প্রকাশিত: এপ্রিল ২৮, ২০২১ ২:৪৭ পিএম

পুঁজিবাজারে তালিকাভুক্ত ৬ মিউচ্যুয়াল ফান্ড ট্রাস্টি কমিটির সভার তারিখ ঘোষণা করেছে। ফান্ডগুলোর সভায় ৩১ মার্চ,২০২১ সমাপ্ত সময়ের প্রান্তিকের নিরীক্ষিত ও অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা ও প্রকাশ করা হবে।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, এমবিএল ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ডের ট্রাস্টি কমিটির সভা ৫ মে দুপুর ১২টা ৪৫ মিনিটে অনুষ্ঠিত হবে। পিএইচপি মিউচ্যুয়াল ফান্ডের ট্রাস্টি কমিটির সভা ৩১ জানুয়ারি বিকাল ৩টা ০৫ মিনিটে অনুষ্ঠিত হবে। এআইবিএল ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ডের ট্রাস্টি কমিটির সভা ৫ মে দুপুর ১২টা ৩৫ মিনিটে অনুষ্ঠিত হবে।

এনসিসি ব্যাংক মিউচ্যুয়াল ফান্ডের ট্রাস্টি কমিটির সভা ৩ মে দুপুর ১২টা ৪০ মিনিটে অনুষ্ঠিত হবে। সভায় ফান্ডটির প্রথম প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পরযালোচনা ও প্রকাশ করা হবে।

এল.আর গ্লোবাল মিউচ্যুয়াল ফান্ডের ট্রাস্টি কমিটির সভা ৩ মে দুপুর ১২টা ৩৫ মিনিটে অনুষ্ঠিত হবে। সভায় ফান্ডটির দ্বিতীয় প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পরযালোচনা ও প্রকাশ করা হবে।

এশিয়ান টাইগার সন্ধানী গ্রোথ ফান্ডের ফান্ডের ট্রাস্টি কমিটির সভা ৩ মে দুপুর ১২টা ৫৫ মিনিটে অনুষ্ঠিত হবে। সভায় ফান্ডটির তৃতীয় প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পরযালোচনা ও প্রকাশ করা হবে।

রিলায়েন্স ওয়ান মিউচ্যুয়াল ফান্ডের ট্রাস্টি কমিটির সভা ৩ মে দুপুর ১২টা ৪৫ মিনিটে অনুষ্ঠিত হবে। সভায় ফান্ডটির তৃতীয় প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পরযালোচনা ও প্রকাশ করা হবে।

 

বাণিজ্য প্রতিদিন/ এসকেএস

শেয়ার

পাঠকের মতামত

প্রাইম ফাইন্যান্স ফার্স্ট মিউচুয়াল ফান্ডের বোর্ড সভা ২৮ জুলাই

পুঁজিবাজারের তালিকাভুক্ত প্রাইম ফাইন্যান্স ফার্স্ট মিউচুয়াল ফান্ডের পরিচালনা পর্ষদের বোর্ড সভা আগামী ২৮ জুলাই অনুষ্ঠিত ...

মেরিকোর বোর্ড সভা ২৯ জুলাই

পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি মেরিকো বাংলাদেশ লিমিটেডের পরিচালনা পর্ষদের বোর্ড সভা আগামী ২৯ জুলাই অনুষ্ঠিত হবে। ...