
দেশের অন্যতম প্রাচীন শিল্পগোষ্টি মুন্নু গ্রুপের অন্যতম প্রতিষ্ঠান মুন্নু এগ্রো অ্যান্ড জেনারেল মেশিনারি লিমিটেড (MAGML) মুজিববর্ষে গ্রামাঞ্চলে সাধারণ মানুষের চিকিৎসা সুবিধা প্রাপ্তির জন্য পল্লী অ্যাম্বুলেন্স প্র্স্তুতকরণ ও বিপণন শুরু করেছে।
বেসরকারী সমাজ উন্নয়ন সংস্থা ‘উদ্দীপন’এর অর্থায়নে মুন্নু এগ্রো অ্যান্ড জেনারেল মেশিনারি লিমিটেড ‘উদ্দীপন অ্যাম্বুলেন্স’ প্রস্তুতকরণ ও বিতরণ কর্মসূচী বাস্তবায়ন করছে। ২৫ মে বিকেলে মুন্নু এগ্রোর কারখানা ধামরাই উপজেলার ইসলামপুর থেকে চট্টগ্রাম জেলার বাঁশখালী উপজেলা, কুমিল্লার দাউদকান্দি উপজেলা, পটুয়াখালীর বাউফল উপজেলা, পিরোজপুরের সদর উপজেলা এবং কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলায় এই অ্যাম্বুলেন্স হস্তান্তর করা হয়েছে।
আগামী জুন মাসে আরো বেশ কয়েকটি জেলায় এই অ্যাম্বুলেন্স বিতরণ করা হবে। পর্যায়ক্রমে সমগ্র দেশে এই অ্যাম্বুলেন্স বিতরণ করা হবে। উদ্দীপন এর গ্রামাঞ্চলে সদস্যদেরকে সহজ শর্তে ঋনদানের মাধ্যমে এই অ্যাম্বুলেন্স কর্মসূচী চালু করা হয়েছে। অন্যদিকে পল্লী সঞ্চয় ব্যাংকও মুন্নু গ্রুপ প্রস্তুতকৃত এই পল্লী অ্যাম্বুলেন্স কর্মসূচী বিভিন্ন জেলায় বাস্তবায়ন করছে।
এই কর্মসূচীতে স্বল্প বিনিয়োগে স্বাবলম্বী হওয়ার একটি সুবর্ণ সুযোগ রয়েছে। সারাদেশে গ্রামাঞ্চলে দরিদ্র জনগোষ্টি অসুস্থতার কারনে জরুরীভাবে নিকটবর্তী স্থানীয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কিংবা জেলা সদরে হাসপাতালে রোগী পরিবহনের জন্য অ্যাম্বুলেন্স সুবিধা না পাওয়ায় সাধারণ মানুষের জরুরী চিকিৎসায় মারাত্মক সমস্যা হচ্ছে।
পল্লী অঞ্চলের এই সকল জরুরী রোগীদের পরিবহনের জন্য কাচা সড়ক, আধাপাকা সড়ক এবং পাকা সড়কে চলাচলের উপযোগী উদ্দীপন অ্যাম্বুলেন্স এর কোন বিকল্প নেই। এ বিষয়টি বিবেচনা করে পল্লী সঞ্চয় ব্যাংক এবং বেসরকারী সমাজ উন্নয়ন সংস্থা ‘উদ্দীপন’তাদের সমিতির সদস্যদের আত্ম-কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি সহ দরিদ্র জরুরী রোগীদের স্বল্প মূল্যে রোগী পরিবহন সেবা প্রদানের লক্ষ্যে এই অ্যাম্বুলেন্স প্রকল্প গ্রহণ করেছে যা বাস্তবায়ন করছে মুন্নু গ্রুপ।
একই বাহন যাতায়াতের বাইক হিসাবে এবং রোগী পরিবহনের জন্য অ্যাম্বুলেন্স হিসাবে ব্যবহৃত হবে। এই অ্যাম্বুলেন্সে জরুরী রোগীর তাৎক্ষণিক চিকিৎসাসেবা দেয়ার জন্য কিটসহ অক্সিজেন সিলিন্ডার, ফ্যান, স্ট্রেচার, ফাস্ট এইড বক্স, অ্যাম্বুলেন্স সাইরেন ইত্যাদি সুবিধা রয়েছে। অন্যদিকে ৮জন যাত্রী পরিবহনের বাইক হিসাবেও এটা উপযোগী গাড়ী।
‘উদ্দীপন’ এর সদস্যবৃন্দ সাধারণত নিম্ন আয়ের মানুষ। এই নিম্ন আয়ের মানুষদের স্বল্প সুদে ঋণ প্রদান করে আয়বর্ধন মূলক প্রকল্প উদ্দীপন অ্যাম্বুলেন্স প্রদান করা হচ্ছে। এই নিম্ন আয়ের মানুষ অর্থ উপার্জন করে স্বাবলম্বী হচ্ছে এবং ক্ষূদ্র উদ্যোক্তা হিসাবে প্রতিষ্ঠিত হচ্ছে।
অন্যদিকে গ্রামীন জনগোষ্টি স্বাস্থ্য সেবায় যাতায়াত সুবিধা পাচ্ছে। পল্লী সঞ্চয় ব্যাংক এবং উদ্দীপন এর মাধ্যমে সারাদেশে বিভিন্ন জেলায় এই অ্যাম্বুলেন্স বিতরণ কার্যক্রম চলছে। অ্যাম্বুলেন্স বিতরণের পূর্বে গ্রাহকদের এই অ্যাম্বুলেন্স গাড়ী চালানো, রক্ষণাবেক্ষণ ও মেরামত সম্পর্কে এবং প্রাথমিক স্বাস্থ্য বিধান বিশেষ করে রোগী পরিবহনের সময় অক্সিজেন ব্যবহার সম্পর্কে দিনব্যাপী হাতে কলমে প্রশিক্ষণ প্রদান করা হয়।
এই কর্মসূচীর ফলে গ্রামীন দরিদ্র মানুষ অ্যাম্বুলেন্স সুবিধা পাবে, অসুস্থ রোগী দ্রুত চিকিৎসা সুবিধা পাবে, দরিদ্র জনগোষ্টির চলাচল সহজ হবে, দরিদ্র মানুষের আত্ম-কর্মসংস্থান হবে এবং সর্বোপরি দেশের অর্থনীতি উন্নয়নে অধিকতর গুরুত্বপূর্ণ অবদান রাখা সম্ভব হবে।
গতকাল (২৫ মে) মঙ্গলবার এই উদ্দীপন অ্যাম্বুলেন্স গ্রাহকদের নিকট হস্তান্তর করেন ‘উদ্দীপন’এর ডাইরেক্টর অপারেশনস মোঃ সগির হোসেন, সহকারী পরিচালক মাইক্রো ফাইন্যান্স মোঃ জাহিদুল ইসলাম এবং সহকারী পরিচালক প্রশাসন মাহবুব উল আলমসহ ঢাকা জোনাল ম্যানেজার এবং স্থানীয় শাখা ব্যবস্থাপক প্রমূখ।
অন্যদিকে মুন্নু এগ্রো অ্যান্ড জেনারেল মেশিনারি লিঃ এর নির্বাহী পরিচালক অপারেশনস প্রকৌশলী এবিএম আবদুল আলিম, নির্বাহী পরিচালক (প্রশাসন ও জনসংযোগ) মোঃ আবদুল আউয়াল, হেড অফ প্রডাকশন প্রকৌশলী কুন্দন শর্মা এবং প্রতিষ্ঠানের উর্ধতন কর্মকর্তাবৃন্দ এ সময় উপস্থিত ছিলেন।
- ১রোববার চট্টগ্রাম ও কক্সবাজারে যাবেন প্রধানমন্ত্রী
- ২হাসিনার নির্দেশে গুম করা হয়েছিল সালাহউদ্দিন আহমদকে
- ৩সড়ক-বাড়িতে দূষিত পানি, স্বাস্থ্যঝুঁকিতে সরিষাবাড়ীবাসী
- ৪গ্যাস-বিদ্যুৎ সংকটে শিল্পকারখানা, ঋণের সুদ মওকুফ চায় চট্টগ্রাম চেম্বার
- ৫বাংলা কিউআর ব্যবহারে চাঁদাবাজি ও জাল নোটের ঝুঁকি কমবে : গভর্নর
- ৬সিলেটে সড়ক দুর্ঘটনায় নিহত প্রত্যেকের পরিবার পাবে ৫ লাখ টাকা
- ৭৪২ কৃতী শিক্ষার্থীকে বৃত্তি ও সম্মাননা দিল মোড়লগঞ্জ মডেল একাডেমি
- ৮ইরানের শর্ত পুরোপুরি মানলেই খুলবে হরমুজ প্রণালি: আইআরজিসি
- ৯অসহায় মায়ের ৫০০ টাকার ভাড়ার জন্য চুল বিক্রি, তবু জোটেনি ঘর
- ১০দেশে বিনিয়োগ করতে চায় গুগল-মেটা-টিকটক: আইসিটি মন্ত্রী
- ১সিন্ডিকেট-মজুদদারির বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইন প্রয়োগ করবে সরকার
- ২সাতক্ষীরা-ভেটখালী সড়কে বড় বড় খানাখন্দ, চলাচলে চরম ভোগান্তি
- ৩আখাউড়ায় শাহপীর কল্লা শহীদ’র ওরস সোমবার শুরু
- ৪অসময়ে তরমুজ চাষে কৃষকের দৃষ্টান্ত স্থাপন
- ৫চিকিৎসক সমাজের পেশাগত উৎকর্ষতার উজ্জ্বল দৃষ্টান্ত ড্যাব
- ৬সমনবাগ চা বাগানে ৫০০ টাকা মজুরির দাবিতে গণবিক্ষোভ
- ৭ভরিতে ফের ৪৩৭৪ টাকা বাড়লো সোনার দাম
- ৮কাপাসিয়ায় বাবার খরিদকৃত জমি দখল চেষ্টা, থানায় মেয়ের অভিযোগ
- ৯আমরা বৈষম্যহীন সমাজব্যবস্থা প্রতিষ্ঠা করতে চাই: শিক্ষামন্ত্রী
- ১০সিরাজগঞ্জে ট্রাকের ধাক্কায় বাসচালকসহ নিহত ২, আহত ১০





পাঠকের মতামত