
ভারতসহ তিন দেশের নাগরিকদের ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে মধ্যপ্রাচ্যের দেশ সৌদি আরব। ফলে এসব দেশের নাগরিকরা এখন সৌদিতে প্রবেশ করতে পারবেন না।
সৌদির সরকারি নথি অনুযায়ী, করোনা সংক্রমণ বাড়তে থাকায় এসব দেশের ওপর নিষেধাজ্ঞা আনা হয়েছে। খবর ইন্ডিয়ান এক্সপ্রেস।
মঙ্গলবার সৌদির বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ এই নিষেধাজ্ঞা জারি করেছে। এক বিবৃতিতে বলা হয়েছে, ভারত, ব্রাজিল এবং আর্জেন্টিনা এই তিন দেশে চলাচলে নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। ফলে সৌদি থেকে কেউ এই তিন দেশে ভ্রমণ করতে পারবে না। আবার এই তিন দেশ থেকেও সৌদিতে ভ্রমণ করা যাবে না।
এছাড়া যে কোনো ব্যক্তি সৌদি আরবে যাওয়ার ১৪ দিন আগে এই তিন দেশে ভ্রমণ করে থাকলে তারাও নতুন এই নিষেধাজ্ঞার আওতায় পড়বেন বলে জানানো হয়েছে।
গত ডিসেম্বরে প্রথম চীনে করোনার উপস্থিতি ধরা পড়ে। এখন পর্যন্ত করোনা সংক্রমণ ও মৃত্যুতে শীর্ষে রয়েছে যুক্তরাষ্ট্র। তবে সাম্প্রতিক সময়ে ভারত এবং ব্রাজিলেও সংক্রমণ লাফিয়ে লাফিয়ে বাড়ছে।
এদিকে, ওমরাহ পালনের জন্য কাবা ঘর খুলে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সৌদি। আগামী ৪ অক্টোবর থেকে মুসল্লিদের জন্য কাবা খুলে দেওয়া হচ্ছে। ফলে মুসল্লিরা আবারও ওমরাহ পালন করতে পারবেন।
সৌদি আরবের স্বরাষ্ট্র মন্ত্রণালয় মঙ্গলবার এক বিবৃতিতে কাবা ঘর খুলে দেওয়ার বিষয়টি নিশ্চিত করেছে। বিশ্বজুড়ে করোনা মহামারি পরিস্থিতির কারণে গত মার্চ মাস থেকেই কাবা ঘর বন্ধ রাখা হয়েছে।
দীর্ঘ ৬ মাসের বেশি সময় পর অবশেষে ওমরাহ পালনের জন্য কাবার দরজা উন্মুক্ত করতে যাচ্ছে সৌদি প্রশাসন। দীর্ঘদিন ধরে কাবা ঘর বন্ধ করে রাখায় এ বছর ওমরাহ পালন নিয়ে অনেকটাই হতাশায় ছিলেন মুসল্লিরা। তাদের জন্য এটা আনন্দের খবর যে এ বছরই তারা ওমরাহ পালন করতে পারবেন।
- ১শিক্ষকদের অবশ্যই প্রশিক্ষণ গ্রহণ করতে হবে: শিক্ষামন্ত্রী
- ২সংবিধান রক্ষা করেছি, নতুন সরকার দেশ চালাচ্ছে, এসব আমারই কৃতিত্ব
- ৩শেরপুর সীমান্তে ভারতীয় মদসহ ২ চোরাকারবারি আটক
- ৪২০২৭ সালে ৩১ কোটি মানসম্পন্ন বই বিতরণ করা হবে : শিক্ষামন্ত্রী
- ৫কয়রায় প্রাথমিক বিদ্যালয়ের এসএমসি’র সদস্য মনোনয়নে বিতর্ক
- ৬ধর্মকে রাজনৈতিক হাতিয়ার বানিয়ে বিভেদ সৃষ্টির অপচেষ্টা চলছে : তথ্যমন্ত্রী
- ৭আত্মঘাতী বোমা হামলায় পাকিস্তানের ১২ সেনাসহ ১৫ জন নিহত
- ৮মজুরি বৃদ্ধির দাবিতে চা-শ্রমিকদের কর্মবিরতি ও বিক্ষোভ
- ৯কুষ্টিয়া জেলা পরিষদ গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন
- ১০মতিঝিল মেট্রোরেল স্টেশনের নিচে বোমা সদৃশ বস্তু, নিষ্ক্রিয় করেছে পুলিশ
- ১মতিঝিল মেট্রোরেল স্টেশনের নিচে বোমা সদৃশ বস্তু, নিষ্ক্রিয় করেছে পুলিশ
- ২যুক্তরাষ্ট্রের নতুন ঘোষণায় সর্বনিম্ন ১০ শতাংশ শুল্ক পাচ্ছে বাংলাদেশ
- ৩শেরপুরে হাতি সংরক্ষণে জনসচেতনতা বিষয়ক তিনদিনব্যাপী প্রশিক্ষণ
- ৪পাটশিল্পের স্বর্ণযুগ ফেরাতে যবিপ্রবির দুই শিক্ষার্থীর এআই অ্যাপ ‘ম্যাটেরিও’
- ৫বাংলাদেশ-ভারতের পণ্য আমদানিতে মার্কিন শুল্ক ১০ শতাংশ
- ৬কয়রায় জুলাই বিপ্লবের শহীদ ও আহতদের স্মরণে ছাত্রশিবিরের দোয়া অনুষ্ঠান
- ৭বৃষ্টিমুখর পরিবেশে ঢাকার বায়ুর মান ‘ভালো’
- ৮লক্ষ্মীপুরে বিদেশি পিস্তল, গুলি ও মাদক সেবনের সরঞ্জাম উদ্ধার
- ৯চাঁদপুরে বিজয়ী’র উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প
- ১০রাজনগরে যাবজ্জীবন সাজা ও একাধিক মামলার পরোয়ানাভুক্ত আসামি গ্রেপ্তার





পাঠকের মতামত