প্রকাশিত: অক্টোবর ১৭, ২০২০ ১০:২১ এএম

প্রায় সাত দশক পর আবারও কোনও নারীর মৃত্যুদণ্ড কার্যকর করতে যাচ্ছে যুক্তরাষ্ট্র। আগামী ৮ ডিসেম্বর লিসা মন্টগোমারি নামে ওই আসামিকে বিষপ্রয়োগে মৃত্যুদণ্ড কার্যকর করা হবে। শুক্রবার এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে মার্কিন বিচার বিভাগ।

২০০৪ সালে মিসৌরিতে এক অন্তঃসত্ত্বা নারীকে শ্বাসরোধে হত্যা করেছিলেন লিসা। ইন্ডিয়ানার টেরে হাউতে কারাগারে বিষাক্ত ইনজেকশন পুশ করে তার মৃত্যু নিশ্চিত করা হবে।

অপহরণের পর হত্যার দায় প্রমাণিত হওয়ায় ২০০৭ সালে লিসার মৃত্যুদণ্ডের রায় দিয়েছিলেন মিসৌরির একটি জেলা আদালত।

তবে তার আইনজীবি কেলি হেনরির দাবি, লিসা মন্টগোমারি ছোটবেলায় নির্যাতনের শিকার হয়েছিলেন এবং বর্তমানে মানসিকভাবে অসুস্থ। একারণে তিনি বেঁচে থাকার যোগ্য।

সবশেষ ১৯৫৩ সালে মিসৌরিতে গ্যাস চেম্বারে বসিয়ে বনি হেডি নামে এক নারী আসামির মৃত্যুদণ্ড কার্যকর করেছিল মার্কিন প্রশাসন।

শুক্রবার মার্কিন বিচার বিভাগ আরও জানিয়েছে, আগামী ১০ ডিসেম্বর ব্র্যান্ডন বার্নার্ড নামে আরেক ব্যক্তির মৃত্যুদণ্ডের দিন ধার্য করা হয়েছে। ১৯৯৯ সালে দুই যুব মন্ত্রীকে হত্যার অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে।

এ দুইজনের মৃত্যুদণ্ড হতে চলেছে চলতি বছর যুক্তরাষ্ট্রে অষ্টম ও নবম মৃত্যুদণ্ড কার্যকরের ঘটনা।

গত জুলাইয়ে প্রায় ১৭ বছরের বিরতি ভেঙে আবারও মৃত্যুদণ্ড কার্যকর শুরু করেছে ট্রাম্প প্রশাসন। সবশেষ ২০০৩ সালে ব্যবহৃত তিনটি ওষুধের মিশ্রণে মৃত্যুদণ্ডের বদলে মাত্র একটি বিষাক্ত ওষুধ ব্যবহারের নীতিও চালু করেছে তারা।

সূত্র: রয়টার্স

শেয়ার

পাঠকের মতামত

আত্মঘাতী বোমা হামলায় পাকিস্তানের ১২ সেনাসহ ১৫ জন নিহত

পাকিস্তানের উত্তর-পশ্চিমাঞ্চলের খাইবার পাখতুনখাওয়া প্রদেশে আত্মঘাতী বোমা হামলায় ১২ সেনাসহ ১৫ জন নিহত হয়েছেন। শুক্রবার ...

দিল্লিতে পুলিশের সব ছুটি বাতিল

দিল্লিতে চলমান শিক্ষার্থী বিক্ষোভ এবং আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির আশঙ্কায় কঠোর পদক্ষেপ নিয়েছে দিল্লি পুলিশ। পরবর্তী ...