
রাউল গঞ্জালেসের পর, ইকার ক্যাসিয়াস, এরপর রিয়াল মাদ্রিদের নেতৃত্বের আর্মব্যান্ড উঠেছিল সার্জিও রামোসের বাহুতে। এবার বিদায় নিলেন সার্জিও রামোসও। নেতৃত্বের ধারাবাহিকতা তো থাকবেই। তাহলে কে হবেন রিয়াল মাদ্রিদের পরবর্তী অধিনায়ক?
স্প্যানিশ লা লিগার জায়ান্ট ক্লাবটি সার্জিও রামোসের উত্তরসূরি হিসেবে নেতৃত্বের আসনের জন্য বেছে নিলো ব্রাজিলিয়ান মিডফিল্ডার মার্সেলোকে। রিয়ালের পরবর্তী অধিনায়ক হিসেবে নেতৃত্বর আর্মব্যান্ড পরবেন মার্সেলো।
সে সঙ্গে একটি ইতিহাসেরও জন্ম দিলেন ব্রাজিলিয়ান এই মিডফিল্ডার। ১১৭ বছর পর স্পেনের বাইরে কোনো ফুটবলারকে অধিনায়ক হিসেবে বেছে নিল মাদ্রিদের এই ঐতিহ্যবাহী ক্লাবটি। সর্বশেষ ১৯০৪ সালে রিয়াল মাদ্রিদের কোনো অধিনায়ক ছিলেন নন-স্প্যানিশ। এরপর গত ১১৭ বছর স্প্যানিশ ফুটবলারের কাঁধেই উঠেছে ক্লাবটির নেতৃত্বের গুরু দায়িত্ব।
১১৭ বছর আগে সর্বশেষ রিয়াল মাদ্রিদের বিদেশি অধিনায়ক ছিলেন ফেডেরিকো রেভুয়েলতো। তিনি ছিলেন গুয়েতেমালার ফুটবলার।
রিয়াল মাদ্রিদদের ঐতিহ্য হচ্ছে, নেতৃত্বের জন্য এমন একজনকে বেছে নেয়া, যিনি দীর্ঘদিন ক্লাবের প্রথম একাদশের ফুটবলার। সার্জিও রামোসের বিদায়ের পর এই কৃতিত্বটি এখন শুধুই ব্রাজিলিয়ান মিডফিল্ডার মার্সেলোর। ১৫ বছর ধরে লজ ব্লাঙ্কোজদের হয়ে খেলছেন তিনি।
- ১গণভোটের রায় বাস্তবায়নে লংমার্চের ঘোষণা ১১ দলের
- ২ইউনিয়ন ক্যাপিটালে চেয়ারম্যান নিয়োগ
- ৩জুলাইয়ে দেশজুড়ে সড়ক দুর্ঘটনায় নিহত ৪১৬, আহত ৬২৯
- ৪ইসলামিক ফাইন্যান্সের রোববার লেনদেন বন্ধ
- ৫আইসিএসবির প্রেসিডেন্ট নির্বাচিত হলেন মোহাম্মদ শাহজাহান
- ৬পদ্মা লাইফ ইন্স্যুরেন্সের রোববার লেনদেন চালু
- ৭চাঁদপুরে অযত্নে অবহেলায় নষ্ট হচ্ছে কোটি টাকার গাড়ি
- ৮জলবায়ু পরিবর্তনের বিরুপ প্রভাবে আজ ঢাকার বাতাস অস্বাস্থ্যকর
- ৯বড়লেখায় জুলাই শহীদদের স্মরণে মাসব্যাপী বৃক্ষরোপন কর্মসূচি
- ১০সাউথইস্ট ব্যাংকের কর্পোরেট পরিচালকের শেয়ার বিক্রয়ের ঘোষণা
- ১শহীদদের আত্মত্যাগ জাতির চিরন্তন অনুপ্রেরণা: ইউএনও রোমানা আফরোজ
- ২কুবিতে জুলাই গণ-অভ্যুত্থান দিবসে ‘দায়সারা’ আয়োজনের অভিযোগ
- ৩জুলাইয়ের ডকুমেন্টারি ঘিরে রাষ্ট্রপতির সামনেই হট্টগোল
- ৪কয়রায় দুঃস্থ ও অসহায়দের মাঝে ব্যাটারিচালিত ভ্যান বিতরণ
- ৫কুষ্টিয়ায় ‘জুলাই গণঅভ্যুত্থান দিবসে শহিদ পরিবার ও জুলাই যোদ্ধাদের সংবর্ধনা
- ৬ময়মনসিংহে জুলাই গণঅভ্যুত্থানে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন
- ৭যে ডকুমেন্টারিতে আবু সাঈদের ছবি নেই, সেটা কোনো ডকুমেন্টারি নয়
- ৮চাঁদপুরে শহীদ পরিবারের আকুতি, আমরা টাকা চাইনা হত্যার বিচার চাই
- ৯সন্ত্রাসমুক্ত জঙ্গল সলিমপুর গঠনে প্রস্তুত প্রশাসন : জানালেন ডিআইজি ও এসপি
- ১০২০২৫-২৬ অর্থবছরে রাজস্ব আদায়ের ঘাটতি ৮৭ হাজার কোটি টাকা





পাঠকের মতামত