প্রকাশিত: অক্টোবর ২৯, ২০২০ ৮:৪৯ এএম

সোশ্যাল ইসলামী ব্যাংক লিমিটেড (এসআইবিএল) এর ৫৩ ও ৫৪তম উপশাখার উদ্বোধন করা হয়েছে।

বুধবার (২৮ অক্টোবর) ব্যাংকের প্রধান কার্যালয় থেকে ভার্চুয়াল প্লাটফর্মে আয়োজিত এক অনুষ্ঠানে ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কাজী ওসমান আলী প্রধান অতিথি হিসেবে নোয়াখালীর সেনবাগে সেবারহাট এবং চট্টগ্রামের মীরসরাইয়ে মিঠাছড়া উপশাখা দুটির আনুষ্ঠানিক উদ্বোধন করেন।

এসময় ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালক আবু নাসের চৌধুরী, মো. সিরাজুল হক এবং মো. সামছুল হক, কোম্পানি সচিব আব্দুল হান্নান খান, বিসি অ্যান্ড জিবিডি- এর প্রধান আব্দুল মোতালেব এবং মার্কেটিং অ্যান্ড ব্র্যান্ড কমিউনিকেশন ডিভিশনের প্রধান মো. মনিরুজ্জামান, ব্যাংকের চট্টগ্রাম আঞ্চলের আঞ্চলিক প্রধান (চলতি দায়িত্ব) সৈয়দ মো. সোহেল, জমিদারহাট ও বারৈয়ারহাট শাখার ব্যবস্থাপকসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা অংশ নেন।

শেয়ার

পাঠকের মতামত

এফবিসিসিআইয়ের নতুন প্রশাসককে সম্মিলিত ব্যবসায়ী পরিষদের শুভেচ্ছা

বাংলাদেশের ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার্স অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (এফবিসিসিআই)-এর নবনিযুক্ত প্রশাসক ...

রপ্তানি খাতে ক্ষুদ্র উদ্যোক্তাদের ভূমিকা অপরিসীম: বাণিজ্যমন্ত্রী

দেশের রপ্তানি খাতে ক্ষুদ্র উদ্যোক্তাদের ভূমিকা অপরিসীম বলে উল্লেখ করেছেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আবদুল মুক্তাদির। সোমবার ...

চীনা অর্থনৈতিক অঞ্চলে এক বিলিয়ন ডলারের বেশি বিনিয়োগ হবে: অর্থমন্ত্রী

চট্টগ্রামের আনোয়ারায় গড়ে ওঠা চায়না ইকোনমিক অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল জোনে (সিইআইজেড) শেষ পর্যন্ত এক বিলিয়ন মার্কিন ...