
কাঁচা মরিচ ও টমেটো আমদানিতে শুল্ক-কর অব্যাহতির প্রস্তাব অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। সোমবার (১৭ আগস্ট) সচিবালয়ে অনুষ্ঠিত মন্ত্রিসভার ১৭তম বৈঠকে এ অনুমোদন দেওয়া হয়েছে।
পরে মন্ত্রিপরিষদ বিভাগের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়, দেশের খাদ্য নিরাপত্তা নিশ্চিতকরণ, নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্য স্থিতিশীল রাখা এবং সাধারণ ভোক্তাদের ক্রয়ক্ষমতা সুরক্ষার লক্ষ্যে সরকার বিভিন্ন সময়ে প্রয়োজনীয় নীতিগত পদক্ষেপ গ্রহণ করে থাকে।
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, কাঁচা মরিচ ও টমেটো দেশের অন্যতম বহুল ব্যবহৃত নিত্যপ্রয়োজনীয় কৃষি পণ্য। তবে মৌসুমি উৎপাদন, প্রাকৃতিক দুর্যোগ, প্রতিকূল আবহাওয়া, সরবরাহ ব্যবস্থার বিঘ্ন এবং উৎপাদন ঘাটতির কারণে অনেক সময় এ সকল পণ্যের বাজারমূল্য অস্বাভাবিকভাবে বৃদ্ধি পায়, যা সাধারণ জনগণের ওপর অতিরিক্ত আর্থিক চাপ সৃষ্টি করে। জনস্বার্থে এবং বাজারে নিত্যপ্রয়োজনীয় পণ্যের নিরবচ্ছিন্ন সরবরাহ নিশ্চিতকরণ ও মূল্য সহনীয় পর্যায়ে রাখার লক্ষ্যে নির্দিষ্ট সময়ের জন্য কাঁচা মরিচ ও টমেটো আমদানির ক্ষেত্রে প্রযোজ্য শুল্ক-কর অব্যাহতি প্রদান করা হয়েছে।
এক্ষেত্রে বিদ্যমান মোট করভার ৬১ শতাংশ থেকে কমিয়ে প্রজ্ঞাপন জারির পর প্রথম মাসে ২০.৫ শতাংশ এবং পরের মাসে ৩১ শতাংশ নির্ধারণের প্রস্তাব করা হয়েছে। মন্ত্রিসভা-বৈঠকে প্রস্তাবটি অনুমোদন করা হয়েছে বলেও এতে জানানো হয়েছে।
এএ
- ১পুলিশের ঊর্ধ্বতন ১৩ কর্মকর্তাকে বদলি
- ২দরপত্র ছাড়া আরও ১৪ কার্গো এলএনজি কিনছে সরকার
- ৩মির্জা ফখরুলের কান্নাভেজা বিদায়, চাইলেন রাষ্ট্রপতি নির্বাচনে ভোট
- ৪জ্বালানি নিরাপত্তায় বাংলাদেশকে সহায়তার আশ্বাস কাতারের প্রধানমন্ত্রীর
- ৫জবিতে ‘ফিরে দেখা ছাত্র জনতার রক্তাক্ত গণঅভ্যুত্থান ২০২৪’ শীর্ষক সেমিনার
- ৬বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের শিল্পীসত্তা বিকাশে পূবালী ব্যাংকের চিত্রাঙ্কন উদ্যোগ
- ৭পপুলার ফার্মাকে ৩০.৭ মিলিয়ন ডলার ঋণ দিচ্ছে আইএফসি
- ৮শরীয়তপুরে বিনা খরচে কর্মসংস্থানের সুযোগ
- ৯হজ্জ সেবার মানোন্নয়নে এজেন্সিগুলোর সঙ্গে প্রিমিয়ার ব্যাংকের মতবিনিময়
- ১০বাগেরহাটে ফলতিতা বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ড
- ১চরফ্যাশন টি বি মাধ্যমিক বিদ্যালয়ে শিক্ষক ও জনবল সংকটে পাঠদান ব্যাহত
- ২চাঁদপুরে ইলিশ আমদানি বৃদ্ধি পাওয়ায় দামে কিছুটা স্বস্তি
- ৩তিন জেলার ডিসি প্রত্যাহার করে প্রজ্ঞাপন
- ৪স্বামীর মৃত্যুতে ১২ ঘণ্টার প্যারোলে মুক্তি পাচ্ছেন দীপু মনি
- ৫বাণিজ্য প্রতিদিনে সংবাদ প্রকাশের পর মানিকগঞ্জে ভেজাল ছানা-ঘির কারখানা সিলগালা, জরিমানা ৫০ হাজার
- ৬যবিপ্রবিতে কোয়ালিটি অ্যাসিউরেন্স অ্যান্ড অ্যাক্রেডিটেশন: নলেজ শেয়ারিং অ্যান্ড প্যানেল ডিসকাশন’ শীর্ষক বিশেষ সভা অনুষ্ঠিত
- ৭একনেকে ৯ হাজার ৩৩৩ কোটি টাকার ১০ প্রকল্প অনুমোদন
- ৮জুনে ইসলামী ধারার ব্যাংকগুলোর আমানতে বড় ধস
- ৯মিষ্টিতে পোকা ও অতিরিক্ত সেবামূল্য: চাঁদপুরে ২ প্রতিষ্ঠানকে জরিমানা
- ১০দরিদ্রতার কষাঘাতে রেশমির স্বপ্ন পূরণের প্রচেষ্টা কি থেমে যাবে?





পাঠকের মতামত