প্রকাশিত: জুন ৩, ২০২১ ২:২২ পিএম , আপডেট: জুন ৩, ২০২১ ৩:০৪ পিএম

২০২১-২২ অর্থবছরের বাজেট সংসদে উত্থাপনের আগে তা অনুমোদন করেছে মন্ত্রিসভা। ২০২১-২২ অর্থবছরের বাজেটের আকার হচ্ছে ৬ লাখ ৩ হাজার ৬৮১ কোটি টাকা। বৃহস্পতিবার (৩ জুন) বেলা সাড়ে ১২টায় সংসদ ভবনের মন্ত্রিসভার কক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে মন্ত্রিসভার বিশেষ এই বৈঠক হয়।

প্রতিবছরই বাজেট পেশ করার আগে এখানেই মন্ত্রিসভার এই বিশেষ বৈঠক হয়। মন্ত্রিসভার অনুমোদনের পর এই বাজেট প্রস্তাব রাষ্ট্রপতির সই করার জন্য নেওয়া হবে। রাষ্ট্রপতি আবদুল হামিদ তাতে সই করবেন।

সকল আনুষ্ঠানিকতা শেষে আজ বেলা ৩টায় জাতীয় সংসদে অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল ২০২১-২২ অর্থবছরের প্রস্তাবিত বাজেট উপস্থাপন করবেন। এই বাজেটের শিরোনাম রাখা হয়েছে ‘জীবন-জীবিকায় প্রাধান্য দিয়ে সুদৃঢ় আগামীর পথে বাংলাদেশ’।

অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল স্বাধীন বাংলাদেশের ৫০তম তথা ২০২১-২২ অর্থবছরের এই বাজেট জাতীয় সংসদে উপস্থাপন করবেন। বর্তমান সরকারের এটি টানা ১৩তম এবং অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামালের তৃতীয় বাজেট।

শেয়ার

পাঠকের মতামত

গ্যাস-বিদ্যুৎ সংকটে শিল্পকারখানা, ঋণের সুদ মওকুফ চায় চট্টগ্রাম চেম্বার

গ্যাস ও বিদ্যুৎ সরবরাহে দীর্ঘস্থায়ী সংকটে শিল্পকারখানার উৎপাদন ব্যাহত হয়ে ব্যাপক আর্থিক ক্ষতি হচ্ছে। এ ...

২০২৭ শিক্ষাবর্ষের বিনামূল্যের বই ছাপাতে ৯৪৮ কোটি টাকা অনুমোদন

আগামী ২০২৭ শিক্ষাবর্ষের প্রাথমিক, ইবতেদায়ি, মাধ্যমিক, দাখিল ও কারিগরি স্তরের বিনামূল্যের পাঠ্যপুস্তক মুদ্রণ, বাঁধাই ও ...

বিশ্বব্যাংক এআই-এর কারণে উন্নত দেশগুলোতে চাকরি হারানোর ঝুঁকি তিন গুণ বেশি

জেনারেটিভ এআই-এর কারণে উন্নত দেশগুলোতে চাকরি হারানোর ঝুঁকি উন্নয়নশীল দেশের তুলনায় প্রায় তিন গুণ বেশি ...

এফবিসিসিআইয়ের নতুন প্রশাসককে সম্মিলিত ব্যবসায়ী পরিষদের শুভেচ্ছা

বাংলাদেশের ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার্স অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (এফবিসিসিআই)-এর নবনিযুক্ত প্রশাসক ...