
চার বছর পরপর ফুটবল বিশ্বকাপের জন্য সারা বিশ্বের ফুটবলপ্রেমীরা আগ্রহ থাকে। সম্প্রতি ফিফার কংগ্রেসে সৌদি আরব দুই বছর পর পর ফুটবল বিশ্বকাপ করার ব্যাপারে প্রস্তাব দেয়। সৌদির প্রস্তাবের ভিত্তিতে ফিফার ভার্চুয়াল প্রেস কনফারেন্সে এ নিয়ে আলোচনাও হয়।
দুই বছর পরপর বিশ্বকাপ আয়োজনের ব্যাপারে ফিফা সম্ভাব্যতা যাচাই করতে চায়। এক্ষেত্রে ১৬৬টি দেশ হ্যাঁ প্রস্তাব দিয়েছে। বাংলাদেশও এর পক্ষে আছে। ফিফা কংগ্রেসে বাংলাদেশের প্রতিনিধিত্ব করেছেন বাফুফে সভাপতি কাজী সালাউদ্দিন।
বাংলাদেশ দুই বছর বিশ্বকাপ আয়োজনের সম্ভাব্যতা যাচাইয়ে প্রস্তাবে সম্মতি দিয়েছে। বাফুফে সাধারণ সম্পাদক আবু নাঈম সোহাগ বলেন, ‘দুই বছর পরপর বিশ্বকাপ আয়োজনের সঙ্গে অনেক অনেক বিষয় জড়িত। সকল বিষয় ফিফা বিশ্লেষণ করবে। এজন্য তারা কংগ্রেসের কাছে অনুমোদন চেয়েছিল।
অনেক দেশের মতো বাংলাদেশও হ্যাঁ সম্মতি দিয়েছে।’ বাংলাদেশের মতো ভারতও হ্যাঁ বলে দিয়েছে সম্ভাব্যতা যাচাইয়ের জন্য। বাফুফের নির্বাহী সদস্য মাহফুজা আক্তার কিরণ ফিফারও নির্বাহী সদস্য। তিনি এই বিষয়ে বলেন, ‘ফিফার টেকনিক্যাল, মার্কেটিংসহ আরও অনেক বিভাগ এটা নিয়ে কাজ করবে।
সবাই যার যার অবস্থান এই ব্যাপারে প্রতিবেদন দেবে। এরপর নির্বাহী কমিটি এটি আলোচনা করে পুনরায় কংগ্রেসে উঠাবে।’ দুই বছর পরপর বিশ্বকাপের এই প্রস্তাবে আলোচনা-সমালোচনা দুটিই হচ্ছে। ফিফা সম্ভাব্যতা যাচাইয়ের পর দুই বছর অন্তর অন্তর বিশ্বকাপের সম্ভাবনা বোঝা যাবে।
- ১মার্কিন সিনেটে ভারত-চীনের ওপর ১০০ শতাংশ শুল্ক আরোপের বিল পাস
- ২ড্যাবের চিকিৎসক সমাবেশের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
- ৩দেশে চিংড়ি রপ্তানি কমেছে ৬২ শতাংশ
- ৪বাজার মূলধন বেড়েছে ২ হাজার কোটি টাকা
- ৫সাপ্তাহিক দর পতনের শীর্ষে এস আলম কোল্ড রোল্ড
- ৬ভরিতে ফের ৪৩৭৪ টাকা বাড়লো সোনার দাম
- ৭সাপ্তাহিক গেইনারের শীর্ষে ফারইস্ট ফাইন্যান্স
- ৮সাপ্তাহিক লেনদেনের শীর্ষে সুহৃদ ইন্ডাষ্ট্রিজ
- ৯সিরাজগঞ্জে ট্রাকের ধাক্কায় বাসচালকসহ নিহত ২, আহত ১০
- ১০ডিএসইতে পিই রেশিও কমেছে ১ শতাংশ
- ১চাঁদপুরে ফুটবল মাঠ উদ্বোধন করলেন শেখ ফরিদ আহম্মেদ
- ২চাঁদপুরে একযোগে বদলি ৩১ ইউপি প্রশাসনিক কর্মকর্তা
- ৩মানুষ আস্থা ও বিশ্বাস রাখতে পারবে এমন বিচার বিভাগ চাই: আইনমন্ত্রী
- ৪আগামী রবিবার মহেশখালী আসছেন প্রধানমন্ত্রী
- ৫সংবাদপত্র সমাজের দর্পণ, অপ-সাংবাদিকতা পরিহার করতে হবে
- ৬গাজীপুরে শ্রমিক কল্যাণ ফেডারেশনের দায়িত্বশীল সমাবেশ
- ৭জবির লোক প্রশাসন বিভাগের অ্যালামনাই অ্যাসোসিয়েশন গঠন
- ৮১৫ আগস্ট ৭৫ হাজার অবসরপ্রাপ্ত শিক্ষক-কর্মচারীর হাতে অবসর সুবিধার টাকা
- ৯ব্লু ইকোনমি সম্ভাবনাকে কাজে লাগাতে সরকার বিভিন্ন পরিকল্পনা নিয়েছে
- ১০বাকৃবিতে শুরু হচ্ছে বিএসভিইআরের আন্তর্জাতিক বৈজ্ঞানিক সম্মেলন





পাঠকের মতামত