প্রকাশিত: এপ্রিল ২৯, ২০২১ ৪:০১ পিএম

৫ মে থেকে মাঠে গড়ানোর কথা ছিল মেয়েদের লিগ ফুটবল। কিন্তু সেটা এখন আর হচ্ছে না। পিছিয়ে গেছে আসরের বাকি অংশের খেলার শুরুর সূচি।

ঈদের আগে মেয়েদের কোনো খেলা হচ্ছে না। ঈদের ছুটি শেষে টুর্নামেন্টটি শুরু হবে ১৯ মে। সূচি পাল্টে এমন সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) মহিলা ফুটবল উইং কমিটি।

বাফুফে’র নারী উইংয়ের চেয়ারপার্সন মাহফুজা আক্তার কিরণ বলেন, ‘আমরা ১৯ মে লিগ শুরু করার সিদ্ধান্ত নিয়েছি। ঈদের পর খেলা শুরু করব। যাতে করে ক্লাবগুলো কোভিড-১৯ টেস্ট করে অনুশীলনের জন্য আরও একটু বাড়তি সময় পায়।’

এর আগে ৩১ মার্চ নারী ফুটবল লিগ শুরু হয়। এক রাউন্ড শেষ হওয়ার পর ৫ এপ্রিল থেকে কঠোর লকডাউন শুরু হলে খেলা বন্ধ হয়ে যায়।

শেয়ার

পাঠকের মতামত

জার্মানির নতুন প্রধান কোচ ক্লপ

জুলিয়ান নাগেলসম্যানের পদত্যাগ এবং বিশ্বকাপ ফুটবলে জার্মানির হতাশাজনক পারফরম্যান্সের পর জার্মানি জাতীয় দলের নতুন প্রধান ...

গোল বন্যার ম্যাচে ফ্রান্সকে হারিয়ে বিশ্বকাপে তৃতীয় ইংল্যান্ড

আর্জেন্টিনার বিপক্ষে সেমিফাইনালে অতিরিক্ত রক্ষণাত্মক ফুটবল খেলার দরুন তীব্র সমালোচনার মুখে পড়েছিল ইংল্যান্ড। অন্যদিকে টুর্নামেন্টজুড়ে ...

ফিফা নির্বাচনে ইনফান্তিনোর ওপর থেকে সমর্থন প্রত্যাহার করল জার্মানি

ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোর বিরুদ্ধে ইউরোপের অসন্তোষ আরও স্পষ্ট হয়ে উঠছে। জার্মান ফুটবল অ্যাসোসিয়েশন (ডিএফবি) ...