
প্রস্তাবিত ২০২১-২২ অর্থবছরেও দেশের তৈরি পোশাক রপ্তানিতে অতিরিক্ত এক শতাংশ প্রণোদনা প্রদান অব্যাহত রাখার প্রস্তাব দিয়েছেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল।
বৃহস্পতিবার (৩ জুন) দুপুর ৩টায় একাদশ জাতীয় সংসদের ত্রয়োদশ বাজেট অধিবেশনে অর্থমন্ত্রী এই প্রস্তাব দেন।
অর্থমন্ত্রী বলেন, ‘প্রধামন্ত্রীর নির্দেশে ২০১৯-২০ অর্থবছরে বস্ত্র ও তৈরি পোশাক শিল্প খাতে বিদ্যমান বিভিন্ন রফতানি প্রণোদনার সঙ্গে ১ শতাংশ হারে অতিরিক্ত প্রণোদনা দেওয়া শুরু হয়। ফলে ওই খাতে করোনাভাইরাসজনিত মহামারির প্রভাব সফলভাবে মোকাবিলায় সক্ষম হয়েছে।’
তিনি বলেন, ‘চলতি অর্থবছরে এ ধারা অব্যাহত রাখার ফলে বস্ত্র ও তৈরি পোশাক শিল্প খাত ঘুরে দাঁড়ায় এবং বিশ্বব্যাপী করোনা পরিস্থিতি বিদ্যমান থাকার পরও আশানুরূপ রফতানি অর্জন করে। এ কারণে আগামী অর্থবছরেও ১ শতাংশ হারে এই অতিরিক্ত রফতানি প্রণোদনা অব্যাহত রাখার প্রস্তাব করছি।’
এদিন ২০২১-২২ অর্থবছরের জন্য অর্থমন্ত্রী ৬ লাখ তিন হাজার ৬৮১ কোটি টাকার প্রস্তাবিত বাজেট ঘোষণা করেন। এটি তার তৃতীয় বাজেট ঘোষণা। প্রস্তাবিত এই বাজেটে ঘাটতি ধরা হয়েছে জিডিপির ছয় দশমিক দুই শতাংশ। জাতীয় রাজস্ব বোর্ডের মাধ্যমে রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা তিন লাখ ৩০ হাজার কোটি ধরা হয়েছে।
- ১সড়ক-বাড়িতে দূষিত পানি, স্বাস্থ্যঝুঁকিতে সরিষাবাড়ীবাসী
- ২গ্যাস-বিদ্যুৎ সংকটে শিল্পকারখানা, ঋণের সুদ মওকুফ চায় চট্টগ্রাম চেম্বার
- ৩বাংলা কিউআর ব্যবহারে চাঁদাবাজি ও জাল নোটের ঝুঁকি কমবে : গভর্নর
- ৪সিলেটে সড়ক দুর্ঘটনায় নিহত প্রত্যেকের পরিবার পাবে ৫ লাখ টাকা
- ৫৪২ কৃতী শিক্ষার্থীকে বৃত্তি ও সম্মাননা দিল মোড়লগঞ্জ মডেল একাডেমি
- ৬ইরানের শর্ত পুরোপুরি মানলেই খুলবে হরমুজ প্রণালি: আইআরজিসি
- ৭অসহায় মায়ের ৫০০ টাকার ভাড়ার জন্য চুল বিক্রি, তবু জোটেনি ঘর
- ৮দেশে বিনিয়োগ করতে চায় গুগল-মেটা-টিকটক: আইসিটি মন্ত্রী
- ৯শেয়ারবাজারে বন্ধ প্রতিষ্ঠানের সংখ্যা দাঁড়াল ৩৫
- ১০মা মাছ রক্ষায় হাওরে হচ্ছে ‘মিঠা পানির মাছের অভয়াশ্রম’
- ১সিন্ডিকেট-মজুদদারির বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইন প্রয়োগ করবে সরকার
- ২সাতক্ষীরা-ভেটখালী সড়কে বড় বড় খানাখন্দ, চলাচলে চরম ভোগান্তি
- ৩চাঁদপুরে ১৫০ ঘন্টা বিদ্যুৎবিহীন অর্ধশতাধিক পরিবার
- ৪অসময়ে তরমুজ চাষে কৃষকের দৃষ্টান্ত স্থাপন
- ৫আখাউড়ায় শাহপীর কল্লা শহীদ’র ওরস সোমবার শুরু
- ৬চিকিৎসক সমাজের পেশাগত উৎকর্ষতার উজ্জ্বল দৃষ্টান্ত ড্যাব
- ৭সমনবাগ চা বাগানে ৫০০ টাকা মজুরির দাবিতে গণবিক্ষোভ
- ৮ভরিতে ফের ৪৩৭৪ টাকা বাড়লো সোনার দাম
- ৯কাপাসিয়ায় বাবার খরিদকৃত জমি দখল চেষ্টা, থানায় মেয়ের অভিযোগ
- ১০আমরা বৈষম্যহীন সমাজব্যবস্থা প্রতিষ্ঠা করতে চাই: শিক্ষামন্ত্রী





পাঠকের মতামত