
মাঠের খেলায় অপরাজিত থেকে ইউরো কাপের নকআউটে পৌঁছেছে ফ্রান্স। আর মাঠের বাইরে এক অন্যরকম জয় পেয়েছেন ফ্রান্সের মুসলিম ফুটবলার পল পগবা।
তার একটি ছোট পদক্ষেপেই ইউরো কাপের আয়োজকরা মুসলিম ফুটবলারদের সামনে মদের বোতল না রাখার সিদ্ধান্ত নিয়েছেন। বিখ্যাত ইংরেজি সংবাদমাধ্যম দ্য টেলিগ্রাফের প্রতিবেদনে জানা গেছে এ খবর।
গত ১৫ জুন (মঙ্গলবার) জার্মানির বিপক্ষে ১-০ গোলে জয়ের ম্যাচে সেরা খেলোয়াড়ের পুরস্কার জিতেছিলেন পল পগবা। পরে কোচের সঙ্গে আসেন সংবাদ সম্মেলনে।
সেখানে বসে দেখতে পান তার সামনে কোক ও পানির বোতলের সঙ্গে একটি হেইনেকেন বিয়ারেরও বোতল রাখা। তাই তিনি সেটি সরিয়ে নিচে নামিয়ে দেন। মূলত নিজের ধর্মীয় বিশ্বাস থেকেই এ কাজটি করেছিলেন পগবা।
এ কারণেই ইউরো কাপের আয়োজকরা সিদ্ধান্ত নিয়েছেন, সামনের দিনগুলোতে আর কোনো মুসলিম ফুটবলারদের সামনে বিয়ারের বোতল রাখা হবে না।
এজন্য আগেই দলগুলোকে জিজ্ঞেস করে নেয়া হবে, সংবাদ সম্মেলনে কোন খেলোয়াড় আসছেন এবং সামনে হেইনেকেন বিয়ারের বোতল রাখা থাকলে তার সমস্যা আছে কি না।
আয়োজকদের এ সিদ্ধান্তের ভিত্তিতেই পগবার আরেক মুসলিম সতীর্থ করিম বেনজেমার সামনে রাখা হয়নি কোনো বিয়ারের বোতল। গত বুধবার রাতে পর্তুগালের বিপক্ষে ২-২ গোলে ড্র করেছিল ফ্রান্স।
সেই ম্যাচে জোড়া গোল করে স্টার অব দ্য ম্যাচ নির্বাচিত হন বেনজেমা। তাই ম্যাচ পরবর্তী সংবাদ সম্মেলনেও আসেন তিনি। সেখানে তার সামনে কোনো বিয়ারের বোতল রাখেননি আয়োজকরা।
অবশ্য স্টার অব দ্য ম্যাচ পুরস্কারটি নেয়ার সময় হেইনেকের লোগো সম্বলিত হোর্ডিং বোর্ডের সামনে দাঁড়িয়েই হাসিমুখে ছবি তুলেছেন বেনজেমা। এর আগে পগবাও একইভাবে ছবি তুলেছিলেন।
- ১ইউনিয়ন ক্যাপিটালে চেয়ারম্যান নিয়োগ
- ২জুলাইয়ে দেশজুড়ে সড়ক দুর্ঘটনায় নিহত ৪১৬, আহত ৬২৯
- ৩ইসলামিক ফাইন্যান্সের রোববার লেনদেন বন্ধ
- ৪আইসিএসবির প্রেসিডেন্ট নির্বাচিত হলেন মোহাম্মদ শাহজাহান
- ৫পদ্মা লাইফ ইন্স্যুরেন্সের রোববার লেনদেন চালু
- ৬চাঁদপুরে অযত্নে অবহেলায় নষ্ট হচ্ছে কোটি টাকার গাড়ি
- ৭জলবায়ু পরিবর্তনের বিরুপ প্রভাবে আজ ঢাকার বাতাস অস্বাস্থ্যকর
- ৮বড়লেখায় জুলাই শহীদদের স্মরণে মাসব্যাপী বৃক্ষরোপন কর্মসূচি
- ৯সাউথইস্ট ব্যাংকের কর্পোরেট পরিচালকের শেয়ার বিক্রয়ের ঘোষণা
- ১০চ্যাম্পিয়ন্স লিগে খেলতে পারেন হামজা চৌধুরী
- ১শহীদদের আত্মত্যাগ জাতির চিরন্তন অনুপ্রেরণা: ইউএনও রোমানা আফরোজ
- ২কুবিতে জুলাই গণ-অভ্যুত্থান দিবসে ‘দায়সারা’ আয়োজনের অভিযোগ
- ৩জুলাইয়ের ডকুমেন্টারি ঘিরে রাষ্ট্রপতির সামনেই হট্টগোল
- ৪কয়রায় দুঃস্থ ও অসহায়দের মাঝে ব্যাটারিচালিত ভ্যান বিতরণ
- ৫কুষ্টিয়ায় ‘জুলাই গণঅভ্যুত্থান দিবসে শহিদ পরিবার ও জুলাই যোদ্ধাদের সংবর্ধনা
- ৬ময়মনসিংহে জুলাই গণঅভ্যুত্থানে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন
- ৭যে ডকুমেন্টারিতে আবু সাঈদের ছবি নেই, সেটা কোনো ডকুমেন্টারি নয়
- ৮চাঁদপুরে শহীদ পরিবারের আকুতি, আমরা টাকা চাইনা হত্যার বিচার চাই
- ৯সন্ত্রাসমুক্ত জঙ্গল সলিমপুর গঠনে প্রস্তুত প্রশাসন : জানালেন ডিআইজি ও এসপি
- ১০২০২৫-২৬ অর্থবছরে রাজস্ব আদায়ের ঘাটতি ৮৭ হাজার কোটি টাকা





পাঠকের মতামত