
সেই ২০০৫ সালে সর্বশেষ পাকিস্তান সফরে গিয়েছিল ইংল্যান্ড। ২০০৯ সালে লাহোরে শ্রীলঙ্কা ক্রিকেট দলের ওপর সন্ত্রাসী হামলার পর থেকে বড় কোনো দলই পাকিস্তানে যেতে রাজি হয়নি। ইংল্যান্ড-অস্ট্রেলিয়া তো নিরাপত্তার ব্যাপারে রীতিমত নাক সিঁটকানো স্বভাবের, তাদের যাওয়ার প্রশ্নই উঠে না।
তবে অবশেষে বরফ গলছে। আগামী বছরের জানুয়ারিতেই পাকিস্তান সফরে যেতে পারে ইংল্যান্ড। যেখানে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলার সম্ভাবনা রয়েছে তাদের। ‘দ্য টাইমস’-এর প্রতিবেদনে এসেছে এমন সম্ভাবনার কথা।
কিন্তু যেখানে এত বছর ধরে নিরাপত্তা শঙ্কায় যায়নি। সেখানে হঠাৎ কেন যাওয়ার কথা ভাবছে ইংল্যান্ড? আসলে করোনা পরিস্থিতি তৈরি করেছে নতুন সম্ভাবনা। মাস কয়েক আগে ইংল্যান্ডের আর্থিক বিপদের সময় যুক্তরাজ্যে খেলতে গিয়েছে পাকিস্তান। সেই কৃতজ্ঞতা থেকেই এবার ফিরতি সফরের কথা ভাবছে ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি)।
প্রতিবেদনে বলা হয়েছে, ‘জানুয়ারিতে পাকিস্তান সফরের ব্যাপারে আলোচনা চলছে ইসিবিতে। সেটা হলে ১৫ বছরের মধ্যে প্রথমবারের মতো সে দেশে সফর করবে ইংল্যান্ড দল। গত গ্রীষ্মে পাকিস্তান যে সাহায্য করেছে, তার কৃতজ্ঞতায় তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলার পরিকল্পনা। যাতে করে পাকিস্তানেও দলগুলোকে যাওয়ার ব্যাপারে উৎসাহিত করা যায়।’
ইসিবি নিশ্চিত করেছে, পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) পক্ষ থেকে তারা আনুষ্ঠানিক আমন্ত্রণ পেয়েছেন। পাকিস্তানে আন্তর্জাতিক ক্রিকেট ফেরাতে তারা বেশ আন্তরিকও। ফলে আগামী বছরের শুরুতে সীমিত ওভারের সিরিজ খেলতে ইংলিশরা পাকিস্তানে যেতে পারে।
তবে ইসিবি এটাও জানিয়েছে, খেলোয়াড় এবং স্টাফদের নিরাপত্তাকে তারা সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে থাকে। কোভিড-১৯ পরিস্থিতি এবং পাকিস্তানের নিরাপত্তা ব্যবস্থা পর্যবেক্ষণের পর চূড়ান্ত সিদ্ধান্ত জানাবে ইসিবি।
- ১জাপানে শক্তিশালী ভূমিকম্পে নিহত বেড়ে ৩৪
- ২বাংলাদেশের জন্য ভ্রমণ সতর্কতা শিথিল করল যুক্তরাষ্ট্র
- ৩টাঙ্গাইলে বাস ট্রাকের সংঘর্ষে শিশুসহ নিহত ৩
- ৪বিএনপি নব্য স্বৈরাচার হওয়ার পথে হাঁটছে : নাহিদ ইসলাম
- ৫ডিজিটাল ট্রেড ও ফ্রিল্যান্সারদের সহায়তায় একাধিক নতুন বিধান
- ৬স্বাস্থ্যখাতে গবেষণায় খুবই কম ব্যয় করা হচ্ছে: জিয়াউদ্দিন হায়দার
- ৭আলোচিত সন্ত্রাসী ডেভিড ইমন কারাগারে
- ৮পাবনায় যমুনা ব্যাংকের উদ্যোক্তা উন্নয়ন প্রশিক্ষণের সমাপনী, সনদ ও ক্রেস্ট বিতরণ
- ৯মৌলিক প্রশিক্ষণ নেওয়া ৫৬ শিক্ষানবিশ এএসপিকে বদলি
- ১০ব্র্যাক ইউনিভার্সিটিতে ‘বাংলা কিউআর’ চালু করল ব্র্যাক ব্যাংক
- ১জবির নতুন ক্যাম্পাস প্রকল্প নিয়ে ভয়ংকর নীলনকশা!
- ২নেশা চক্রের খপ্পরে অচেতন গরু ব্যবসায়ী, উদ্ধারের দুই দিন পর পরিবারের কাছে ফিরিয়ে দিল ‘আজকের তারুণ্য’
- ৩বাল্যবিবাহ ও নারী নির্যাতন প্রতিরোধে ক্রীড়া সামগ্রী বিতরণ ও বৃক্ষরোপণ
- ৪চাঁদপুরে নিষেধাজ্ঞা অমান্য করে ভবন নির্মাণের অভিযোগ
- ৫সরকারি বীজ খোলা বাজারে অবৈধভাবে বিক্রির দায়ে ৭ দিনের কারাদণ্ড
- ৬শুধু নিরাময় নয়, রোগ প্রতিরোধে মনোযোগ দিতে হবে: স্বাস্থ্যমন্ত্রী
- ৭নবীনগর উপজেলা পরিষদে মাতৃদুগ্ধ কর্নার ও নারীদের নামাজের স্থান চালু
- ৮একটি সাক্ষরের ভুলে ভেঙে গেল পাবলিক বিশ্ববিদ্যালয়ে পড়ার স্বপ্ন
- ৯মানবপাচার ও অনলাইন স্ক্যাম প্রতিরোধে কঠোর অবস্থানে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী
- ১০বাকৃবিতে স্নাতক প্রথম বর্ষের শিক্ষার্থীদের কেন্দ্রীয় ওরিয়েন্টেশন অনুষ্ঠিত





পাঠকের মতামত