
ক্লাসরুমে মহানবী হযরত মুহাম্মদ (স)-এর ব্যঙ্গচিত্র প্রদর্শনের জেরে ফ্রান্সে এক শিক্ষকের শিরশ্ছেদ করে হত্যা করা হয়েছে। সন্দেহভাজন হত্যাকারীকেও গুলি করে হত্যা করেছে পুলিশ।
শুক্রবার প্যারিসের উত্তর-পশ্চিমে কনফ্লানস সেইন্তে-হনোরাইন এলাকার একটি রাস্তায় ঘটেছে এ হত্যাকাণ্ড।
নাম গোপন রাখার শর্তে এক পুলিশ কর্মকর্তা বার্তা সংস্থা অ্যাসোসিয়েটেড প্রেসকে বলেন, সন্দেহভাজন হত্যাকারীর হাতে একটি ছুরি ও একটি এয়ারসফট গান ছিল। শিক্ষককে হত্যার স্থান থেকে ৬০০ মিটার দূরে ওই ব্যক্তিকে গুলি করে হত্যা করে পুলিশ।
এ পুলিশ কর্মকর্তা জানান, প্রায় ১০ দিন আগে ইতিহাসের ওই শিক্ষক তার ক্লাসে মহানবী (স)-এর কিছু ব্যঙ্গচিত্র দেখিয়েছিলেন, যা মুসলিমদের কাছে খুবই আপত্তিকর। ওই ব্যাঙ্গচিত্র নিয়ে বিতর্ক আয়োজনের পর থেকেই হত্যার হুমকি পাচ্ছিলেন তিনি।
শুক্রবার নিজ কর্মস্থল মিডল স্কুলটির সামনের সড়কেই হামলার শিকার হন ওই শিক্ষক।
এদিকে, ফ্রান্সের বিচার বিভাগীয় একটি সূত্র বার্তা সংস্থা এএফপি’কে জানিয়েছে, হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত সন্দেহে এক শিশুসহ চারজনকে আটক করা হয়েছে।
এদের মধ্যে এক শিক্ষার্থীর অভিভাবক সম্প্রতি ওই শিক্ষকের বিরুদ্ধে অভিযোগ করেছিলেন বলে জানিয়েছেন এক পুলিশ কর্মকর্তা। তিনি আরও জানান, সন্দেহভাজন হত্যাকারীর কোনও সন্তান স্কুলটিতে পড়ে না। তবে ওই ব্যক্তির পরিচয় প্রকাশ করা হয়নি।
ফরাসি সন্ত্রাসবিরোধী কৌঁসুলী জানিয়েছেন, এ হত্যাকাণ্ডকে সন্ত্রাসী সংগঠনের সঙ্গে সম্পর্কিত বলে মনে করছেন তারা।
শুক্রবার রাতে ঘটনাস্থল পরিদর্শন করেছেন ফরাসি প্রেসিডেন্ট এমান্যুয়েল ম্যাক্রোঁ। তিনি এ হত্যাকাণ্ডকে ‘ইসলামি সন্ত্রাসী হামলা’ বলে মন্তব্য করেছেন।
পুলিশ জনসাধারণকে আপাতত ঘটনাস্থল এড়িয়ে চলার পরামর্শ দিয়েছে।
এরাগনির মেয়র থিবল্ট হাম্বার্ট দ্রুততার সঙ্গে সন্দেহভাজন অপরাধীকে নিষ্ক্রিয় করায় পুলিশের তৎপরতার প্রশংসা করেছেন।
ফ্রান্সের স্বরাষ্ট্রমন্ত্রী জেলাল্ড ডারমানিন জানিয়েছেন, শুক্রবারের এ হামলা পরিস্থিতি মোকাবিলায় একটি ক্রাইসিস সেন্টার চালু করা হয়েছে। এ বিষয়ে তদন্ত চলছে।
সূত্র: আল জাজিরা
- ১ভরিতে ৩৩২৪ টাকা কমিয়ে সোনার নতুন দাম কার্যকর
- ২চট্টগ্রামে ধর্ষণ মামলায় গ্রেপ্তারের পর এনসিপি নেতাকে স্থায়ী বহিষ্কার
- ৩গাজীপুরে মেয়েকে ধর্ষণের ঘটনায় পিতার সশ্রম যাবজ্জীন কারাদন্ড
- ৪ইরানের বিভিন্ন শহরে হামলা ও বিস্ফোরণ
- ৫৮০ দেশের ওপর যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক আরোপ
- ৬ঢাকাসহ দেশের ১০ জেলায় ঝড়ের শঙ্কা
- ৭দেড় বিলিয়ন ডলারের বিনিয়োগ পাইপলাইনে
- ৮ডেঙ্গুতে আরও একজনের মৃত্যু, নতুন রোগী ৪৫০
- ৯মেডিকেল শিক্ষার্থীদের দেশসেবায় এগিয়ে আসার আহ্বান জুবাইদা রহমানের
- ১০অদম্য তরুণ ইসমাইল ইকনের পাশে বাংলাদেশ কৃষি ব্যাংক
- ১কেশবপুরে তিনদিনব্যাপী ফল মেলা’র উদ্বোধন
- ২চাঁদপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভিসি ও প্রো-ভিসিকে ছাত্রদলের শুভেচ্ছা
- ৩চাঁদপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে নতুন ভিসি ও প্রো-ভিসি নিয়োগ
- ৪আকস্মিক বন্যায় কৃষকের স্বপ্ন মূহুর্তেই তছনছ
- ৫তিন কেজি গাঁজাসহ কারবারি ডিবির জালে
- ৬ডেল্টা ব্র্যাক হাউজিংয়ের বোর্ড সভা ২৯ জুলাই
- ৭মাদকসেবী-বখাটেদের চিন্হিত করে আইনের আওতায় আনতে হবে : সাতক্ষীরা জেলা প্রশাসক
- ৮চাঁদপুরে মসজিদের সম্পত্তি ভোগ করার অভিযোগ, মুসল্লিদের বিক্ষোভ
- ৯পেঁয়াজ আমদানি শূন্যের কোঠায় নামিয়ে আনা হবে : কৃষিমন্ত্রী
- ১০রাষ্ট্রপতি চাইলে পদত্যাগ করতে পারবেন, সংবিধানে সেই সুযোগ আছে: স্বরাষ্ট্রমন্ত্রী





পাঠকের মতামত