শেয়ার বাজার ডেস্ক
প্রকাশিত: আগস্ট ১৬, ২০২৬ ১১:২১ এএম

সপ্তাহের প্রথম কার্যদিবস রোববার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচকের উত্থানে লেনদেন চলছে। এদিন লেনদেন শুরুর প্রথম ঘন্টায় বেড়েছে বেশিরভাগ কোম্পানির শেয়ার দর।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, বেলা ১১ টায় ডিএসই ব্রড ইনডেক্স আগের দিনের চেয়ে ২০ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৫ হাজার ৯০৪ পয়েন্টে। আর ডিএসই শরিয়াহ সূচক ৩ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১ হাজার ১৮০ পয়েন্টে এবং ডিএসই–৩০ সূচক .৯০ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ২ হাজার ১৯৩ পয়েন্টে।

এ সময় লেনদেন হওয়া ৩৮৪ টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ১৯৯ টির, দর কমেছে ১১৩ টির এবং দর অপরিবর্তিত রয়েছে ৭২ টির। এ সময় টাকার অংকে লেনদেন হয়েছে ৩৯৪ কোটি ২৮ লাখ টাকা।

অপরদিকে, চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই আগের দিনের চেয়ে .৭৬ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১৫ হাজার ৮০৪ পয়েন্টে।

এ সময় লেনদেন হওয়া ৯২ টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ৫৭ টির, দর কমেছে ২৪ টির এবং অপরিবর্তিত রয়েছে ১১ টির। আলোচিত সময়ে টাকার অংকে লেনদেন হয়েছে ৫ কোটি ৭ লাখ টাকা।

 

এসকেএস

শেয়ার

পাঠকের মতামত

উত্থানে শুরু পতনে শেষ

সপ্তাহের প্রথম কার্যদিবস রোববার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচকের  পতনে লেনদেন শেষ হয়েছে। এদিন কমেছে ...