণা করে নির্বাচন কমিশন।
বিএইচ
- ১সূচকের মিশ্রাবস্থায় চলছে লেনদেন
- ২অগ্রণী ব্যাংক ফান্ডের ৪% লভ্যাংশ ঘোষণা
- ৩রিল্যায়েন্স ইন্স্যুরেন্স ফান্ডের ১০% লভ্যাংশ ঘোষণা
- ৪লভ্যাংশ দেবে না ৮ মিউচ্যুয়াল ফান্ড
- ৫স্বামীর মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে স্ত্রীর মর্মান্তিক মৃত্যু
- ৬ইবিতে আওয়ামীপন্থী শিক্ষক-কর্মকর্তাদের কক্ষ ভাংচুর
- ৭বৈশ্বিক সূচকে আজ ঢাকার বায়ু মাঝারিমানের
- ৮চাঁদপুরে এলপিজি ফিলিং স্টেশন মালিককে লাখ টাকা জরিমানা
- ৯ইসলামী শিক্ষা দিবস উপলক্ষে ইবিতে ছাত্রশিবিরের বৃক্ষরোপণ কর্মসূচি
- ১০চাঁদপুরে গৃহবধূ হত্যা মামলায় আসামীর যাবজ্জীবন
- ১নোয়াখালীতে মাদকবিরোধী সচেতনতামূলক র্যালী ও আলোচনা সভা
- ২নতুন পে-স্কেল চূড়ান্ত পর্যায়ে আছে : প্রধানমন্ত্রীর মুখ্য সচিব
- ৩আইডিআরএ’র সদস্য হলেন সিরাজুল ইসলাম
- ৪যবিপ্রবিতে প্রথমবারের মতো ‘স্টুডেন্ট হ্যান্ডবুক’ এর মোড়ক উন্মোচন
- ৫মানিকগঞ্জে জাতীয় মৎস্য সপ্তাহ পালিত
- ৬সাংবাদিকরা হবেন তথ্য কমপ্লেক্সের প্রথম ব্যবহারকারী : তথ্যমন্ত্রী
- ৭৫০ বছরে গ্রামীণ ব্যাংক: সুবর্ণজয়ন্তী উপলক্ষে ১ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন
- ৮প্রধানমন্ত্রীর ভারত সফরের আগে অনুকূল পরিবেশ চায় ঢাকা
- ৯বেরোবিতে স্নাতক পাসের আগেই জালিয়াতি করে সোহানের চাকরি, এবার স্থায়ীকরণের উদ্যোগ
- ১০গ্যাস ও বিদ্যুতের সংকট সমাধানে দুই বছর সময় লাগবে: অর্থমন্ত্রী





পাঠকের মতামত