
সাইবার হুমকি মোকাবিলায় সাইবার নিরাপত্তা এবং নিম্নগতির ইন্টারনেট উচ্চগতিতে রূপান্তরের প্রয়োজনীয়তার ওপর গুরুত্বারোপ করে এ বিষয়ে আলোচনা করে সহযোগিতার আশ্বাস দিয়েছে বিশ্বব্যাংকের একটি প্রতিনিধিদল।
মঙ্গলবার (০৩ আগস্ট) ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তাফা জব্বারের সঙ্গে বিশ্বব্যাংকের একটি প্রতিনিধিদল ভার্চ্যুয়াল প্ল্যাটফর্মে সাক্ষাৎ করেন।
বিশ্বব্যাংকের অবকাঠামো বিষয়ক দক্ষিণ এশিয়া আঞ্চলিক পরিচালক গুয়াংঝি চেন প্রতিনিধিদলের নেতৃত্ব দেন। ডাক ও টেলিযোগাযোগ বিভাগের সচিব মো. আফজাল হোসেন এবং বিটিআরসি’র চেয়ারম্যান শ্যাম সুন্দর সিকদার এ সময় উপস্থিত ছিলেন।
বিশ্বব্যাংক প্রতিনিধিদলে বাংলাদেশে বিশ্বব্যাংকের কান্ট্রি ডাইরেক্টর ডানডান চেন, বিশ্বব্যাংক কর্মকর্তা রাজেস রোহাতগি অংশ নেন। তারা টেলিযোগাযোগ খাতের উন্নয়ন বিশেষ করে, ফাইভজি অবকাঠামো, শিক্ষা প্রতিষ্ঠানে ডিজিটাল নেটওয়ার্ক সাপোর্ট এবং সাইবার নিরাপত্তা শক্তিশালীকরণ বিষয়ে মতবিনিময় করেন।
ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী ডিজিটাল সংযোগ সম্প্রসারণসহ সরকারের প্রতিটি মানুষের দোরগোড়ায় ডিজিটাল সংযোগ পৌঁছে দিতে গৃহীত কর্মসূচি ও ভবিষ্যত কর্মপরিকল্পনা তুলে ধরেন।
তিনি বলেন, অতীতের তিনটি শিল্প বিপ্লবে বাংলাদেশ অংশগ্রহণ না করেও প্রধানমন্ত্রী শেখ হাসিনার গতিশীল নেতৃত্বে বাংলাদেশ চতুর্থ শিল্প বিপ্লবের অংশ গ্রহণে প্রস্তুতি সম্পন্ন করেছে।
দুর্গম এলাকাসহ দেশের প্রায় প্রতিটি মানুষের কাছে ডিজিটাল সংযোগ পৌঁছে দেওয়ার চেষ্টা আমাদের অব্যাহত আছে। সরকার এখাতের প্রাইভেট প্রতিষ্ঠানসমূহের জন্য প্রয়োজনীয় সুযোগ তৈরির জন্য নীতিমালাসহ গাইড লাইন প্রণয়ন করছে বলে তিনি উল্লেখ করেন।
বৈঠকে কোভিড-১৯ অতিমারিতে ডাক ও টেলিযোগাযোগ বিভাগের ভূমিকা, বাংলাদেশে ব্রডব্যান্ড সংযোগের বর্তমান চিত্র, টেলিকম খাতের বর্তমান চ্যালেঞ্জসমূহ, চ্যালেঞ্জসমূহ অতিক্রম করতে করণীয় ইত্যাদি প্রতিনিধিদলকে অবহিত করা হয়।
বিটিআরসি’র মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল নাসিম পারভেজ টেলিকমখাতের বিদ্যমান চ্যালেঞ্জসমূহ দূর করতে চারটি সুপারিশ বেঠকে উপস্থাপন করেন।
তিনি সকল শিক্ষা প্রতিষ্ঠানে ব্রডব্যান্ড সংযোগ প্রতিষ্ঠা; ন্যাশনাল সাইবার থ্রেট এনালাইসিস, ডিটেকশন অ্যান্ড প্রিভেনশন সেন্টার বিটিআরসি‘র মাধ্যমে বাস্তবায়ন প্রয়োজনীয়তা তুলে ধরেন।
বিশ্বব্যাংক প্রতিনিধিদল শিক্ষা প্রতিষ্ঠানে ডিজিটাল সংযোগ খুবই গুরুত্বপূর্ণ বলে উল্লেখ করেন। তারা ডিজিটাল প্রযুক্তি ও সংযোগ সম্প্রসারণের ফলে বিদ্যমান সাইবার হুমকি মোকাবেলায় সাইবার নিরাপত্তা এবং নিম্নগতির ইন্টারনেট উচ্চগতিতে রূপান্তরের প্রয়োজনীয়তার ওপর গুরুত্বারোপ করেন। তারা এসব বিষয়ে আরও আলোচনা করবেন বলে জানান।
মন্ত্রী সরকার ও বিশ্বব্যাংকের কৌশলগত আলোচনা ভবিষ্যত সহযোগিতার জন্য ফলপ্রসূ ভূমিকা রাখবে বলে উল্লেখ করেন।
- ১প্রাথমিকের কারিকুলামে যুক্ত হচ্ছে সায়েন্স টয় : ববি হাজ্জাজ
- ২দর বৃদ্ধির শীর্ষে নিটল ইন্স্যুরেন্স
- ৩আড়াই মাসে ভোটার বেড়েছে তিন লাখ ৯ হাজার, মোট ১২ কোটি ৮৬ লাখ
- ৪বিদেশে ঘুরতে ডলারের ঝামেলা শেষ, টাকায় মিলবে ভ্রমণ প্যাকেজ
- ৫লেনদেনের শীর্ষে শার্প ইন্ডাস্ট্রিজ
- ৬সূচক ও লেনদেনের পতনে সপ্তাহ শুরু
- ৭মাতারবাড়ি গভীর সমুদ্রবন্দরসহ মেগাপ্রকল্প পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী
- ৮দর বৃদ্ধির কারণ জানে না ২ কোম্পানি
- ৯বে লিজিংয়ের সোমবার লেনদেন বন্ধ
- ১০ইসলামিক ফাইন্যান্সের সোমবার লেনদেন চালু
- ১সাতক্ষীরা-ভেটখালী সড়কে বড় বড় খানাখন্দ, চলাচলে চরম ভোগান্তি
- ২আখাউড়ায় শাহপীর কল্লা শহীদ’র ওরস সোমবার শুরু
- ৩চাহিদা অনুযায়ী বগুড়ার তেমন কোনো উন্নয়ন হয়নি: বাণিজ্যমন্ত্রী
- ৪সাতক্ষীরায় বর্ষা মৌসুমে পাট পঁচানোর ধুম
- ৫চাঁদাবাজি ও শৃঙ্খলাভঙ্গের অভিযোগে বিএনপি নেতার পদ স্থগিত
- ৬সোমবার সকাল ১০টায় এসএসসি ও সমমানের ফল উদ্বোধন করবেন শিক্ষামন্ত্রী
- ৭সিলেটে সড়ক দুর্ঘটনায় নিহত প্রত্যেকের পরিবার পাবে ৫ লাখ টাকা
- ৮হাম ও উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু
- ৯শেয়ারবাজারে বন্ধ প্রতিষ্ঠানের সংখ্যা দাঁড়াল ৩৫
- ১০চলনবিলে ইকো ট্যুরিজমের বিষয়টি বিবেচনা করা হচ্ছে : পর্যটনমন্ত্রী





পাঠকের মতামত