
কুষ্টিয়া জেলায় বিভিন্ন সময়ে সড়ক দুর্ঘটনায় আহত ও নিহতদের পরিবারের মাঝে সরকারি অনুদানের চেক হস্তান্তর করা হয়েছে।
রোববার (১৬ আগস্ট) দুপুরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আয়োজিত অনুষ্ঠানে ৮৩টি ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে মোট ৩ কোটি ১৭ লাখ টাকার চেক বিতরণ করা হয়।
জেলা প্রশাসন ও বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ) কুষ্টিয়া কার্যালয়ের আয়োজনে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে চেক হস্তান্তর করেন বিআরটিএ সদর কার্যালয়ের পরিচালক (অপারেশন) ও যুগ্ম সচিব মোছাম্মাৎ মমতাজ বেগম। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কুষ্টিয়ার জেলা প্রশাসক তৌহিদ বিন-হাসান।
বিতরণকৃত অনুদানের মধ্যে সড়ক দুর্ঘটনায় আহত ২৮টি পরিবারের মাঝে মোট ৪২ লাখ টাকার চেক এবং নিহত ৫৫ জনের পরিবারের মাঝে মোট ২ কোটি ৭৫ লাখ টাকার চেক দেওয়া হয়। অর্থাৎ নিহতদের প্রতিটি পরিবারকে ৫ লাখ টাকা করে এবং আহতদের পরিবারের ক্ষেত্রে ক্ষতির ধরন অনুযায়ী নির্ধারিত অনুদান দেওয়া হয়েছে।
চেক হস্তান্তর অনুষ্ঠানে বিআরটিএ কুষ্টিয়ার সহকারী পরিচালক (ইঞ্জিনিয়ারিং) মুহাম্মদ অহিদুর রহমান, মোটরযান পরিদর্শক সাজিদ শাহারিয়ার ফাহিম, মোটর শ্রমিক সংগঠনের নেতৃবৃন্দ, সংশ্লিষ্ট সরকারি কর্মকর্তা, উপকারভোগী পরিবারের সদস্য ও গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে বক্তারা বলেন, সড়ক দুর্ঘটনায় একটি পরিবারের উপার্জনক্ষম ব্যক্তি নিহত বা আহত হলে পরিবারটি হঠাৎ করে চরম আর্থিক সংকটে পড়ে। সরকারি এ সহায়তা ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর আর্থিক চাপ কিছুটা কমাতে সহায়ক হবে। একই সঙ্গে সড়ক দুর্ঘটনা প্রতিরোধে চালক, যাত্রী ও পথচারীসহ সংশ্লিষ্ট সবাইকে সচেতন হওয়ার আহ্বান জানানো হয়।
চেক হাতে পেয়ে উপকারভোগী পরিবারের সদস্যরা সরকারি এ সহায়তার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি কৃতজ্ঞতা জানান।
টিআর
- ১ব্যাংকনির্ভর অর্থায়ন কাঠামো থেকে পুঁজিবাজারমুখী হতে চায় সরকার
- ২চাঁদপুরে নকল শিশু খাদ্য বিক্রি, ৬০ হাজার টাকা জরিমানা
- ৩কোটি টাকার সড়কে কাঁদাযুক্ত বালু-নিম্নমানের ইট
- ৪চট্টগ্রাম বন্দরের বহিঃনোঙরে নাবিক নিখোঁজ, উদ্ধারে নৌবাহিনী ও কোস্ট গার্ড
- ৫চাঁদপুরে ফার্মেসি থেকে সরকারি সিরিঞ্জ উদ্ধার
- ৬কুষ্টিয়ায় সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত ৮৩ পরিবারের মাঝে অনুদানের চেক
- ৭রাজনগর চা বাগানে দুইজনের ঝুলন্ত মরদেহ উদ্ধার
- ৮ফলের দাম কমাতে ১০০ শতাংশ নগদ জমার বাধ্যবাধকতা বাতিল
- ৯রায়পুরা থানায় দুটি পুলিশ ভ্যান উপহার দিলেন এমপি আশরাফ
- ১০সিরাজগঞ্জ-৩ আসনের এমপির গাড়ি ভাঙচুর, মামলা
- ১আজ কিশোরগঞ্জ যাচ্ছেন প্রধানমন্ত্রী
- ২নোয়াখালীতে মাদকবিরোধী সচেতনতামূলক র্যালী ও আলোচনা সভা
- ৩নতুন পে-স্কেল চূড়ান্ত পর্যায়ে আছে : প্রধানমন্ত্রীর মুখ্য সচিব
- ৪সাংবাদিকরা হবেন তথ্য কমপ্লেক্সের প্রথম ব্যবহারকারী : তথ্যমন্ত্রী
- ৫মানিকগঞ্জে জাতীয় মৎস্য সপ্তাহ পালিত
- ৬রাষ্ট্রপতি নির্বাচনে দুই প্রার্থীর মনোনয়নপত্র বাছাই আজ
- ৭আইডিআরএ’র সদস্য হলেন সিরাজুল ইসলাম
- ৮প্রধানমন্ত্রীর ভারত সফরের আগে অনুকূল পরিবেশ চায় ঢাকা
- ৯যবিপ্রবিতে প্রথমবারের মতো ‘স্টুডেন্ট হ্যান্ডবুক’ এর মোড়ক উন্মোচন
- ১০শেখ হাসিনাসহ ৪১ আসামির বিরুদ্ধে শুনানি ৩ সেপ্টেম্বর





পাঠকের মতামত